দন্ডকলস বা শ্বেতদ্রোণ এর পরিচিতি ও ভেষজ গুনাগুন
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো একটি ভেষজগুণ সম্পন্ন উদ্ভিদকে। যার নাম দন্ডকলস বা শ্বেতদ্রোণ। একেক অঞ্চলে একেক নাম কোনো অঞ্চলে এর নাম ছোট হালকুশা কোনো অঞ্চলে দলকলস বা ধুলফি পাহাড়ি উপজাতিদের কাছে শাক হিসেবে খায় এই দন্ডকলস।আজ আমি আপনাদের সাথে এই ধুলফি গাছের পরিচয় তুলে ধরবো।
দন্ডকলস বা শ্বেতদ্রোণের পরিচিতি: দন্ডকলস বা শ্বেতদ্রোণ এর ইংরেজি নাম ( Thumba flower) আর বৈজ্ঞানিক নাম ( Leucas aspera)। দন্ডকলস অল্প সংখ্যক শাখা-প্রশাখা বিশিষ্ট বহুবর্ষজীবী উদ্ভিদ। এর কান্ড খাড়া কিছুটা চার কোনাকার শক্ত এবং পাতা গাঢ় সবুজ লম্বাটে ও ফুল সাদা। বিভিন্ন অঞ্চলে এর একাধিক নাম থাকলেও এর প্রকৃত নাম দন্ডকলস। এটি একটি ভেষজগুণ সম্পন্ন উদ্ভিদ। বাংলাদেশ ও ভারতে সাধারণত আগাছা নামেই পরিচিত।
ছোটবেলায় এই গাছকে আমরা মধু গাছ বলে চিনতাম কারন এর ফুলের মধু মিষ্টি আর এর পাতার স্বাদ তেঁতো। প্রায় সারাবছর ধরে দন্ডকলস জন্মায়। পাহাড়ি উপজাতিরা এই দন্ডকলসকে শাক হিসাবে রান্না করে খায়। সাধারণত পানি জমে কম এসব জায়গায় জন্মায় এই উদ্ভিদ। বিভিন্ন ফসলি জমিতে বা রাস্তার পাশে জন্মাতে দেখা যায় এই চিরসবুজ সুপু্ষ্পক গুল্ম উদ্ভিদটি।
দন্ডকলস এর ভেষজগুন: বাংলাদেশের আনাচকানাচে এ রকম অসংখ্য ঔষধি গাছ রয়েছে যা আমাদের অজানাি থেকে যায় তেমনি একটা ঔষধি উদ্ভিদ হল দন্ডকলস। এর ঔষধি গুনাগুন অনেক। অনেক আাগ থেকেই গ্রাম গঞ্জে এই ঔষধি উদ্ভিদ এর ব্যবহার হয়ে আসছে
★ ইউরিক অ্যাসিড এর জম হল এই দন্ডকলস বাত ব্যাথার জন্য এই গাছের শাক নিয়মিত খেলে ব্যাথা নিরাময় হয়।
★বাচ্চাদের সর্দি কাশির জন্য এর পাতা ভালো করে থেঁথলে রস দিয়ে বুকে মালিশ করলে সর্দি কাশ ভালো হয়ে যায়।
★স্থানীয় মানুষের মতে পেটের কৃমির জন্য দন্ডকলস এর শাক খেলে কৃমি দূর হশপ যায়।
★ পেট ফাঁপা ও বদহজমের জন্য এর পাতা সিদ্ধ করে ভর্তা করে খেলে অনেক উপকার পাওয়া যায়।
★ গবাদী পশুর পেটে পীড়া ও মূত্র রোগের জন্য এর পাতার রস খাওয়ালে উপকার পাওয়া যায়।
সতর্কীকরন: অতিরিক্ত ব্যবহারের ফলে শরীর জ্বালাপোড়া করে। এই তথ্য গুলো কোনোভাবেই যোগ্য চিকিৎসা হতে পারে না। আরও বিস্তারিত জানতে একজন বিশেষজ্ঞ এর মতামত নেওয়া জরুরি।
| Device name: | Vivo Y21 |
|---|---|
| Camera: | 13 Megapixels |
| Shot by: | shasan705 |
| Location: | Bangladesh 🇧🇩 |
এই গাছ আমি দেখেছি আমার আশেপাশে কিন্তু এর এত ঔষধি গুন জানা ছিল না।ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করার জন্য।আসলে আমাদের আশেপাশে রয়েছে সব মহৌষধি গাছ-গাছড়া।একটু খেয়াল করলেই আমরা এসব থেকে পেতে পারি নানান ঔষধ যা আমাদের দৈনন্দিন জীবন সহজ করে দিবে।
ধন্যবাদ ভাইজান আমার পোস্ট পড়ার জন্য। এবং আমাকে উৎসাহিত করার জন্য
পাহাড়ি উপজাতিরা এই গাছগুলো শাকসবজি হিসেবে খেয়ে থাকে। ইহা আমাদের এদিকে অত্যাধিক পরিমাণে পাওয়া যায়।
বিশেষ করে যখন জমিগুলোতে চাষাবাদ করা হয় এবং চাষাবাদের পরে যখন অনাবাদি হয়ে থাকে তখন ইহা প্রচুর পরিমাণে জন্মে থাকে।
এই কাজগুলো অত্যধিক পরিমাণে থাকা সত্ত্বেও ইহার ব্যবহার যদি না জানায় মানুষ ওষুধে নির্ভরশীল। মানুষ যদি জানতে তাহলে এগুলো ভালোভাবে ব্যবহার করত আর এগুলির পাশে প্রতিক্রিয়া নিয়ে বললেই চলে।
সর্দি জ্বর দাঁত ব্যথা এছাড়াও আরো বিভিন্ন রকমের অসুস্থতা থেকে নিরাময় পাওয়া সম্ভব আল্লাহর উপর বিশ্বাস রেখে সেবন করলে বা নিয়ম অনুসারে ব্যবহার করবেন।
ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য।
ভাই এই গাছটি আমাদের বাসা আশেপাশে দেখা যায়, কিন্তু আপনার পোস্টটি পড়ে এটি এত গুনাগুন জেনেছি, সত্যি এগুলো আমি আগে জানতাম না আগে জানলে হয়তো এই গাছটির ব্যবহার এতদিনে করে ফেলতাম, আর আমি এই গাছটির নামও জানতাম না যে দন্ডকলস। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত উপকারীএকটি ঔষধিগাছ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আর আপনার এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম।
ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
ধন্যবাদ ভাই আপনাকে আমার পোস্ট পড়ার জন্য। এবং আপনার মূল্যবান মতামতের জন্য।
There are many plants around us that we use as medicine things. But many things can be solved in our herbal ingredients...then we need a doctor's advice. But usually, minor problems can be solved, moreover we need to take the doctor's advice. Thanks a lot for your fantastic post. We got to know a lot from your post.
Thanks ma'am for reading my post and for your valuable comment.
You welcome.
এই গাছগুলো আমাদের এলাকাতে অনেক আছে কিন্তু এই গাছটা থেকে এত ভালো উপকার পাওয়া যায় সেটা আমার জানা ছিল না ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য এবং আমার পোস্ট পড়ার জন্য।
এই গাছগুলো ছোটবেলায় আমাদের এলাকায় দেখতে পেতাম এখন আর চোখে পরে না।খারাপ লাগে এটা ভাবলে যে এত উপকারী এই গাছগলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এত সুন্দর একটা বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য।
খুব সুন্দর লিখেছেন। একটি নতুন উদ্ভিদের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। স্যতই আপনার মার্কডাউনে প্রয়োগ প্রশংশনইও।
ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য।