তোকমা গাছের উপকারিতা এবং এর পরিচিতি

in Incredible India3 years ago
IMG_20231018_170025.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

হ্যালো বন্ধুরা
IMG_20231018_165944.jpg

অনেকটা সরিষা দানার মত ছোট কালো বীজ হল তোকমা যা শরবতের সাথে বা কোন মিষ্টি পানীয়জল এর সাথে ব্যবহৃত হয়। ভেষজ বা আয়ুর্বেদিক চিকিৎসায় তোকমা বীজ ব্যবহার বহু আগ থেকে হয়ে আসছে। এটি অঞ্চলভেদে বিভিন্ন নামে ডাকা হয় মিষ্টি বাসিল, সবজা বীজ, তুর্কমারিয়া বীজ, ফালুদা বীজ ইত্যাদি। অনেক ঔষধি গুন রয়েছে তোকমা বীজে।

IMG_20231018_165956.jpg

তোকমা এর বৈজ্ঞানিক নাম হাইপটিস শুয়াবিয়ালেন্স আর ইংরেজি নাম ( American mint, pignut)। একে গাঞ্জা তুলসী বা বিলাতি তুলসী নামেও ডাকা হয়। এটি একটি সপুষ্পক গুল্ম জাতীয় বর্ষজীবী উদ্ভিদ। তোকমা হল লামিয়াসিয়া পরিবারের অন্তর্ভুক্ত। এটি উচ্চতায় ১ থেকে ৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর আদি নিবাস মধ্যে এবং দক্ষিণ আমেরিকা। এর পাতা অতিক্ষুদ্র লোম ধারা বেষ্টিত। পাতা থেঁতলানো হলে একটা উগ্র বা ঝাঁঝাল গন্ধ বাহির হয়। এর ফুল বেগুনি বা গোলাপি রঙের হয়ে থাকে।

IMG_20231018_170009.jpg

এই তোকমা বীজের অনেক উপকারিতা রয়েছে যা আমাদের দেহের জন্য অতন্ত্য উপকারী। এখন আমরা এর কিছু উপকারিতা নিয়ে আলোচনা করবো।

দেহের তাপ কমাতে সাহায্য করে

গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহয়তা করে তোকমা। আর এর কারনে গরম দেশে এই তোকমার শরবত অনেক জনপ্রিয়। তোকমা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটি ফেটে ফুলে যায়। তোকমা শরবত চিনি, মধু ও পানি দিয়ে মিশিয়ে খেলে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।

রক্তের শর্করা নিয়ন্ত্রণ

তোকমা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সহয়তা করে। মূলত আমাদের শরীরের বিপাকক্রিয়া ধীর করে দেয় ফলে কার্বোহাইড্রটকে গ্লুকোজে রূপান্তর পদ্ধতিকে নিয়ন্ত্রণ সহজ হয়ে যায়। যাদের টাইপ-২ ডায়বেটিস রয়েছে তারা নিয়মিত তোকমা খেতে পারে এতে ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণ হবে।

ওজন কমাতে সহয়তা করে

যাদের অতিরিক্ত মেদ রয়েছে বা অতিরিক্ত মোটা দেহের ওজন কমাতে চান তা হলে তাদের জন্য তোকমা আদর্শ খাবার। তোকমায় থাকা ওমেগা-থ্রী দেহের জন্য অতন্ত্য উপকারী। এবং এতে থাকা আঁশ অতিরিক্ত ক্ষিদা দূর করে। আঁশ থাকায় পেট অনেকক্ষণ দরে ভরা থাকে ফলে দেহের অতিরিক্ত চর্বি কমে যায়।

কোষ্ঠকাঠিন্য দূর করে

যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য তোকমা খুবই উপকারী। অল্প পানিতে কিছু তোকমা ভিজিয়ে রেখে তারপর দুধ দিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যায় উপকার পাওয়া যাবে। তোকমা হজমের সমস্যা দূর করতে সহয়তা করে। এটি পেটের জ্বালাপোড়ার সমস্যা দূর করতেও অনেক কার্যকরী। যাদের বুক বা পেট জ্বালাপোড়া করে তারা নিয়মিত তোকমা পানির সাথে মিশিয়ে খেতে পারেন।

ত্বকের জন্য উপকারী

তোকমা ত্বকের জন্যেও বেশ উপকারি। কিছু তোকমা বীজ নিয়ে গুড়ো নারকেল তেল এর সাথে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হয়। তোকমা একজিমা ও সোরিয়াসিস নিরাময় করতে পারে। এটি চুলের জন্যও বেশ উপকারি।

IMG_20231018_170050.jpg
IMG_20231018_165956.jpg

সতর্কীকরন: তোকমা গর্ভবতী মায়েদের দেহের ইস্ট্রোজোন হরমন কমিয় দিতে পারে। তাই গর্ভবতী নারীরা এর থেকে দূরে থাকাই ভালো। শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য। তোকমা ভালোভাবে পানিতে ভিজিয়ে খেতে হয়। তানাহলে পেটে গিয়ে ফুলে যেতে পারে। এতে মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি বাচ্চাদের শ্বাসরোধও হতে পারে।

আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে।

আল্লাহ হাফেজ।

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the american mint benefits and introduction.

Device name:Vivo Y21
Camera:13 megapixels
shot by:@shasan705
Location:Bangladesh🇧🇩
Sort:  
Loading...

এই গাছ আমি দেখেছি কিন্তু এই গাছের নাম যে তোকমা সেটা আজকে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম ৷ আপনি তোকমা গাছের উপকারিতা এবং পরিচিতি বেশ সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন বেশ সুন্দর হয়েছে আপনার পোস্ট টি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মতামতের জন্য।

 3 years ago 

তোকমা গাছের উপকারিতা নিয়ে আপনি খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।আমি এই গাছের উপকারিতা সম্পর্কে কিছুই জানতাম না। কিন্তু আপনার পোস্টটি পড়ার পর থেকে এই গাছের উপকারিতা অংশ দিয়ে গুণ সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। আমাদের জানাটা খুবই জরুরী ছিল। যাই হোক প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

তোকমা গাছের উপকারিতার ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম।

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে তোকমা গাছের উপকারি সম্পর্কে পোস্ট করেছেন।। এই গাছটা আমাদের গ্রাম অঞ্চলে অনেক দেখতে পাওয়া যায়।। ফুলের রং বেগুনি হওয়ার জন্য আরো বেশি সৌন্দর্য ফুটে উঠেছে।।

আর এই গাছের নাম আজ প্রথম শুনলাম আমি দেখেছি কিন্তু নাম জানতাম না।। এর উপকারিতা গুলো যেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59894.30
ETH 1581.19
USDT 1.00
SBD 0.42