ইউনিভার্সিটি থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরলাম

in Incredible Indiayesterday

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব ইউনিভার্সিটি থেকে আমরা কেনো নিরাশ হয়ে বাড়ি ফিরলাম।

সকালে উঠেই আগে আমাদের নতুন বাড়িতে গিয়েছিলাম দেখতে...। বেশ কয়েকদিন হলেই নতুন বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে। ব্যস্ততার কারণে দেখতে যাওয়া হয় না। তাই সেদিন সকালে ঘুম থেকে উঠেই বুনু আর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য।

1000493751.jpg

সেখান থেকে বাড়ি ফিরে এসে স্নান খাওয়া করে বেরিয়ে পরলাম ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ আর গরম। তবে ইউনিভার্সিটিতে সেদিন কোনো ক্লাস ছিল না, আমার গিয়েছিলাম শুধু মাত্র প্র্যাকটিক্যাল সিগনেচার করাতে। আগের দিনও গিয়েছিলাম সিগনেচার করাতে কিন্তু স্যারের সেমিনার থাকায় স্যার করেনি, স্যার পরের দিন আসতে বলেছিল।
সেই মতো আমরা পরের দিন গেলাম। গিয়ে আমাদের সাথে ঘটলো অদ্ভুত ঘটনা। স্যারকেই ডিপার্টমেন্টে খুঁজে পাচ্ছি না। পুরো ডিপার্টমেন্ট খোঁজা খুঁজির পর যখন স্যারকে পেলাম না তখন আমরা রাজা দাদার কাছে যাই স্যারের ব্যাপারে শুনতে। রাজা দাদা আমাদের ডিপার্টমেন্টেই কাজ করে। রাজা দাদা বলল স্যার এসেছিল কিন্তু এখন স্যার নেই বাড়ি চলে গিয়েছে। এটা শুনে আমাদের ভীষণ রাগ হচ্ছিল কারণ আমরা এই রোদে, গরমে শুধু সিগনেচার করাতেই এসেছিলাম। কিন্তু এসে যদি এরকম ব্যাপার শুনি তাহলে তো রাগ হবেই।

1000493895.jpg

তারপর রাজা দাদা স্যারকে কল করলো আমরা এসেছি বলল..... তখন স্যার আমাদের সাথে কথা বলল..... স্যার বলল স্যারকে কেউ একজন বলেছে আজকে আমরা সিগনেচার করাবো না তাই স্যার বাড়ি চলে গিয়েছে। আমাদেরকে আবার পরে একদিন আসতে বলল।

তাহলে সেদিন আমাদের যাওয়াটা শুধু শুধু বেকার গেলো। তারপর আমরা নিরাশ করে বাড়ি ফিরে আসলাম।

বাড়ি ফিরে আসার পর ভাবলাম একটা ছবি আঁকি, মনটা ভালো হবে। পেন্সিল, পেপার, পেন নিয়ে বসে পড়লাম ছবি আঁকতে। প্রথমে পেন্সিল দিয়ে একে নেই তারপর ছবিটার উপর পেন দিয়ে বর্ডার আঁকি। বর্ডার আঁকার পর মার্কার দিয়ে কালো করে নেই। এভাবেই একে ফেলি একটি মহাদেবের ছবি। মনটা তখন ভালো ছিল না তাই স্টেপগুলো তোলা হয়নি। তবে ছবিটি খুব সুন্দর হয়েছিল। মহাদেবকে আঁকার পর মনে আলাদাই এক শান্তি পেলাম মনে হয়েছিল। আঁকলে সত্যিই মন ভালো হয়ে যায়।

1000493849.jpg

তারপর আমি খাওয়া দাওয়া করে টিউশন পড়াতে যাই.... এভাবেই সেদিন আমার দিনটি কেটেছিল।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আমার এই গল্পটি কেমন লাগলো টা অবশ্যই জানাবেন আর ছবি আঁকা কেমন হয়েছে তা জানাতেও ভুলবেন না। ধন্যবাদ।

Sort:  
Loading...
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63852.44
ETH 1726.95
USDT 1.00
SBD 0.42