মামার বাড়ির রসালো লিচু

in Incredible India6 hours ago

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। মামার বাড়ির লিচু খেতে কেমন তা নিয়ে আজ শেয়ার করব।

মামার বাড়ির লিচু খাওয়ার জন্য মামার বাড়ি যেতে হয়নি, বাড়িতে বলেই লিচু পেয়ে গিয়েছি।
তাহলে শুরু করি লিচু কীভাবে পেলাম। ভাইয়ের সেদিন টিউশন এর সবাই মিলে পিকনিক ছিল। এই গরমকালে পিকনিক! ব্যাপারটা খুব অদ্ভুত তাই না! আমারও অদ্ভুত লেগেছিল পরে শুনলাম তাদের সবার একসাথে শীতকালে সময় হয়নি তাই গরমকালেই করছে।

1000489183.jpg

ভাই টিউশন পরে সব আমাদের এদিকেই। তাই পিকনিকও আমাদের এখানেই। তাই ভাই পিকনিকে আসার সময় লিচু নিয়ে এসেছিল গাছ থেকে পেড়ে। মামার বাড়িতে একটা বড়ো লিচু গাছ আছে, খুব লিচু ধরে আর বেশ মিষ্টি খেতে।

এতক্ষণ ধরে যে ভাই ভাই বলছি, ভাইয়ের তো পরিচয়ই দেওয়া হয়নি। ভাই বলতে আমি মামার ছেলেকে বোঝাচ্ছি, ক্লাস এইট এ পড়ে খুব বেশি বড়ো না।
আমরা মামার বাড়ি যায়নি দেখে ভাই নিজে লিচুগাছে উঠে লিচু পেড়ে নিয়ে এসেছে। আমাদের জন্য লিচু এনেছে তাই একেবারে আমাদের বাড়িতেই প্রথমে এসেছে। এসে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে নেয়। তারপর ভাই বললো পিকনিকের ওখান থেকে একটু ঘুরে আসি একবারও যাওয়া হয়নি। তারপর ভাই বুনুর সাইকেল নিয়ে পিকনিকের ওখান যায়।

1000399007.jpg

ততক্ষণে আমাদেরও সকালের খাওয়া হয়ে গিয়েছে। আমাদের আর তখন কী কাজ! আমরা বসে পড়েছি তখন লিচু খেতে এই বছর এই প্রথম লিচু খাচ্ছি, বেশ টেস্টি লাগছে। মামার বাড়ির লিচু গুলো যেমন রসালো তেমন স্বাদ।

লিচু খেতে খেতে দেখি ভাই তার কয়েকজন বন্ধুকে নিয়ে এসেছে জল খাওয়ার জন্য। তারা একটু বসলো এবং জল খেল তারপর চলে গেলো।
আবার ভাই কিছুক্ষণ বাদে ফিরে এলো..... এবার ভাই একদম পুরো ঘেমে গিয়েছে। ওদিন প্রচণ্ড রোদ আর তাপ ছিল। আমরা জিজ্ঞেস করলাম পিকনিকের রান্না কত দূর? ভাই উত্তরে বলল এখনও অনেকক্ষণ লাগবে দুপুর তিনটে বেজে যাবে, কিন্তু আমি এখন আর যাব না যা গরম, একেবারে খাওয়ার সময় যাবো। তারপর ভাই আমাদের বাড়িতেই রেস্ট নিল কিছুক্ষণ। আমরা স্নান করে নিলাম।

1000489207.jpg

তারপর দুপুর তিনটের দিলে ভাই বেরিয়ে পরলো পিকনিকের ওখান যাওয়ার জন্য। সেখান থেকে খাওয়া দাওয়া করে ফিরে এলো... যখন বাড়ি এলো তখন ভাই এর হাতে দেখছি একটা গাছ। গাছটি ছিল গোলাপ ফুলের। আসলে ভাই গাছ খুব ভালোবাসে। যেখানে গাছ দেখে সেখান থেকেই কিনে নিয়ে আসে।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা বাকি গল্প পরের পোস্টে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61651.23
ETH 1639.18
USDT 1.00
SBD 0.41