ফুলবাগান রেস্টুরেন্ট
প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব soil testing laboratories থেকে ফুলবাগান রেস্টুরেন্টে যাওয়া।
আগের পোস্টে যেখানে গল্প শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি.... মৃত্তিকা পরীক্ষাগার থেকে বেরিয়ে আমরা ফুলবাগান রেস্টুরেন্টে যাব বলে ঠিক করলাম।
যারা যারা চেনে তারা বলল হেঁটেই যাওয়া যাবে সেই মতো আমরা সবাই হাঁটতে শুরু করলাম। কিন্তু হেঁটেই যাচ্ছিলাম রাস্তা আর শেষ হচ্ছিল না, আর প্রচন্ড রোদ ছিল সেদিন খুব গরম। তারপর ঠিক করলাম টোটো করে যাবো আর সবাই পাঁচ টাকা করে ভাড়া দিব কারণ খুব বেশি দূর না।
তারপর টোটো থামালো এবং সব ভাড়ার ব্যাপার গুলো বলল তারপর টোটোওয়ালা রাজি হলো। তারপর আমরা উঠে পরলাম যাওয়ার জন্য। এখনকার সময়ে টোটোতে উঠলেই দশ টাকা সে তুমি যতই কাছে যাও না কেনো।
কিন্তু এখানে আমরা অনেকজন ছিলাম তাই আর কি পাঁচ টাকাতেই নিয়ে যেতে রাজি হলো।
তারপর আমরা নেমে পরলাম ফুলবাগান রেস্টুরেন্টের সামনে। ভেতরে ঢুকলাম ভেতরে একটা বড়ো কম্পার্টমেন্ট আছে যেখানে এসি আছে। রেস্টুরেন্টের আরও ভেতরে গেলে সেখানে আছে অনেকরকম ফুলগাছ, ছোট ছোট কুড়ে ঘর খড়ের ছাউনি দেওয়া তার নীচে টেবিল, চেয়ার আছে সেখানে বসেও খাওয়া যায়। কিন্তু বাইরে প্রচণ্ড রোদ আর গরম থাকায় আমরা এসি রুমে গিয়ে বসি।
তারপর আমরা খাবার অর্ডার দিতে থাকি কয়েকজন বিরিয়ানি অর্ডার দিলো আর আমরা কয়েকজন নান আর পনির বাটার মশলা অর্ডার দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ সময় তো লাগবেই খাওয়ার দিতে। সেই সময় আমরা আড্ডা ও ছবি তুলে নেই।
তারপর খাবারগুলো এক এক করে চলে আসে। প্রথমে বিরিয়ানি আসে.... যারা বিরিয়ানি অর্ডার করেছিল তারাই আমাদেরকে একটু করে বিরিয়ানি খেতে দিল টেস্ট করার জন্য। মোটামটি ভালোই ছিল খেতে। তারপর আমাদের নান আর পনির চলে আসে। তারপর আমরা খেতে শুরু করি... খেয়ে ভালোই হলো খিদেও পেয়েছিল। খাবারটা মোটামটি ভালোই ছিল। আমাদের নান আর পনির বাটার মশলা বেচে গিয়েছিল তাই বাকিরা সেগুলো খেয়ে নেয়। ব্যাপারটা হচ্ছে যায় হোক খাবার নষ্ট করা যাবে না টাকা দিয়ে কেনা হয়েছে খেতেই হবে।
সবার খাওয়া হয়ে গেলে, একটু বসে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে আসি। আর বেরোতেই মনে হচ্ছে কোন আগুনের মধ্যে আসলাম এত্ত গরম বাইরে, আর এসি থেকে বেরিয়ে মনে হচ্ছে বাইরে আগুল পড়ছে।
তারপর আমরা বাড়ি ফিরে আসি। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
Curated by: @ahsansharif
আমার মিষ্টি বোনকে খুব মিষ্টি লাগছে ছবিগুলোতে। অনেক অনেক আদর আর ভালোবাসা।
😁😁 আচ্ছা!