বুনুর মাধ্যমিক রেজাল্ট

in Incredible India22 days ago

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব বুনুর মাধ্যমিক রেজাল্ট নিয়ে।

রেজাল্ট যদিও বেশ কয়েকদিন আগে বেরিয়েছে, কিন্তু গল্পটা শেয়ার করা হয়নি। তাই আজ শেয়ার করছি।
দেখতে দেখতে রেজাল্ট দেওয়ার দিনটি চলেই এলো। প্রায় তিন মাসের মাথায় রেজাল্ট বেরোলো। টানা তিন মাস ভালোই ছুটি কাটালো বুনু।

1000436351.jpg

মাধ্যমিকের রেজাল্ট মানেই ভেতরে একটা ভয় কাজ করে, কেমন হবে রেজাল্ট, কত নম্বর পাবো, আলাদাই একটা টেনশন হয়। বুনুরও টেনশন হচ্ছিল..... বুনুর সাথে সাথে আমাদেরও হচ্ছিল।

সকাল থেকেই তো যে প্রথম হয়েছে রাজ্যে তার রেজাল্ট ও নাম বলছিল নিউজ এ। তারপর সকাল সাড়ে দশটার দিকে রেজাল্ট বেরোলো। কিন্তু আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম থাকায় ওয়েবসাইট ওপেন হচ্ছিল না। তারপর ঈশা দিদিকে বললাম... ঈশা দিদি বলল ডেট অফ বার্থ আর রোল নম্বরটা পাঠিয়ে দে আমি বের করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ঈশা দিদি বের করে দিল। তারপর আমরা বুনুর রেজাল্ট দেখি এবং খুব খুশি হই কারণ বুনু খুব ভালো রেজাল্ট করেছে, স্টার পেয়েছে। বাড়িতে সবাই খুব খুশি, মা তো সব আত্মীয়দের ফোন করে করে বলছে.... মনে হচ্ছিল বুনুর না মায়ের রেজাল্ট বেরিয়েছে। মা খুব আনন্দিত হয়েছে। নিজের মেয়ে ভালো রেজাল্ট করুক সেটা সব মা বাবাই চায়।

1000484535.jpg

সবাইকে জানানো হলে মা আমাদের ভাত খেতে দেয়। ভাত খেতে খেতেই দেখি ঈশা দিদি কল করেছে, বলছে জিয়মার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছি নিয়ে নিস।

ঈশা দিদিসহ পিসির বাড়ির সবাই খুব আনন্দিত হয়েছিল। কিছুক্ষণ বাদে জিয়মার্ট থেকে কল আসে তারপর আমি ঠিকানা বলে দেই, তারপর এসে দিয়ে যায়।

তারপর আমি আর বুনু প্যাকেটটা খুলে দেখি...দেখি একটা কিটক্যাট এর প্যাকেট আর একটা পার্কের প্যাকেট আবার একটা জিমজাম বিস্কুটের প্যাকেট। আর এই সবগুলো বুনুর খুব পছন্দের খাবার।

তারপর বুনু কিটক্যাট এবং পার্কের প্যাকেট গুলো খোলে,, মধ্যে দেখি অনেকগুলো কিটক্যাট আর পার্ক এতগুলো বুনু দেখে আরও খুশি হয়ে যায়। প্রথমে বিস্কুটই দিয়েই খেতে শুরু করে।

1000484540.jpg

বুনুদের সেদিনই স্কুলে মার্কশিট দিবে বলেছিল। তাই বুনু স্কুল যায় মার্কশিট আনতে।
বুনু আরও বড় হোক, জীবনে আরও ভালো ভালো রেজাল্ট করুক এই কামনা করি।

আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের পোস্টে আবার একটি নতুন গল্প নিয়ে চলে আসবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42