স্বামিনাথ মেলা থেকে কী কী জিনিস কিনলাম

in Incredible Indialast month

প্রথমেই সকলকে নমস্কার আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্বামীনাথ মেলা থেকে কী কী নিয়ে আসলাম।

আগের পোস্টে আমি স্বামীনাথ মেলায় যাওয়া এবং ফিরে আসা নিয়ে শেয়ার করেছিলাম। আশা করি সেই পোস্টগুলি আপনারা দেখেছেন।

1000484318.jpg

মেলা থেকে আসার সময় আমাদের অন্যরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। যাইহোক মেলা থেকে আমরা বেশ অনেকগুলি জিনিস কিনেছিলাম। এক এক করে আপনাদের সাথে শেয়ার করব।

প্রথমেই বলি বুনু কী কী নিয়েছে। একটি সাদা রং এর কুকুর নিয়েছে। কুকুরটি দেখতে একদম অরজিনাল কুকুরের মতো। দূর থেকে দেখলে মনে হয় একদম আসল কুকুর। ভিডিও কলে পিসি কুকুরটিকে দেখে ভেবেছিল হয়তো সত্যি জ্যান্ত কুকুর কিনে নিয়ে এসেছি।
ঈশা দিদি সেই কুকুরটির নাম দিয়েছে ভ্যানিলা। কুকুরটি দেখতে খুব মিষ্টি।

1000484305.jpg

তারপর বুনু একটি হাঁস নিয়েছে। হাঁসটি খুব ছোট, গোলাপি, আকাশী আরও বিভিন্ন রং আছে সেই হাঁসটিতে। হাঁসের পেটের ভেতর একটি বাঁশি লাগানো আছে। ফলে হাঁসটির পেটে চাপ দিলেই বাঁশিটি বেজে ওঠে। ছোট বাচ্চারা এই হাঁসটি পেলে খুব খুশি হবে।

1000484308.jpg

এছাড়াও বুনু একটি হেয়ার বেল এর মত জিনিস নিয়েছিল, কিন্তু সেটার সঠিক নামটা কী আমি ভুলে গেছি।

1000483254.jpg

এবার বলি মা কী কী নিয়েছে। মা প্রথমেই রান্না ঘরের প্রয়োজনীয় জিনিস দেখছিল যেমন ছাকনি, কাপ, বাসন মাজনি ইত্যাদি। তবে আমি মায়ের জিনিসগুলোর একটারও ছবি তুলতে পারিনি কারণ মা সেগুলো গুছিয়ে রেখে দিয়েছে। আর এখন যদি সেগুলো বের করি তাহলে মা যে কী করবে আমার সাথে সেটা মা আর ভগবানই জানে। তাই আর বেশি বাড়াবাড়ি করলাম না।

এছাড়াও মা দু সেট কাপ নিয়েছে। এক সেট কাপ প্লেট সাদার মধ্যে কালো রং এর ডিজাইন করা। আরেক সেট কাপ প্লেইন সবুজের মধ্যে। দু সেটই দেখতে খুব সুন্দর।
তারপর মা সুন্দর একটি গোলাপ ফুলের ফুলদানি নিয়েছিল। ফুলদানিটিতে বিভিন্ন রং এর গোলাপ ছিল এবং ফুলদানিটি চিনামাটির ছিল। ফুলদানিটি দেখতে অপূর্ব লাগছিল।

এবার বলি আমি কী কী নিয়েছি। আমি একজোড়া কানের নিয়েছিলাম যেটি তৈরি হয়েছে বাঁশ দিয়ে। মেলায় একটি মাত্র বাঁশের তৈরি জিনিসের দোকান এসেছিল। তাই সেই দোকানে প্রচন্ড ভিড় ছিল। কানের গুলো বেশ ইউনিক।

1000484307.jpg

তারপর আমি নিয়েছিলাম টিপের পাতা ও একটি ক্লিপ। মেলায় যাব আর টিপ নেবো না এটা তো হতেই পারেনা। মেলায় গেলে টিপ নিতেই হবে আর এই ব্যাপারটাই একটা ইমোশন।

1000484310.jpg

তারপর আরেকটি কাঁচের কৌটো নিয়েছিলাম। জানিনা সেটাতে কি রাখবো কিন্তু ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছিলাম।

1000484309.jpg

এই সমস্ত জিনিসগুলিই মেলা থেকে নিয়েছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62707.17
ETH 1653.06
USDT 1.00
SBD 0.41