You are viewing a single comment's thread from:

RE: গতকালকে আনন্দ করে আমরা সবাই এক সাথে খাওয়া দাওয়া করেছিলাম তার কিছু মুহূর্ত।

in Incredible India2 years ago

প্রবাস জীবনে রুমমেটদের সাথে সখ্যতা গড়ে উঠে। আত্মীয় না হলেও দিন শেষে তাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়। আপনি খুব ভালো করেছেন ঈদের আগের দিম তাদের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে। যে নতুন ২ জন এসেছে তারা তো এখনো সব কিছু মানিয়ে নিতে পারেনি হয়তো। কিন্তু আপনার এই আপ্যায়ন তাদের মনেও আত্মবিশ্বাস যোগাবে যে পরিবার ছেড়ে এসেছি কিন্তু এখানেও বড় ভাইরা আছেন সাহায্য করার মতন। ভালো লাগলো আপনার সুন্দর মুহুর্ত সম্পর্কে জানতে পেরে। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

শুরুতেই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। আসলে আমাদের এখানে যে ক্যান্টেন আছে সেখানে ঈদের আগের দিন মাংস নিয়ে এসেছিল। যার জন্য তারা নতুন এসেছে এবং কাজের মধ্য থেকে মাংস নিতে দেরি হয়ে যাওয়াতে মাংস পায় না। এটা জানতে পেরে আমার কাছে অনেকটা খারাপ লেগেছিল। এবং পাশাপাশি আমিও নতুন যখন এসেছিলাম আমার অনেক খারাপ লাগতো।

যাই হোক ঈদের আগের দিন না ভাইয়া আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম ঈদের দিন। এবং এখানে আমাদের আত্মীয়-স্বজন বলতে আমরা যারা এক সাথে কাজ করি তারাই। এবং তাদের সাথে যখন ভালো সময় কাটাতে পারে তখন আমি আনন্দিত হতে পারি বেশি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60000.47
ETH 1565.58
USDT 1.00
SBD 0.42