আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন

in Incredible India2 years ago

Dark Motivation Quote Instagram Post.jpg
Edited by Canva

একজন বিখ্যাত ঔপন্যাসিক বলেছিলেন,”বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আগে আমাদের নিজেদের সমস্যাগুলো সমাধান বের করতে হবে। আমরা আশে পাশে তাকালেই দেখতে পাই কেউই দ্বন্দ আর ঝগড়া লেগে থাকা পরিবারের সাথে সুসম্পর্ক করতে চায় না। সবাই এড়িয়ে চলতে চায়। অন্যদিকে সুখী, সফল এবং ধনী পরিবারের সাথে সবাই সুসম্পর্ক করতে চায়। এটিই সমাজের নিয়ম। তাই আমাদের সফলতায় ফোকাস করা উচিত। নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে কঠোর পরিশ্রম করা উচিত। এতে যেমন দেশের উন্নতি হবে সাথে সাথে নিজের উন্নতিও ঘটবে। আজকে আমি আপনাদের সাথে এমন ৬টি বিষয় আলোচনা করবো যা অনুসরণ করলে আপনার স্বপ্ন পূরণে অনেক ধাপ এগিয়ে যাবেন।

pexels-gerd-altmann-21696.jpg
Source

১. নিজের উপর আত্মবিশ্বাস রাখুন


প্রথমেই যে কথাটি বলতে হয় তা হচ্ছে নিজের উপর আত্মবিশ্বাস। পাছে লোকে কিছু বলে, এই নীতি থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে এক সময় দেখবেন, কেউই আপনাকে নিয়ে কিছুই ভাবেনি, অথচ আপনি তাদের ভয়ে নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেছেন। আত্মবিশ্বাসের ঘাটতি হলে আপনি কোন কাজই ঠিক করে করতে পারবেন না। সবসময় মনের মধ্যে ভয় থেকে যাবে। কিছুই ঠিক করে হবে না। মানুষ মাত্রই ভুল করে। সেই ভুল থেকেই শিক্ষা নিতে হবে এবং পরবর্তীতে আরও বেশী প্রস্তুতি নিয়ে কাজে নামতে হবে। তাই নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরী।

২. অতিমাত্রায় ধৈর্য ধারণ করুন


আমরা সকলেই একটি কথা ছোটবেলা থেকেই শুনে আসছি যে, ”সবুরে মেওয়া ফলে” অর্থাৎ ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনি যতটা ধৈর্য্য ধারণ করতে পারবেন আপনার কাজের ফলও ততটা ভালো হবে। কখনোই অতিমাত্রায় চাপ নেওয়া উচিত না। অনেকেই আছে যে কাজের ফল পাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করে এবং শেষে ভুল পদক্ষেপ গ্রহণ করে বসে। স্বপ্ন দেখেই ক্ষান্ত হওয়া যাবে না তাকে বাস্তবে রূপ দিতে হবে। এজন্য দরকার ধৈর্য। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে, স্বপ্ন পূরণের পথে অনেক সময় অনাকাঙ্খিত ফল চলে আসতে পারে কিন্তু এ জন্য ভেঙ্গে পড়লে চলবে না। এমন সময় গুলোতে দমে না গিয়ে কিভাবে মোকাবেলা করা যায় তার দিকেই মনোযোগ দিতে হবে।

pexels-min-an-1134190.jpg
Source

৩. লক্ষ্যের প্রতি মনোযোগ দিন


মনোযোগ বা ফোকাস একটি কার্যসম্পাদন করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। তাই আপনার স্বপ্ন বা যে কাজটি আপনি মন থেকে করতে চান তার প্রতি আপনার আবেগ, উৎসর্গ এবং মনোযোগ থাকা প্রয়োজন। ইংরেজীতে যাকে বলে Passion . এই প্যাশনটাই আপনাতে অসীম সম্ভাবনার দুয়ার খুলে দিতে সাহায্য করবে। আপনাকে শক্তি যোগাবে সামনে এগিয়ে যাওয়ার।

৪. বিজ্ঞ ও বিশ্বস্ত মানুষের শরণাপন্ন হোন


আমাদের জ্ঞান সীমিত। আমরা সবসময় সবকিছু জানিনা বা বুঝিও না। তাই নিজের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে বিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া একান্ত জরুরী। তাদের পরামর্শকে সতর্কভাবে মূল্যায়ণ করতে হবে। এরপর পরবর্তী ধাপে আপনার বিচার-বুদ্ধি দিয়ে বিবেচনা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। এটিই সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি অনন্য উপায়।

pexels-andrea-piacquadio-3779409.jpg
Source

৫. স্বপ্ন পূরণের রূপরেখা তৈরী করে ফেলুন


স্বপ্ন পূরণের ক্ষেত্রে অবশ্যই পরিকল্পনার দরকার আছে। কাজটি কীভাবে শুরু করবেন, কীভাবে সামনের দিকে আগাবেন, কোন পরিস্থিতি কীভাবে সামাল দিবেন সব কিছু সেই পরিকল্পনার অর্ন্তভুক্ত থাকবে। আমাদের মধ্যে ৯৮% মানুষই শুধু প্লান পর্যন্তই করতে পারি। নিজেদের কাছে মনে হয় এবার কাজ করে সব উল্টে ফেলবো কিন্তু ২ দিন পরেই কাজের সেই গতি থাকে না। তাই পরিকল্পনার সাথে সাথে কনসিটেন্সইটা ধরে রাখাও জরুরী। আর একটা বিষয় আমাদের কম বেশী সবার মধ্যেই আছে যে পারফেক্ট সময়, পারফেক্ট মুড এর অপেক্ষা করা অর্থাৎ আজ না কাল, কাল না পরশু এভাবে করে সময় নষ্ট করা। এগুলো আসলে মনের ধোঁকা। কালকের জন্য কিছু ফেলে রাখবেন না। আজ মানে আজই। যা কিছুই হয়ে যাক না কেন। তাই স্বপ্ন পূরণের জন্য সুন্দর রূপরেখা তৈরী করে কাজে লেগে পড়ুন।

৬. ঝুঁকিকে সাদরে গ্রহণ করুন


প্রতিটা মহৎ বা বড় কাজে ঝুঁকি থাকবেই। যে যত বেশী ঝুঁকি নিতে পারবে তার সফলতাও তত বেশী হবে। আবার ক্ষতি হলেও তার বেশী হবে। কিন্তু পরিকল্পনামাফিক কাজ করতে পারলে সফলতার হারই বেশী থাকবে। আপনার স্বপ্ন বাস্তবায়নে হয়তো প্রচন্ড ঝুঁকি থাকতে পারে কিন্তু তা মোকাবেলা করার জন্য আপনার সাহস থাকতে হবে। নিজের উপর বিশ্বাস এবং সুন্দর পরিকল্পনা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে বধ্য পরিকর।

পরিশেষে বলা যায়, স্বপ্ন দেখে চুপচাপ বসে থাকলে কাজ হবে না। নিজের সর্বোস্ব দিয়ে তা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যেতে হবে। যত কঠোর পরিশ্রম আপনি করতে পারবেন ততো সহজে সফলতার দারপ্রান্তে পৌঁছে যাবেন।

Thank You

Sort:  
 2 years ago 

প্রিয় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ তথ্যবহুল একটি লিখা আমাদের উপহার দেয়ার জন্য। আপনি সফল হওয়ার কয়েকটি পয়েন্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার লিখাটি পড়ে সফল হওয়ার বেশ কয়েকটি উপায় সম্পর্কে অবগত হলাম। বেশ ভালো লাগলো লেখাটি পড়ে। ভালো থাকবেন ভাই। শুভকামনা রইলো।

Loading...
 2 years ago 

খুব সুন্দর একটি পোষ্ট পরে বেশ ভালো লাগলো।। স্বপ্ন আমার তাই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য নিজেকেই ছুটতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস ,ধৈর্য ধারণ করা, লক্ষ্যের প্রতি মনোযোগ আমিও মনে করি একটা মানুষের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে গেলে উপরোক্ত কথাগুলো একদম জরুরী ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যে মানুষের টাকা আছে সে যত কর্কশই হোক না কেন প্রতিটা মানুষ তার সাথেই সম্পর্ক করার জন্যই মুখিয়ে থাকে।
মানুষকে আসলে ছোট থেকেই নিজেট জন্য পরিকল্পনা করা উচিত সে কি করবে বা না করবে। স্বপ্ন দেখতে হবে ছোট থেকে। তবে শুধু স্বপ্ন দেখে গেলেই চলবে না, সেই সব থেকে বাস্তবে রূপদান করার জন্য তাকে কঠিন পরিশ্রমও করে যেতে হবে। তবেই সে সফল হতে পারবে। আর আপনি কিভাবে একজন মানুষ সফল হবে তারই কয়েকটা পয়েন্ট উল্লেখ। করেছেন।
খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে। গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো এবং সুস্থ থাকবেন সব সময়।

 2 years ago 

স্বপ্ন সবাই দেখে তবে তা বাস্তবে কতজন রূপ দিতে পারে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন৷ না দেখে আমাদের উচিৎ তা বাস্তবে রূপ দেয়া। আর এর জন্যে যা দরকার তার বিস্তারিত আলোচনা আপনার পোস্টে জানতে পারলাম। ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জীবনে চলার পথে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে গেলে নিজেকে আত্মবিশ্বাসের সাথে পরিশ্রম করে যেতে হবে। অনেকদিন পর এত সুন্দর একটি পোস্ট পড়ে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর লিখেছেন ভাই। আমাদের প্রত্যেকেরই উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে হলেও স্বপ্নকে পুরোন করা। কিন্তু আমি ভাই বড়ই অলস মানুষ। তাই আমি স্বপ্ন পুরোনো করার পরিবর্তে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেই পছন্দ করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38