গণিতের ম্যাজিক

in Incredible India2 years ago

1.jpg

Edited by Canva

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুবই মজার একটা বিষয় নিয়ে আলোচনা করবো। তো দেরী না করে সরাসরি পোস্টে চলে যাওয়া যাক।

গণিত হচ্ছে একটা ম্যাজিক। আপনি যত এর গভীরে যাবেন তত মজা পাবেন। আমার আগের পোস্টগুলোতে আমি বলেছি যে, আমি আসলে কখনই খুব ভালো ছাত্র ছিলাম না। গণিত আমার প্রিয় কোন বিষয়ও না। কিন্তু গণিতের ছোট ছোট বিষয় আামাকে খুব মুগ্ধ করে।

গণিতের অনেক ধরনের ট্রিকস আছে। সংখ্যাগুলো যে কি সুন্দর প্যাটার্ন ফলো করে আপনি এর গভীরে না গেলে বুঝবেন না। সেই অনেক ট্রিকসের মাঝে আজকে আপনাদের সাথে আজ একটি ট্রিকস শেয়ার করবো। এটি আমি যখন ক্লাস ৯ এ পড়ি তখন আমার একজন স্যার আমাকে শিখিয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা মনোযোগ দিয়ে পোস্টটি পড়ুন। আশা করি নতুন এবং খুব মজার একটি জিনিস শিখতে পারবেন।

pexels-katerina-holmes-5905965.jpg
Source

গণিতের খেলা

ধরুন আপনি বাজারে গেছেন কলা কিনতে। এখন আপনি নির্দিষ্ট পরিমান কলা কিনেছেন।মনে মনে ধরে ফেলুন আপনি কতটি কলা কিনেছেন। এবার আপনি যতটি কলা কিনেছেন ঠিক ততটি কলাই আপনার এক বন্ধু আপনাকে উপহার দিল। অর্থাৎ আপনার কাছে এখন আপনি যে সংখ্যক কলা কিনেছেন তার ২ গুণ কলা আছে। আপনি যখন চিন্তা করছেন যে এত কলা কী করবেন তখন আমি আপনাকে আরও ২০ টি কলা দিলাম। তাহলে ঝটপট যোগ করে ফেলুন আপনার কাছে সব মিলিয়ে কয়টি কলা আছে। এমন সময় আপনার পাশের বাসার প্রতিবেশী আপনার বাসায় বেড়তে আসলো। সে কলাগুলো দেখে খুবই পছন্দ করলো। তাই আপনি আপনার বেচে থাকা কলাগুলো থেকে অর্ধেক কলা তাকে দিয়ে দিলেন।

এখন আপনি দেখছেন যে, আপনার কাছে যা কলা আছে সেটিও আপনার জন্য বেশী হয়ে গেছে। তাই আপনি ঠিক করলেন বাজার থেকে কেনা কলা গুলো ফিরিয়ে দিয়ে আসবেন। তাই একদম শুরুতে যে কলাগুলো কিনেছিলেন ততগুলি কলা বাজারে ফিরিয়ে দিয়ে আসলেন। এখন তাহলে দেখুন আপনার কাছে কতগুলি কলা আছে।

এই এত সব কলার হিসাব এদিক ওদিক হওয়ার পর আপনার কাছে যে সংখ্যক কলা বেচে থাকলো তার সংখ্যা হলো ১০।আপনার সব হিসাব যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনার কাছে এখন ১০টি কলাই অবশিষ্ট আছে। বিষয়টা একই সাথে খুবই মজার এবং আশ্চর্যেরও বটে। চলুন এর নিয়ম জেনে নেওয়া যাক।

pexels-pixabay-220301.jpg
Source

নিয়ম

প্রথমে আপনি কাউকে মনে মনে একটি সংখ্যা ধরতে বলবেন। ধরুন সে ৫ সংখ্যাটি মনে মনে ধরলো। এরপর সেই সংখ্যার ২গুণ করতে বলবেন। তাহলে হলো ৫*২=১০

এই সংখ্যার সাথে আপনি একটি সংখ্যা দিবেন যোগ করার জন্য। খেলার মূল বিষয়টাই এখানে, আপনি যত সংখ্যা দিবেন যোগ করার জন্য সবসময় তার অর্ধেকই হবে উত্তর। ধরুন আমি দিলাম ৩০। তাহলে আগে ছিল ১০।এর সাথে ৩০ যোগ করার পর মোট হলো ১০+৩০= ৪০

pexels-magda-ehlers-pexels-1329295.jpg
Source

এখন এই সংখ্যাটির অর্ধেক করতে বলবেন। তাহলে ৪০/২= ২০
এবার বলবেন একদম প্রথমে মনে মনে যে সংখ্যাটা ধরেছিল সেটি এখনকার সংখ্যা থেকে বাদ দিতে। অর্থাৎ এখন আমাদের সংখ্যা আছে ২০ আর একদম শুরুতে সংখ্যাটি ছিল ৫। তাহলে ২০-৫= ১৫।

এই উত্তরটাতো আপনার জানা। কারণ আগেই বলেছি উত্তর সবসময় হবে আপনি যে সংখ্যা দিবেন যোগ করার জন্য তার অর্ধেক। আমি এখানে ৩০ দিয়েছিলাম। তাই উত্তর এসেছে ১৫।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। যেকোন ধণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই ট্রিকসটি কাজে লাগবে। আপনি আপনার মতন করে বিভিন্ন গল্প বলে বিষয়টি উপস্থাপন করতে পারেন। তাই বিষয়টি আয়ত্ব করে প্রিয়জনকে চমকে দিন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।

Thank You

Sort:  
 2 years ago 

ছোটবেলায় স্কুলে পড়া কালীন অংকের এরকম ট্রিক্স নিয়ে বন্ধুদের সাথে খেলা করতাম। অনেকদিন বাদে আপনার এই পোস্টের মাধ্যমে সেই পুরনো স্মৃতি ফিরে এলো। ধন্যবাদ একটি গণিতের ম্যাজিক শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

গনিত আমার ছোট বেলা থেকেই আমার খুব প্রিয় সাবজেক্ট। ছোটবেলা থেকে গনিত নিয়ে অনেক খেলা খেলতাম বন্ধুদের সাথে তবে সেগুলো এখন মনে নেই। অনেক দিন পর আজ একটা ভিন্নধর্মী পোস্ট পড়লাম।

আপনার পোস্ট পড়ে ছোট বেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেলো। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

Loading...
 2 years ago 

সত্যি কথা বলতে ভাই গণিত সাবজেক্টে আমার কাছে বেশি একটা ভালো লাগতো না। আমার সেই ছোটবেলা থেকেই পছন্দের সাবজেক্ট ছিল জীববিজ্ঞান।
এখন নিজের এই পছন্দের সাবজেক্ট থেকেই আমি মেডিকেল পড়াশোনা শেষ করলাম।
তবে হ্যাঁ আপনি যেটা বলেছেন গণিতের মাঝে অনেক মজা আছে।
যে গণিতের এই প্যাটার্ন বুঝতে পারবে সে বুঝতে পারবে গণিতের কিরকম মজা।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

বইয়ের গণিত আমি খুব ভালো পারি। কিন্তু গণিতের এইরকম ট্রিকস আমার মাথায় খুব একটা ঢোকে না। আমি এগুলো চিন্তাভাবনা করতে গেলেই পুরো গোলমাল লেগে যায়।

আপনার পোষ্টের প্রথম অংশ পড়ে আমি পুরো ই গোলমাল খেয়ে যাই। তবে সেই ট্রিক্সের নিয়মটি পড়ে অল্প একটু বুঝতে পারি। অনেক সুন্দর ভাবে গণিতের ট্রিক্স টি উপস্থাপন করেছেন। আর এই ট্রিক্স গুলো যদি একবার বোঝা যায় তাহলে অনেক সহজ মনে হয়। আর না বুঝলে এটা মনে হয় যে দুনিয়ার সবচেয়ে কঠিন জিনিস।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ ছোটবেলার কিছু স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য। সত্যি বলতে আমাদের একজন টিচার ছিলেন তিনি এরকম অনেক ট্রিকস আমাদের শিখিয়ে দিতেন। তিনি ক্লাসের নাম দিয়েছিলেন খেলায় খেলায় গণিত শিখি। সত্যি ভাই আমাদের যাদের মনে গণিতের ভয় রয়েছে তাদের এই বিষয়গুলি জানা উচিত। এই ধাঁধাঁ গুলি জানা উচিত। তাহলে কিছুটা হলেও গণিতের ভয় মন থেকে মুছে যাবে।

আমরা অনেকেই আছি যারা গণিত সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি। অথচ পৃথিবীতে গণিত ছাড়া কিছুই হয় না। যেখানেই যাবেন সেখানেই গণিতের ব্যবহার । আমরা প্রতিনিয়তই গণিত ব্যবহার করছি অথচ গণিতের প্রতি ভয় দূর করতে পারছি না। যাইহোক ভাই আপনার আজকের লিখা পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

 2 years ago 

আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট হল গণিত আমার পছন্দ না মনে অনেক কঠিন লাগে।। আর হ্যাঁ আপনি আজকে আমাদের একটা জিনিস শিখিয়েছেন এটা আমি আগে থেকে শিখেছিলাম ভাই খুবই মজা লাগে। যখন এটা কারো সাথে করা হয়।।

 2 years ago 

গণিতের মধ্যে এই ধরনের অনেক ম্যাজিক রয়েছে বা অনেক টিপস। আমরা ছোটবেলায় স্কুলে থাকাকালীন সময়ে, বন্ধুদের সাথে খেলতে বসলে এই টিপসগুলো ফলো করতাম। আজকে আপনার পোস্ট পরিদর্শন করে, স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। সত্যি কথা বলতে যদি ওই দিনটা আবারো ফিরে পেতাম। তাহলে বেশ ভালই হতো। ধন্যবাদ গণিতের ম্যাজিক সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60162.63
ETH 1576.76
USDT 1.00
SBD 0.42