You are viewing a single comment's thread from:

RE: প্রত্যাশা

in Incredible Indialast year

@sabus আপনার লেখা পড়ে বুঝলাম আপনার মন ভালো নেই!
এর কারণস্বরূপ আপনি কিছু উদাহরণ তুলে ধরেছেন এবং বোঝাতে চেয়েছেন প্রত্যাশা পূর্ণ না হলে সঙ্গে বয়ে আনে হতাশা!

কথাটা একেবারে বেঠিক নয়! তবে কি জানেন তো, যদি আমরা কাজে মনোযোগ দেবার দিকে বেশি উৎসাহ দেখাই ফলাফলের চিন্তা না করে;
তাহলে বোধহয় হতাশা আমাদের এতটা আঘাত দিতে পারবে না!

যেমন, আপনার লেখায় আপনি উল্লেখ করেছেন, যে বিষয় আপনার প্রত্যাশা থাকতো বেশি নম্বর পাবেন, সেটায় না পেয়ে ঠিক বিপরীত ক্ষেত্রে আপনার নম্বর ভালো আসতো, এটার কারণ কি জানেন?

আমার মত করে উত্তর দিচ্ছি, আপনার অভিমত ভিন্ন হতেই পারে।

এর কারণ হলো, অতিরিক্ত আত্মবিশ্বাস!
আত্মবিশ্বসী হওয়া ভালো কিন্তু কোনকিছুই অতিরিক্ত ভালো নয়, তাই পরীক্ষায় লেখার সময় আপনার পছন্দের বিষয় নিয়ে আপনি ততখানি মনোযোগী ছিলেন না, যতটা বিপরীত বিষয়ের ক্ষেত্রে ছিলেন।

যদি খাতা রিভিউ করার সুযোগ থাকে দেখবেন, আপনি জানা প্রশ্নের উত্তর ভুল লিখে এসেছিলেন অতিরিক্ত আত্মবিশ্বাস এর কারণে।

প্রত্যাশা সবসময় পরিশ্রমের অর্ধেক করবেন, ভালো থাকবেন তাহলে হতাশা ঘিরে ধরবে না।
ভালো থাকুন সব সময়।

Sort:  
 last year 

এটা একদম সঠিক বলেছেন আমার মন খারাপ বেশ কয়েকদিন হয় একটু মন খারাপের মধ্যে দিন পার হচ্ছে।।

আর হ্যাঁ অতিরিক্ত আসলেই কোন কিছু ভালো না এছাড়াও পরীক্ষার সময় হয়তো সহজ বিষয়গুলো লেখার সময় মনোযোগী সঠিক ছিল না এজন্য এটা হতে পারে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59292.90
ETH 1557.14
USDT 1.00
SBD 0.42