You are viewing a single comment's thread from:

RE: The November contest #2 by @sduttaskitchen| Which is your preference, Quality or Quantity?

in Incredible India2 years ago

@sampabiswas গুণমান কেবলমাত্র দ্রব্যের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, দ্রব্যের পাশাপশি সম্পর্ক, ব্যবহার, শৃঙ্খলা, ইত্যাদি এমন অনেক বিষয় আছে যেখানে এই গুণমান নির্ধারণ করা হয়।

স্কুলে প্রার্থনা লাইনে প্রতিদিন একটি প্রার্থনা হাতজোড় করে গাওয়া যেমন শৃঙ্খলায় সামিল এবং সেটি আমাদেরকে অভ্যন্তরীণ গুনগত মান উন্নত করতে সহায়ক, তেমনি প্রতিদিন একই রঙের ইউনিফর্ম আমরা সবাই সমান এই শিক্ষার গুনগত দিক শিখতে সাহায্য করে।

কাজেই, আমরা কে কিভাবে বড়ো হয়েছি, সেটার থেকেও বড় গুণের বিষয় হলো, আমরা কে কিভাবে সেই শিক্ষার গুণগত মান ধরে রাখতে সক্ষম হয়েছি।

অনেকই আছে হয়তো এককালে আর্থিক দৈন্যতার মধ্যে দিন গুজরান করেছেন, কিন্তু হঠাৎ মা লক্ষীর কৃপা হওয়ায় তারা পুরোনো শিক্ষা ভুলে মেরে বসে আছে!

এখন এটাকে কি বলা যায়? আর্থিক গুনগত মানের উন্নতি নাকি মানসিক এবং ব্যবহারিক শিক্ষার অধঃপতন।

আমি যতগুলো প্রতিযোগিতার আয়োজন করেছি, সর্বদাই তার আড়ালে কিছু শিক্ষায় আলোকপাত হোক সেটা মাথায় রেখেই করে থাকি, কিন্তু আসলে কেউ সেটা বোঝে আবার কেউ বুঝতেই পারে না, এই যা পার্থক্য।

তোর লেখা অনেক বেশি উন্নত হতে পারতো, নিশ্চই লেখার সময় বেশ জোর ঘুম পেয়েছিল তাই টাওয়ার ঠিকঠাক কাজ করেনি!

Sort:  
 2 years ago (edited)

একদম সঠিক বলেছেন, সেদিন কমিউনিটির কাজ করতে করতে এতোটাই দেরি হয়ে গিয়েছিল যে, অনেক রাতে পোস্ট লিখেছেলাম। ঘুম যে একেবারে পাইনি সে কথা বলবো না। তবে এটাও সত্যি যে লেখাটাকে একটু অন্যরকম ভাবে গুছিয়ে লিখতে হতো, তবে ততটা সুন্দর ভাবে লিখতে না পারার কারণে দুঃখিত। আপনার নির্বাচিত প্রতিটি বিষয় সত্যিই শিক্ষনীয় হয়,এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী কনটেস্টে আরও সুন্দরভাবে দেখার চেষ্টা করবো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61674.69
ETH 1647.32
USDT 1.00
SBD 0.42