পৃথিবী জুড়ে রূপকথায় বর্নিত আশ্চর্য সব শহর সেগুলো কি শুধুই মিথ,কিংবদন্তি নাকি আসলেই বাস্তব ?
এমনই একটা শহর হলো 'এল ডোরাডো'।ইনকা সভ্যতার সেই গোল্ডেন সিটির হাতছানিতে কত মানুষ যে ছুটে গেছে তার কোন হিসেবেই নেই। এদের মাঝে কেউ কেউ গিয়েছিল এডভেঞ্চারের খোঁজে, আবার কেউবা সোনার লোভ থেকে। কিন্তু সেই এল ডোরাডো মরীচিকাই রয়ে গেছে। স্প্যানিশ শব্দ এল ডোরাডোর মানে সোনা।আটশো খৃষ্টাব্দ থেকেই এল ডোরাডোর নাম ছড়িয়ে পরতে থাকে আর ষোড়শ শতকে এসে। সবচেয়ে বিস্তার লাভ করে এই শহরের কথা। গুজব আর কল্পনা মিশে ইউরোপীয়দের মাঝে দৃঢ় ধারণা হয় যে এই শহরের অবশ্যই অস্তিত্ব আছে। আর এই গুজব প্রথমে শুরু হয় সোনায় মোড়ানো মানুষ, তার পর সোনায় মোড়ানো শহর আর অবশেষে এটা হয়ে যায় পুরোপুরি সোনায় মোড়ানো এক এক রাজ্য। আর এই সোনার সাম্রাজ্যের খুঁজে মানুষ ছুটে যায় কিন্তু এল ডোরাডো ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়৷ আজও জানা যায়নি এর আসলেই কোন অস্তিত্ব ছিলো নাকি পুরোটায় মানুষের মুখ থেকে ছড়িয়ে পরা কল্পনা কিংবা গল্প।
আবার এমনই এক শহরের কথা স্বয়ং প্লেটো লিখে গেছেন। আটলান্টিস নামের সেই সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র যা কিনা একরাতের ব্যাবধানে হারিয়ে গেছে পৃথিবীর মানুষের দৃষ্টি থেকে।সেই অমিতশক্তিশালী শহরের অস্তিত্ব কি আসলেই ছিলো নাকি শুধুই কল্পনা আজও ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকরা এর উত্তর খুজে বেরাচ্ছেন।
প্রাচীন মিশরের গল্পগাথায়ও হেরাক্লিয়ন নামের এমনই এক শহরের নাম পাওয়া যায়। সেই সমৃদ্ধ শহরের ঠিক মাঝখানেই ছিলো প্রাচীন মিশরীয় দেবতা আমুনের বিশাল মন্দির। উৎসবমুখর লোকজনে ভরা সেই শহরের দেশি বিদেশি মানুষ, দোকানপাট ও বনিক সবকিছুই একদিন ভোজবাজির মতোই উধাও হয়ে গেল।আসলেই হেরাক্লিয়ন নামের এমন কোন বন্দরনগরীর অস্তিত্ব প্রাচীন মিশরে ছিলো কিনা এটাই প্রশ্ন!
আবার হিমালয়ের উওরেও চারপাশে পর্বতে ঘেরা শাম্বালা বা শাংগ্রিলা রাজ্যের কথা জানা যায়। কথিত আছে যে এই রাজ্যের রাজা শাক্যমুনি বুদ্ধের কাছ থেকে মহাযান শিক্ষা লাভ করেন।এই রাজ্যে কোন দুঃখ,শোক,কিংবা রোগ কোনকিছুরই কোন অস্তিত্ব নেই।এখানকার মানুষ ভগবান বুদ্ধের শিক্ষানুযায়ী জীবন যাপন করে।সাধারণ মানুষের দৃষ্টির অন্তরালে রাখা হয়েছে এই শহরকে।যেদিন মানুষ অন্যায় অবিচার করতে করতে ধ্বংসের দ্বারপ্রান্তে উপস্থিত হবে সেদিন এই শহরের উপর থেকে কুয়াশার চাদর সরে যাবে আর সারা পৃথিবীতে তারা শান্তি স্হাপন করা শুরু করবে।
এমনি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা অনেক শহরের কথাই মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যায়। কিন্ত সেগুলো কি শুধুই রুপকথা নাকি বাস্তবেই কোন দিন অস্তিত্ব ছিলো বা এখনো আছে আজ পর্যন্ত এই রহস্যের সমাধান করা সম্ভব হয়নি।
◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦
◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦
খুব সুন্দর কথা লিখেছেন, আমরা সবাই রুপকথার গল্প অনেক শুনেছি, কিন্তু আদৌ কি এগুল সত্য নাকি এটা কখন ও ভেবে দেখিনি,
এই শহর এর অস্তিত্ব ছিল নাকি কাল্পনিক এটা সত্যি ভাবার বিষয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর তথ্য গুলো শেয়ার করার জন্য, আপনার জন্য শুভকামনা রইলো।
@sinthiyadisha(60)
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোষ্ট পড়ে মন্তব্য করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল ভাল থাকবেন
স্বয়ং যীশুখ্রীষ্টৈর কয়েক বছর অন্তর্ধান নিয়ে অনেক জল্পনা কল্পনা করা হয়। অনেক মনে করেন তিনি প্রায় ১২ বছর তিব্বতে হিংস্র জন্তু জানোয়ারের মধ্যে বসে যোগ সাধনা করেছিলেন। তার একটি ধ্যানাসন ভঙ্গিতে ছবিও খুব জনপ্রিয়।
@impersonal(58)
আসলে পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা নিয়ে আমরা এখনো ভাবি যে আসলেই কি এমন কিছু ছিলো বা হয়েছিল।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য