পৃথিবী জুড়ে খুব দ্রুত ছড়িয়ে পরছে ভয়ংকর ডিপফেক (Deepfake) প্রযুক্তি।
তবে শুধু মারডক মিডিয়াকে দোষারোপ করে লাভ নেই, তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ফটোশপের মতো সহজলভ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে পরছে সারা পৃথিবীতেই । আমাদের দেশেও আমরা দেখেছি যুদ্ধাপরাধী সাঈদীর রায়ের পর ফটোশপের মাধ্যমে ‘চাঁদে সাঈদীর ছবি’ অপ্রচারের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং দাঙ্গা সৃষ্টির করা হয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে। কিন্তু বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এসব ফটোশপকে শিশু বলা যায়।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই কে ব্যবহার করে ডিপফেক নামে এক ভয়ংকর প্রযুক্তি খুব দ্রুত ছড়িয়ে পরছে সারা পৃথিবী জুড়েই।
ডিপ ফেক আসলে কি ?
যাদের কাছে ডিপফেক প্রযুক্তি শব্দটি নতুন তাদেরকে খুব সহজভাবে বলতে হলে,ডিপফেক হলো বাস্তবসম্মত দেখতে কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট যা ভিডিও বা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়। এই প্রযুক্তিতে খুব সহজেই ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সাথে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা যায়।এই প্রযুক্তির সহায়তায় খুব একজন মানুষের এমন কিছু ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরি করা সম্ভব যা তিনি নিজে কখনোই বলেননি বা করেননি।
কারা কারা এবং কিভাবে তারা ক্ষতিগ্রস্থ হবেন ?
আর এতে ক্ষতিগ্রস্ত হবেন সেই ব্যক্তি যার ভিডিও ছড়িয়ে পরবে। কারন ভিডিওর সাথে সাথে যখন তার কন্ঠস্বর মিলে যাবে তখন মানুষ খুব সহজেই বিশ্বাস করবে। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে বিখ্যাত ব্যাক্তি, রাজনৈতিক নেতা, অভিনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। উদাহরণ হিসেবে বলা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পকে একজন বোকা ও অযোগ্য ব্যাক্তি বলেছেন কিংবা মার্ক জাকারবার্গকে মিলিয়ন মানুষের ব্যাক্তিগত তথ্য চুরি করা নিয়ে গর্ব করতে শোনা গেছে।
এছাড়া নায়িকাদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিওতো আমরা হরহামেশাই দেখতে পাই। সবচেয়ে ভয়ংকর কথা হলো এই প্রযুক্তি থেকে মৃত ব্যাক্তিরাও রেহাই পাচ্ছে না।তাদেরকেও ফেরত আনা হচ্ছে নিখুঁতভাবে।
এই প্রযুক্তির কারণে হুমকির মুখে পরছে নিরাপত্তা।একজন মানুষের হুবুহু ডিজিটাল ক্লোন তৈরি করা সম্ভব।
এর কারনে হুমকির মুখোমুখি হবে বিভিন্ন ধরনের গোপনীয়তার তথ্য। মানুষের ব্যাংক তথ্য, ইমেইল তথ্য, ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড এর পিন নাম্বার থেকে শুরু করে একজন মানুষ এর বিভিন্ন পাসওয়ার্ড মুহূর্তেই প্রকাশ পেয়ে যাবে।
এই প্রযুক্তির কারনে সাধারণ মানুষ এর ওপরও প্রভাব হারাবে বিশ্বজুড়ে।
অসাধু ব্যাক্তিরা একে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর এই বিষয়টা নিয়ে আমাদেরএখনই সচেতন হতে হবে ভবিষ্যতে আরো বড়ো ধরনের বিপদে পরার আগেই।
◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦
Posted using SteemPro Mobile
Posted using SteemPro Mobile
◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦
আপনার কাছ থেকে প্রায় সময় বেশ অন্য ধরনের তথ্য যুক্ত লেখা পড়ার সুযোগ পাই, এটা আমার একটা ভালো লাগার জায়গা।
সকলেই সব বিষয় জানবে এমন কোনো কথা নেই, যেমন আজকের বিষয়টি বিস্তারিত বিবরণ আপনার কাছ থেকে পেলাম, এবং লেখাটি পড়ে আমার জানার কৌতুহল আরো বেড়ে গেল।
উন্নত সমাজ ব্যবসা সহ আধুনিক প্রযুক্তির প্রয়োজন আছে তবে চিরকালের মত এক্ শ্রেণীর মানুষ এই উন্নতির অপব্যবহার করবে এটাও বাস্তব।
বুদ্ধিজীবীরা যদি নিজেদের বুদ্ধি সৃজনশীলতায় কাজে লাগিয়ে উন্নতি সাধন করতো, তাহলে পৃথিবীর চেহারা অন্য রকম হতো।
তবে, একাংশ সবসময় উন্নতির অপব্যবহারে সিদ্ধহস্ত আর উল্লেখিত বিষয়েও তার ব্যতিক্রম হয়নি।
এইরকম আরো বিষয় জানতে আমার নজর থাকবে আপনার লেখায়। ভালো থাকুন সবসময় আর অবশ্যই সঙ্গে থাকুন।
আপনি আমার লেখা পড়েন জেনে ভালো লাগলো।সেই সাথে আমার লেখায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো এবং সুস্থ থাকবেন সবসময়।
আমি এতো দিন মনে করতাম এই বিষয়টি এ আই এর মধ্যে পরে,,কিন্তু আজকে আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম এটিকে ডিপ ফেক বলা হয়।।
ইদানীং বিভিন্ন টিভি প্রোগ্রামে মৃত অভিনেত্রী বা অভিনেতাদের ট্রিবিউট দেওয়ার জন্য তাদের কথা বলা ভিডিও এডিট করা হয়।
আবার কিছু অসাধু ব্যক্তি এই প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ছবি বা ভিডিও প্রচার করে থাকেন।
আপনার পোস্টটি পড়ে অনেক সুন্দর করে এই ডিপ ফেক প্রযুক্তি সম্পর্কে জানতে পারলাম। এবং আপনার এই পোস্টটি পড়ে অনেকেই নতুন একটি বিষয় জানতে পারবে।
অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
আপনার পোস্ট টি পড়ে জানতে পারলাম যে পৃথিবীতে এক ধরনের ডিপফেক প্রযুক্তি ছরিয়ে পড়তে চলেছে।আর এটা ছড়িয়ে পড়লে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আর আমরা সকলেই সতর্ক থাকার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য
প্রযুক্তি সব সময় ই আশীর্বাদ হয়। কিন্তু মানুষ এটিকে অভিশাপে পরিণত করে এর খারাপ ব্যাবহার এর মাধ্যমে। তেমনি একটি ডিপফেক। কিছুদিন আগে আমার এক পরিচিত এর ভুক্তভোগী। এটা যে কত বড় অপরাধ ও যার উপর এটি প্রয়োগ হয় তার যে কত বড় মানিসিক ব্যাঘাত ঘটে তা আসলে বলে বুঝানো যাবে না।
আপনার লেখার মাধ্যমে আজকে একটি বিষয় আরো ভালো ভাবে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন যে, ভুক্তভোগীরাই বুঝতে পারে এর ফলাফল। ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য