You are viewing a single comment's thread from:

RE: Significance of consistency! ধারাবাহিকতার গুরুত্ব।

in Incredible Indialast year
DescriptionInformation
Verified UserYes
Burnsteem 25Yes
#steemexclusiveYes
Power downNo
Plagiarism FreeYes
AI/Gpt FreeYes
350+ WordsYes
Community beneficiaryNA
Voting CSI23.5
Quality🙏
Feedback / Observation

সে নিময়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে এই বর্ষায় ফুটে মানব সমাজকে বার্তা দিলো, নিজের মধ্যে প্রাণের অস্তিত্ব থাকলে ধারাবাহিকতা আবশ্যক।

  • বরাবরের মতো খুব শিক্ষনীয় একটি লেখা পড়লাম। আপনার সাধারণ দিনযাপনের গল্পের মধ্যেও যে অসাধারণ চিন্তাভাবনা আপনি প্রতিটি লাইনে তুলে ধরেছেন, তার মধ্যে থেকে উপরোক্ত লাইনটি ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে আমার।

  • গত কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে এমন অনেক কাজ আছে যেগুলো আমরা বৃষ্টির কারণে উপেক্ষা করে চলছি। অপেক্ষা করছি বৃষ্টি থামার, তারপরে সেগুলো করবার ইচ্ছা নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে হলে ফুলেদের ইচ্ছা থাকলেও তারা কিন্তু নিজেদের ধারাবাহিকতা কিছুতেই নষ্ট হতে দেয় না। তাই তো প্রখর রোদ্দুর হোক, কিংবা মুষলধারায় বৃষ্টি, প্রতিনিয়ত প্রস্ফুটিত হয়ে প্রকৃতিকে সৌন্দর্যতা দান করার যে ক্ষমতা ঈশ্বর তাদেরকে দিয়েছে, তারা সেটিকে ধারাবাহিকভাবেই পালন করে চলেছে।

  • আমাদের সত্যিই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। অনেক সময় সময় থাকলেও শুধুমাত্র অলসতার কারণে আমরা নিত্যদিনের কাজগুলো করতে পছন্দ করি না। অথচ দেখা যায় একটা দিন কাজটা না করাতে আমরা পিছিয়ে পরি। কিন্তু সেই সময়ের মূল্যায়ন করতে আমরা ভুলে যাই যে সময়টাকে শুধুমাত্র অলসতার কারণে আমরা অপচয় করি।

  • আপনি ঠিকই বলেছেন যে মানুষ যে চিন্তা ধারা নিয়ে চলে, উল্টো দিকের মানুষগুলোর চিন্তাধারাও তারা নিজেদের মতো করেই বিচার করে। তাই যাদের মনের সুপ্ত অভিসন্ধি থাকে, তারা মনে করে আশেপাশের সকলেই বোধহয় তার মতন কোনো অভিসন্ধি নিয়ে নিজেদের কাজ করছে। কিন্তু সেটা যে অভিসন্ধি না হয়ে নিজের অভ্যাস হতে পারে, কাজের প্রতি ভালোবাসা বা একাগ্ৰতা হতে পারে, সেটা তারা বুঝতে পারে না।

  • এই চালাক মানুষগুলো ভাবে আমরা তাদের মনের অভিসন্ধি বুঝতে পারি না। একেবারেই তাই, মানুষ হিসেবে আমাদের ক্ষমতা একেবারেই কম। তবে তারা ভুলে যায় উপরে একজন আছেন যিনি অসীম ক্ষমতার অধিকারী, তিনি শুধু একজনের নয় বরং পৃথিবীর সকল মানুষের মনের অভিসন্ধি বুঝতে পারেন এবং কর্ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে সকলকেই তিনি তার কর্মের হিসাব বুঝিয়ে দেন। অপেক্ষার শুধু সেই সময়ের।

  • যাইহোক বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে আপনাকে বৃষ্টির মধ্যে বাড়িতে ফিরতে হয়েছে। আর বাজার করে নিয়ে ফিরতে আপনার কতখানি কষ্ট হয় সে বিষয়ে আমি অবগত। তবে সবজি না কিনে ভালোই করেছেন, এই বৃষ্টিতে বাজার থেকে সবজি আনলে তা বেশিদিন ঘরে রাখাও যায় না। তাই প্রয়োজন অনুসারে অনলাইন থেকে অর্ডার করে নেওয়াই ভালো হবে। ভালো লাগলে আপনার লেখা পড়ে। ভালো থাকবেন ম্যাম।


Regards
@sampabiswas(Mod)
Incredible India
Date:- 09/07/2025

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

Sort:  

SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

1000006091.png


 last year 

Thank you for your support @memamun .🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63878.83
ETH 1853.68
USDT 1.00
SBD 0.38