You are viewing a single comment's thread from:

RE: ফুলের উপর বেশ আছে একটি মৌমাছি তার কিছু ফটোগ্রাফি।

in Incredible Indialast year
  • এর আগের পোস্টে আপনি এই ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছিলেন, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিলো। তবে আজকের ছবিটির সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে‌ ফুলে‌ বসে থাকা এই মৌমাছিটি। সত্যি কথা বলতে মৌমাছি হোক, পাখি হোক‌‌ কিংবা ফড়িং হোক, এদের ছবি তোলা আসলেই অনেক কষ্টকর। কারণ ওরা এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে বসে না। তবে মৌমাছির ক্ষেত্রে যেটা পজিটিভ দিক সেটা হলো, মধু সংগ্রহ করতে ওর একটু সময় লাগে। তাই সেই মুহূর্তটিকে কাজে লাগিয়ে তার ছবি তোলা সম্ভব হয়, ঠিক এরকমটা আপনি করেছেন।

  • আপনি ঠিকই বলেছেন, আমাদের চারপাশে এই রকম অনেক প্রাকৃতিক সৌন্দর্য্য লুকিয়ে থাকে, কিন্তু ব্যস্ত জীবনের দৌড়ঝাঁপের মধ্যে আমরা সেই জিনিসগুলো উপভোগ করতে ভুলে যাই। কিন্তু আপনি অনেকটাই ধৈর্য্য সহকারে ছবিগুলো তুলেছিলেন। তাই বলতে পারেন আপনার সাথে সাথে আপনার তোলা ছবির মাধ্যমে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য্যে উপভোগ করার সুযোগ আপনি করে দিয়েছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।

Sort:  
 last year 

জি দিদি আমি আগের দিন এই ফুলের ফটোগ্রাফি ধারণ করেছিলাম এবং তখন দেখেছিলাম সেখানে কিছু মাছি প্রজাপতি এই ফুলের উপরে বসে থাকে তবে সময়ের অভাবে সেখান থেকে চলে এসেছিলাম তাই পরে আবার গিয়েছিলাম সেখানে ছবি ধারণ করতে এবং তখন এই মাছটি মধু সংগ্রহ করছিল তখন চেষ্টা করেছিলাম তার কিছু ছবি ধারণ করার জন্য এবং আপনার কাছে ভালো লেগেছে সেটা জানতে পেরে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59748.21
ETH 1592.96
USDT 1.00
SBD 0.41