You are viewing a single comment's thread from:

RE: দীর্ঘ নয় মাসের জার্নি শেষ করে, নবজাতক কে দেখে নিজের অজান্তেই শান্তি পেলাম।

in Incredible Indialast year
  • প্রথমেই আপনাকে এবং আপনার নবাগত শিশু পুত্রকে অনেক ভালোবাসা ও আদর পাঠালাম এই মন্তব্যের মাধ্যমে। যদিও কয়েকদিন আগেই আপনার জীবনে এক অঘটন ঘটেছে, কিন্তু যেমনটা অ্যাডমিন ম্যাম বলেছিলেন, হয়তো তিনি আবার ফিরে এসেছেন আপনার কোল জুড়ে।

  • ছবিটি দেখেই মনটা জুড়িয়ে গেলো, সম্ভব হলে কাছে গিয়ে নিশ্চয়ই কোলে তুলে আদর করতাম। কিন্তু তা সম্ভব নয় বলেই দূর থেকে অনেক আদর পাঠালাম ওর জন্য। আশীর্বাদ করি ভালো থাকুক, সুস্থ থাকুক, জীবনে সব আশা পূরণ হোক, আর সব থেকে বেশি যেটা মন থেকে চাই, ও একজন প্রকৃত মানুষ হোক। পাশাপাশি আপনারাও দ্রুত সুস্থতা কামনা করি।

  • মা হওয়া আসলেই মুখের কথা নয়। তাই নয় মাসের এই দীর্ঘ জার্নি আপনার জন্য অনেক কষ্টের হলেও, সন্তানের মুখ দেখে তা আপনি ভুলে গেছেন, এখানেই মা হওয়ার সার্থকতা। আপনার পুরো পরিবারের জন্য অনেক শুভকামনা রইল দিদি। খুব ভালো থাকবেন।

Sort:  
 last year 

মন্তব্যটা পড়ে আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে যদি এমন সম্ভব হতো তাহলে অনেক ভালই হতো, তবে এটা শুধু স্বপ্নে বাস্তবে কখনো হবে কিনা জানিনা, তবে দূরে থেকেও যে কেউকে আদর, ভালোবাসা যায় আশীর্বাদ করা যায় এটাও সত্য যেমনটা আপনি বললেন।

আপনাদের এত এত আশীর্বাদ থাকলেও একদিন সত্যি একজন প্রকৃত মানুষের মত মানুষ হবে,ইনশাআল্লাহ, আর হ্যাঁ একদম ঠিক কথাই বলেছেন মুখের কথা নয় আর সব কষ্টই ভুলে গিয়েছি, নবজাতকের মুখের দিকে তাকিয়ে,,,।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63278.21
ETH 1800.13
USDT 1.00
SBD 0.39