You are viewing a single comment's thread from:

RE: আমার জীবনের গল্প

in Incredible India2 years ago (edited)

আজ আমি জানি জীবনের সঠিক মূল্য নির্ধারণ করা আমাদের একান্ত নিজস্ব কাজ

  • জীবনের সবথেকে বাস্তব সত্যিটাকে আপনি উপরের লাইনে তুলে ধরেছেন। আপনার পোস্টটা পড়তে গিয়ে নিজের জীবনের কিছুটা ঝলক যেন দেখতে পেলাম। প্রত্যেকের জীবনে লড়াইটা ভিন্ন হয়, কিন্তু কিছু অনুভূতি যেন অকারনেই মিলে যায়।

  • তবে বাবা মায়ের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা বা অনুভূতি সেই ছোট বয়সে আপনি অনুভব করেছিলেন, সেটাই আপনার জীবনের প্রকৃত শিক্ষা ছিলো। তবে আজ জীবনের পরিস্থিতির পরিবর্তনের কারণে, আপনি নিজে ভালো আছেন এবং আপনার বাবা-মাও ভালো আছেন জেনে সত্যিই ভালো লাগছে।

  • সন্তান হিসেবে এটাই বোধহয় সবথেকে বড় প্রাপ্তি, যেখানে নিজের সন্তানকে ভালো রাখার পাশাপাশি নিজের বাবা-মাকেও আমরা ভালো রাখতে পারি। ভালো লাগলো আপনার লেখা পড়ে। আপনার জীবনের কিছু অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

প্রথমে জানাই আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একদম আপু ছোটকাল থেকেই আমি পরিস্থিতির সঙ্গে লড়াই করে বড় হয়েছি। আমাদের প্রতিটা সন্তানেরই উচিত এরকম শিক্ষা অর্জন করা। বাবা মায়ের খারাপ সময়ে পাশে থাকা এবং ভালো সময়ও পাশে থাকা। আপনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে আপু ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64133.97
ETH 1744.40
USDT 1.00
SBD 0.42