You are viewing a single comment's thread from:

RE: Mystery behind the double murder! যুগ্ম হত্যার রহস্য! (First part!)

in Incredible India2 years ago

গল্পটা পড়ে যতোটুকু মনে হচ্ছে, ঐ যুবক ও ওর মা দুজনে মিলে দুজন রাজকন্যাকে মেরে ফেলার প্ল্যান করছিলেন, যেটা একজন রাজকন্যা আড়াল থেকে শুনে ফেলেছিলেন। যদিও যুবক ওনাদের উপকার করেছিলেন বলে, তার উপরে বিশ্বাস করেই রাতে যুবকের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিলো। কিন্তু যখন বাজার থেকে যুবকের সাথে রথের চালক বাড়িতে ফেরেনি, তখনই তাদের একটু সন্দেহ হয়েছিলো। পরবর্তীতে কান পেতে বোধহয় এটাই শুনেছিল যে, ঐ যুবক কোনোভাবে চালককে মেরে ফেলেছে এবং বাজার থেকে ফেরার সময় যে খাবার নিয়ে এসেছে, তার সাথে বিষ জাতীয় কিছু মিশিয়ে তার রাজকন্যাদের খাইয়ে মেরে ফেলার প্ল্যান করছ। ঠিক এই কারণেই যখন রাজকন্যারা খাবার খেতে রাজি হয়নি, তখন যুবকটি এবং তার মা দুজনেই রেগে গিয়েছিলেন এবং তাদের উপরে আক্রমণ করেছিলেন। তবে আদেও সত্যি ঘটনাটা কি সেটা জানার জন্য পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38