"সুস্থ পরিবার - সুস্থ সমাজ"

in Incredible India4 years ago


family-gf8a3c5edc_1920.jpg
Source
(এমন একান্নবর্তী পরিবার আজকাল বিরল)

Hello,
Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন। আর আজকের দিনটা সকলের নিশ্চয়ই খুব ভালো কেটেছে।

"পরিবার" শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে কতো গুলো পরিচিত মুখ ভেসে ওঠে। যারা আমাদের জীবনের অনেকটা অংশ জুড়ে থাকে। যাদের ভালো থাকা, মন্দ থাকার উপর আমাদের ভালো মন্দ নির্ভর করে। অনেকের পরিবার হয় একান্নবর্তী। আবার অনেকের পরিবার হয় একদমই ছোটো। যেখানে না আছে ঠাকুরমা ঠাকুরদাদার আদর। না আছে কাকা জ্যাঠামশাইয়ের শাসন। না আছে পিসিদের ভালোবাসা।

তবে বর্তমানে অনেকেই কেনো জানিনা একান্নবর্তী পরিবার একদমই ভালোবাসে না। তারা শুধু মাত্র তাদের বাবা, মা, ভাই/বোন এদের নিয়ে থাকতে ভালোবাসে। পরিবারে মানুষের সংখ্যা বাড়লে তাদের বরং অস্বস্থি হয়।


IMG_20220910_204925.jpg
(আমার ঠাকুরমা)

আমি অবশ্য এমন পরিবার পছন্দ করি না। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবা একাই। তাই আমার কোনো কাকা, জেঠু, পিসি কেউ নেই। শুধু বাবা, মা, আর আমরা তিন বোন- এই আমাদের পরিবার। আবার শশুর বাড়িতেও তাই। আমার শশুর মশাই, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর আমি। অবশ্য আমার একটি বড়ো ননদ আছে। তার বিয়ে হয়ে গেছে এবং দুটি ছেলেও আছে। আমি ওদেরকে আমার পরিবার মনে করি। ওদের সাথে আমার খুব ভালো সময় কাটে।


IMG_20220910_204742.jpg
(আমার পরিবার-বাবা, মা, আমি আর আমার দুই দিদি)

আমি সকলের সাথে মিশে থাকতে খুব ভালোবাসি। কিন্তু আমার হাজব্যান্ড আবার একদমই উল্টো। ও একা একা চুপচাপ নিজের মতো থাকতে পছন্দ করে। তাই এই সব বিষয়ে আমার সাথে মাঝে মাঝেই ওর ঝগড়া হয়ে যায়।

পরিবারের সকলে আমাদের মনের মতন হয় না। অনেক ক্ষেত্রে তাদের সাথে আমাদের মতের মিলও হয় না। কখনো কখনো অনেকের ব্যবহার আমাদের কষ্ট দেয়। আবার কখনো কখনো এই মানুষগুলোই আমাদের ভালোবাসে, আদর করে, আবদার পূরন করে, উপহার দেয়। এই সবকিছু মিলিয়ে আমাদের পরিবার গড়ে ওঠে।

কিন্তু আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে, তখন এই মানুষগুলো ঢাল হয়ে আমাদের আগলে রাখে। আমাদের জীবনের খারাপ সময় আমাদের হাত ধরে থাকে শক্ত করে। আর তখন তাদের প্রতি থাকা সব রাগ, কষ্ট দূর হয়ে যায়।


IMG_20220910_205343.jpg
(আমার বিয়ের পর আমার নতুন পরিবার- শশুর শাশুড়ি, ননদের পরিবার, আমি, আমার হাজব্যান্ড ও পিকলু)

একান্নবর্তী পরিবারে যে সকল বাচ্চারা বড়ো হয় তারা সকলের সাথে মিলেমিশে থাকতে শেখে। বড়দের সম্মান করতে শেখে। কিন্তু বর্তমান যুগে অনেকেই এটা মানতে চান না।

আমি বিশ্বাস করি একান্নবর্তী পরিবারের মানুষেরা তাদের পুরোনো ঐতিহ্য বহন করে বছরের পর বছর ধরে। তাদের মধ্যে যে সাবেকিআনা চোখে পড়ে তা আজকালকার যুগে প্রায় বিরল। কারন সকলেই এখন নিজেদের সুবিধার কারনে পরিবারকে ছোটো ছোটো ভাগে ভেঙে নেয়।

তবে গ্রামের দিকে এখনো অনেক বনেদী বাড়ি আছে, যার পূর্ব পুরুষ কেউ বেচে নেই, কিন্তু ঐ বংশের বহু মানুষ কাজের সূত্রে বাইরে থাকে। কিন্তু দূর্গাপুজোর সময় তারা সকলে সপরিবারে গ্রামের বাড়িতে ফিরে আসে। একসাথে কয়েকটা দিন ভীষন মজা করে। আবার পুজো শেষ হয়ে গেলে যে যার জায়গায় ফিরে যায়। হয়তো একেই বলে শেকড়ের টান। এমন মানুষের সংখ্যা কমে গেলেও একেবারে বিলীন হয়ে যায়নি।

আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি একটি সুস্থ পরিবারই পারে একটি শিশুকে সুস্থ মানসিকতা দিতে, সুস্থ ভাবে বড়ো হতে সাহায্য করতে। অথচ আজকাল এতো বেশি ডির্ভোসের খবর শোনা যায়, যেখানে সবথেকে বেশি কষ্ট পায় বাচ্চাগুলো। কিন্তু নিজেদের ভালো থাকাকে গুরুত্ব দিতে গিয়ে বাবা মায়েরা সন্তানের কষ্টও বুঝতে পারে না।

আর এইসব কারনেই এখনকার ছেলেমেয়েরা পরিবারের আসল মানে ভুলে যাচ্ছে। তারা আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। শুধুমাত্র নিজে ভালো থাকার কথা ভাবছে। আর এইরকম ভাবনা গুলো আমাদের আশেপাশে সকলের মধ্যে এইভাবে ছড়িয়ে পড়ার কারনেই আমাদের সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে।
সুস্থ সমাজ গড়ে তোলার আগে আমাদের সুস্থ পরিবার গড়ে তোলার চেষ্টা করতে হবে। তাহলেই ধীরে ধীরে সবকিছু ঠিক হবে।আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম, আপনারা কারা আমার সাথে সহমত পোষণ করেন নিশ্চয়ই জানাবেন।

সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।

Sort:  
 4 years ago 

এখন তো একান্নবর্তী পরিবারের চল উঠেই গেছে, মনাউস শুধু আমি এবং আমার নিয়ে বাচতে পছন্দ করে। ভালো লাগলো আপনার এই বিষয় নিয়ে লেখা পড়ে।

 4 years ago 

ঠিক বলেছেন @pulook স্যার। মানুষ আজকাল ভীষন আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। আমার লেখা আপনার ভালো লেগেছে শুনে ভীষন আনন্দিত হলাম। ভালো থাকবেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62612.78
ETH 1659.18
USDT 1.00
SBD 0.42