"বৃষ্টি ভেজা দিনে কিছু গাছের ও ফুলের ফটোগ্রাফি"

in Incredible Indialast year
IMG_20250603_120802.jpg

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বৃষ্টি ভেজা কিছু গাছের ও ফুলের ফটোগ্রাফি। যেগুলো আমি আমার বান্ধবী সঙ্গীতার বাড়িতে গিয়ে তুলেছিলাম।

আশাকরছি আপনাদের মনে আছে কয়েকদিন আগের একটি পোস্টে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে, ডাক্তার দেখানোর জন্য আমি যখন গিয়েছিলাম তখন সব বান্ধবীরা মিলে একত্রিত হয়ে একদিন সময় কাটিয়েছিলাম। আর সেই দিন মুষল ধারায় বৃষ্টি হয়েছিল বেশ অনেকক্ষণ ধরে। সেই সম্পূর্ণ বৃষ্টি আমরা সঙ্গীতাদের বারান্দায় বসে, সকলে মিলে কাঁচা মিঠা আম খেতে খেতে উপভোগ করেছিলাম।

সেই সময় তোলা বেশ বৃষ্টি ভেজা কিছু ফুলের এবং গাছের ফটোগ্রাফি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশাকরছি ছবিগুলো দেখতে আপনাদের ভালো লাগবে,-

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

"প্রথম ছবি"

IMG_20250603_111923.jpg

প্রথমে যে ছবিটা আপনাদের সাথে শেয়ার করবো এটা সঙ্গীতাদের বারান্দায় রাখা বিভিন্ন টবের ফটোগ্রাফি। ওর বারান্দাতে একটা দোলনা লাগানো আছে, দোলনাতে বসেই আমি এই ছবিটি তুলেছিলাম। সেই মুহূর্তে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং হাওয়ায় কারনে বৃষ্টির জল জানালার গ্রিলের ভিতর দিয়ে এসে গাছের টবগুলোকে সম্পূর্ণ ভিজিয়ে দিয়েছিলো। তাই দূর থেকে প্রথমে সেই মুহূর্তেরই একটা ছবি তুলেছিলাম।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

"দ্বিতীয় ছবি"

IMG_20250603_112005.jpg

দ্বিতীয় ছবিতে আপনারা দেখতে পারছেন এটি একটি মানিপ্লান্ট গাছ, যেটা বারান্দার একটু টবে লাগানো আছে। বৃষ্টির জল এসে মানি প্ল্যান্টের গাছের পাতাগুলোকে এতো সুন্দর ভাবে ভিজিয়ে দিয়েছিলো যে, দেখে মনে হচ্ছিলো পাতাগুলো যেন আরো বেশি সতেজ হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

"তৃতীয় ছবি"

IMG_20250603_115855.jpg

তৃতীয় ছবিটিতে যে ফুলটি আপনারা দেখতে পারছেন, এটা আপনাদের সকলের কাছে পরিচিত একটি ফুল। এই নয়নতারা বিভিন্ন রংয়ের আছে সঙ্গীতাদের বাড়িতে। বহু আগে তার একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে সেই সকল গাছগুলো ওর ছাদে আছে। বারান্দায় মাত্র দটি রঙের নয়নতারা ফুল গাছ রয়েছে। একটি সাদা এবং অন্যটি বেগুনি রঙের। এই দুটি বৃষ্টি ভেজা ফুলের ছবি আমি একসাথে শেয়ার করলাম।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

"চতুর্থ ছবি"

IMG_20250603_111954.jpg

চতুর্থ ছবিতে আপনি যে গাছটি দেখতে পারছেন এটি একটা পাতা বাহারের গাছ, যেটা দেখতে বেশ সুন্দর এবং একদমই ছোট ছোট রয়েছে এখনও। তবে এই গাছটি আরো অনেকটাই বড় হবে বলে সঙ্গীতার কাছে শুনলাম। তবে বৃষ্টিতে ভেজার পর গাছটি দেখতে খুব সুন্দর লাগছিলো বলে, ছবি তোলার লোভ সামলাতে পারলাম না।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

"পঞ্চম ছবি"

IMG_20250603_112037.jpg

এবার যে ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা সঙ্গীতাদের ঘরের বাইরে অর্থাৎ উঠানের ছবি। ওর বাড়িতে অনেক ধরনের ফুল গাছ আছে। প্রত্যেকটা গাছে অনেক ফুলও ফোটে, যদিও এ কথা আলাদা যে ও নিজে পূজা দেওয়ার সময় ফুল পায় না। কারণ লোকেরা সমস্ত ফুল ভোরবেলাতে তুলে নিয়ে যায়। তবে তারাও নিশ্চয়ই পূজোর কাজে ব্যবহার করে, তাই ওর গাছের ফুল দিয়ে অন্য কেউ পূজা করলেও তাতেও যেন শান্তি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

"ষষ্ঠ ছবি"

IMG_20250603_112049.jpg

এই ছবিটি মূলত তুলেছিলাম রাখির সাইকেলটিকে তোলার জন্য। অল্প বৃষ্টির কারণে সাইকেলটা গাছের আড়ালে রেখেছিলো, কিন্তু যে পরিমাণে বৃষ্টি সেদিন হয়েছিলো তাতে কোনো মতেই ওর সাইকেল ভেজা থেকে আটকানো সম্ভব হয়নি। তবে ছবিতে সাইকেলটা খুঁজে পেতে একটু কষ্ট করতে হবে, আপনারা ছবিটাকে জুম করে দেখলে দেখতে পারবেন যে, গাছের ফাঁক দিয়ে সাইকেলের খাঁচাটা দেখা যাচ্ছে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vUzhSLmWHMt1BmSPVAFGsCewL7zYRCNB8gdp4zwkMmumu86EYhQ7jhnfdz7smFCqRZkafrrD6tr5QwSv84BjKdf4g6AT4z.jpeg

যাইহোক এই ছিলো সেদিন তোলা আমার বেশ কিছু ফটোগ্রাফি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এর মধ্যে কোন ছবিটি দেখতে সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে মন্তব্যের মাধ্যমে জানাবেন। ফটোগ্রাফিতে আমি অতটাও দক্ষ নই, কিন্তু কিছু কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে পছন্দ করি, তাই বৃষ্টিতে ভেজা এই ফুলের বা গাছের ছবিগুলো সেদিন তুলেছিলাম। যাইহোক সকলের সুস্থতা কামনা করি, আজকের দিনটি প্রত্যেকের ভালো কাটুক এই কামনা রইলো। ভালো থাকবেন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38