আমাদের ছাদের বিভিন্ন ফুল ও তার ঔষধি গুনাগুন

in Incredible India3 years ago (edited)
IMG_20230321_235432.jpg

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো ভাবে কেটেছে।

আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম ঝলমলে রোদ্দুর উঠেছে। তাই ভেবেছিলাম হয়তো আজকের থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মেঘলা আকাশ কেটে যাবে। তবে দুঃখের বিষয় দুপুরের পর থেকে আবার আকাশের মুখ ভারি হতে শুরু করল এবং বিকেলের দিকে কয়েক ফোঁটা বৃষ্টিও হয়ে গেল।

যদিও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না,কিন্তু খবরে যা শুনলাম, তাতে আগামীকালও আকাশের মুখ ভার থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

IMG-20220907-WA0007.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের ছাদে লাগানো ফুলগাছে ফোঁটা কয়েকটি ফুলের ছবি। আসলে বৃষ্টির পর থেকে এই গাছগুলো নতুন প্রান পেয়েছে বলতে পারেন। যদিও আমরা নিয়মিত প্রতিদিন বিকেলে গাছে জল দিতাম কিন্তু প্রতিদিন গাছে জল দেওয়া এবং বৃষ্টির জল পাওয়া, এই দুটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।

IMG_20230321_203856.jpg
IMG_20230321_203837.jpg

প্রথমেই আপনারা যে ফুলটি দেখতে পারছেন, এটির নাম অপরাজিতা। কমবেশি আপনারা সকলেই এই ফুলটির সাথে পরিচিত। এর আগে আমাদের বাড়িতে যে অপরাজিতা ফুলগাছ ছিল,সেকি একটি পাঁপড়ির ছিলো।

অবশ্য এখনও একটি পাঁপড়ির অপরাজিতা ফুল আমাদের বাড়িতে আছে। তবে সেটি সাদা রঙের। এর আগেও আমি আমার একটা পোস্টে বলেছিলাম যে, আমার বেশি পাঁপড়ি যুক্ত এই অপরাজিতা ফুলটি বেশি পছন্দের। সেই কারণে আমার শাশুড়ি মা পাশের বাড়ি থেকে বীজ এনে এই গাছটি লাগিয়েছিলেন।

আজকাল প্রায় প্রতিদিনই একটা দুটো করে এই ফুল ফুটছে। পুজোর কাজে ব্যবহার করার পাশাপাশি এই ফুলের অনেক ঔষধি গুনও রয়েছে। যেগুলো হয়তো আমরা এখনো অনেকেই ভালোভাবে জানি না। আজকে আমি তেমনি কিছু গুনাগুন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ,-

অপরাজিতা ফুলের ঔষধি গুন:-

  • ১. আজকাল আপনারা অনেকেই অপরাজিতার ফুলের নির্যাস দিয়ে তৈরি নীল রঙের চা সম্পর্কে শুনে থাকবেন। তবে অনেকেই হয়তো জানেন না যে এই চা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই ফুলের নির্যাসে উপস্থিত পলিফেলন আমাদের লিভারে এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে। যার ফলে আমাদের লিভার ভালো থাকে।

  • ২. এছাড়াও এই ফুলের নির্যাস আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। যার ফলে যে সকল ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত, তাদের শরীরে জন্য এই ফুলের রস অনেক উপকারী।

  • ৩. এছাড়াও এই ফুল রক্তের কোস্টেরলের মাত্রা কমানোর মাধ্যমে আমাদেরকে হৃদরোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করে।

  • ৪. এছাড়াও ক্যান্সার প্রতিরোধে অপরাজিতা ফুল অসমান্য ভূমিকা পালন করে। কারণ অপরাজিতা ফুলের মধ্যে উপস্থিত অ্যান্থোসায়ানিন শরীরের মধ্যে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধার সৃষ্টি করে।

  • ৫. স্মৃতিশক্তি বাড়াতে এবং অ্যাজমা প্রতিরোধে অপরাজিতা ফুলের রস অনেক উপকারী।

IMG-20220907-WA0007.jpg

IMG_20230321_203823.jpg
IMG_20230321_203808.jpg

এই ফুলটি অপরাজিতা ফুলেরই একটি অন্য রং মাত্র। এই ফুলটির একটি পাঁপড়ি। তুলনামূলকভাবে এই সাদা রংয়ের অপরাজিতা ফুলের থেকেও নীল রঙের অপরাজিতা ফুলের মধ্যে ঔষধি গুণ অনেক বেশি পরিমাণে রয়েছে। তবে বর্তমানে আমাদের বাড়ির ছাদে নীল রঙের অপরাজিতা ফুলের তুলনায় সাদা রঙের ফুল সংখ্যায় অনেক বেশি ফোটে।

IMG-20220907-WA0007.jpg

IMG_20230321_203746.jpg

এটা আমাদের কাছে ফোটা জবা ফুল। যদিও পঞ্চ জবা ফুল আমার বেশি পছন্দের, তবে বর্তমানে আমাদের ছাদে শুধুমাত্র এই লাল রঙের জবা ফুল গাছটি রয়েছে।

এটি বেশ কয়েক বছরের পুরনো গাছ কিন্তু এখনো পর্যন্ত এই গাছটিতে প্রতিদিন বেশ ভালোই ফুল ফোটে। আমাদের ঘরে পুজোর জন্য আলাদা করে আর ফুল কেনার প্রয়োজন হয় না। আমাদের ছাদের গাছের ফুল দিয়েই প্রতিদিনের পুজো হয়ে যায়।

এই জবা ফুলেরও যথেষ্ট উপকারিতা রয়েছে, সেই সম্পর্কেও আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই, -

জবা ফুলের ঔষধি গুন:-

  • ১. জবা ফুল মূলত আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। জবা ফুলে প্রচুর পরিমাণ শ্লেষ্ম জাতীয় পদার্থ থাকে, যেগুলো কিন্তু আমাদের চুলের জন্য কন্ডিশনার হিসাবে দারুন কাজ করে। যা আমাদের চুলের উজ্জ্বল্য ধরে রাখে।

  • ২. যে সকল মহিলা বা পুরুষের চুল উঠে যাওয়ার সমস্যা রয়েছে,তারা যদি নিয়মিত এই জবা ফুলের কুড়ি পেস্ট করে মাথায় লাগাতে পারেন, তাহলে একদিকে যেমন চুল পড়ার সমস্যা কমে যায়, অন্যদিকে নতুন চুল গজায়।

  • ৩. এছাড়াও যাদের চুলের বৃদ্ধি কম, তারাও যদি নিয়মিত জবা ফুলের পেস্ট ব্যবহার করেন, তাহলে চুল খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পায়।

  • ৪. চুলের মতনই জবা ফুল আমাদের ত্বকের জন্যেও যথেষ্ট উপকারী। কারণ জবা ফুলে উপস্থিত এন্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে ধুলো থেকে ও সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে।

  • ৫. এছাড়াও যদি কখনো গরমকালে আমাদের হাত-পা জ্বালা করে, তাহলে এই জবা ফুলের পেস্ট যদি লাগানো হয়, তাহলে হাত পায়ের জ্বালাও কমে যায়।

IMG-20220907-WA0007.jpg

আসলে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই ধরনের সাধারণ গাছেও প্রচুর ঔষধিগুণ রয়েছে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে, অনেক কিছুর ব্যবহার না জানার কারণে কেমিক্যাল যুক্ত অনেক কিছু ব্যবহার করি। যেটা কিন্তু পরোক্ষভাবে আমাদের শরীরের ক্ষতি করে।

যাইহোক আমাদের ছাদে ফোটা এই সকল ফুল এবং তাদের উপকারিতা সম্পর্কিত পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

DeviceName
AndroidRedmi Note 10
LocationIndia
Shot by@sampabiswas
Sort:  
 3 years ago 

Hola amiga, nos has mostrado unas flores muy hermosas, me encantó la flor de aparajita me impresiona lo bella que es y que puedes tener los dos colores, sus propiedades medicinales son maravillosas.

La flor de jaba en mi país la conocemos como Cayena, es muy hermosa y la puedes conseguir en varios colores, es muy beneficiosa para el cabello.

Me encantó tu publicación amiga ☺️ gracias por compartirla con nosotros.

 3 years ago 

Thank you so much for your lovely comments dear.

অপরাজিতা এবং জবা ফুলের অসাধারন ভাবে এই দুটি ফুলে বর্ণনা দিয়েছেন পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো ৷ আমাদের অনেক অজানা কিছু জিনিস জানা হলো যা আমরা আপনার পোস্ট থেকে জানার সুযোগ পেলাম ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Loading...

ধন্যবাদ দিদি আপনার মূল্যবান তথ্য শেয়ার করার জন্য।

অপরাজিতা ফুল আমার খুব পছন্দের ফুল। বিশেষ করে নীল রঙের জন্য কারণ আমার সবচেয়ে পছন্দের রঙ নীল। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নীলকন্ঠ ফুল বলে থাকে।
আর অন্যটি জবা ফুল যেটা খুবই সচারাচর দেখা যায়। বিভিন্ন রঙের জবা ফুল হয়ে থাকে। যে গুলো পূজা পার্বণের জন্য ব্যবহার করা হয়।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

আজকের কয়েকদিন সকালটা যদিও রোদ উজ্জ্বল ঝলমলে হয়ে ওঠে, কিন্তু দুপুরের পর থেকেই আকাশের বুকে আবারো মেঘ জমতে শুরু করে, বৃষ্টি হওয়া শুরু করে।

আপনি আজকে দেখছি আমাদের সাথে তিনটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেগুলোর গুনাগুন শেয়ার করেছেন। সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সে বিষয়ে আলোচনা করেছেন।

আপনার পোস্ট থেকে আজকে আমি অনেক কিছু শিখতে পারলাম। আসলে ফুলগুলো সম্পর্কে আমার এতটা ধারণা ছিল না। কিন্তু আপনার পোস্ট পড়ে জানতে পারলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা উপকারী পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

জেনে ভালো লাগলো যে আপনার ছাদে এই ফুলটিও রয়েছে। আমাদের প্রতিবেশী ইব্রাহিম নামের এক ছেলে তার বাসায়ও এই ফুল রয়েছে।

তবে আমি এই ফুলের নামটি জানতাম না, এই অপরাজিতা ফুলের গঠন বেশ সুন্দর এবং এই ফুলের যে উপকারিতা রয়েছে তা সত্যিই অসাধারণ।

বিশেষ করে আমি অবাক হলাম যে এই ফুলের পাপড়ির নির্যাস দিয়ে চা তৈরি করে খাওয়া যায়। এবং এর পর্যাপ্ত পরিমাণ উপকারিতা।

জবা ফুল এই গাছের সাথে প্রায় আমরা সবাই পরিচিত এবং আমাদের এলাকাতে এই কাজ পর্যাপ্ত পরিমাণে আছে।

আমার মাথার চুল আগে অনেক ছিল কিন্তু ইদানিং একটু করে চুল পড়ে। তাহলে এই ফুল আমরা ব্যবহার করতে পারি মাথার চুল এর পুষ্টি বৃদ্ধি করতে।

এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে। ধন্যবাদ দুটি ফুলের উপকারিতা সম্পর্কে আমাদের অবগত করার জন্য।

¡Congratulations! This post has been upvoted through -steemcurator06.
We support quality posts, and good comments anywhere, with any tags.

PicsArt_03-04-10.27.16.jpg
Curated by :<@Goodybest>

আপনি আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট উপস্থাপন করেছেন যে ফুল থেকে কত কার্যকরী ওষুধ তৈরি করা যায়। শরীরকে সুস্থ রাখতে আমাদের সত্যিই এই ফুলগুলো অনেক উপকার দিবে। এজন্য আমাদের সবার উচিত এই ঔষধীয় ফুলের গাছ গুলো আমাদের লাগানো, আমরা খুব সহজেই এই গাছগুলো থেকে ঔষধ তৈরি করতে পারবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38