কলেজ উৎসব - প্রথম পর্ব

in Incredible India3 years ago

হ্যাল্লো,

আজকের টপিক টা একটু আমাদের কলেজ নিয়ে। অন্য দিনের টপিক থেকে আলাদা।আশাকরি আপনাদের ভালো লাগবে ।আপনারা সবাই সুস্থ আছেন তার সঙ্গে সঙ্গে ভালো আছেন।তাহলে এবার শুরু করা যাক।

টপিক টা কলেজ এর একটা ছোট্ট উৎসব নিয়ে।আমাদের কলেজ টা আসলে এমবিবিএস স্টুডেন্ট এর জন্য।তার মানে এই নয় যে অন্য কোর্স এর ছেলে মেয়েরা পড়েনা।আমাদের কলেজ এ যেমন এমবিবিএস স্টুডেন্টরা পরে তেমনি নার্সিং তার সঙ্গে সঙ্গে paramedical স্টুডেন্ট রাও পরে।

আজকে প্যারামেডিকেল স্টুডেন্ট দের ফেস্ট ছিল।আমরা তো কোনদিন ফেস্ট পায়নি।তাই জানি না ফেস্ট কেমন হয়।আর কেমন মজা হয় ফেস্ট এ।তাই আমরা সবাই মিলে আমাদের সিনিয়র দাদা দের বললাম।দাদা আমরা যেতে চাই ফেস্ট এ।

IMG_20230319_030848.jpg

অডি তে

যারা এমবিবিএস পরে তাদের ফেস্ট টোটাল 3 দিন হয়।কিন্তু প্যারামেডিকেল দের ফেস্ট শুধু মাত্র 1 দিন হয়।তাই ওরা একদিন এ যা পারে এনজয় করে নেই।কি আর করা যাবে জীবন যেটা সুযোগ দিচ্ছে ওটাই গ্রহণ করতে শিখতে হবে।

আমরা সবাই সকালে বললাম সিনিয়র দাদা দের যাবো বলে। সিনিয়র দাদা গুলো তখন কিছু জানায় নি। দুপুর বেলায় বললো তোরাও যাবি ফেস্ট এ কিন্তু একটা শর্ত আছে আমাদের সঙ্গে যেতে হবে।আমরা রাজি হয়ে গেলাম।যাও নিয়ে দরকার।আমাদের টাইম দিল বিকেল 3.30 এর সময়। ওই সময় সবাই রেডী হয়ে থাকবে।একসঙ্গে সবাই মিলে যাবো।যখন 3 টা বাজলো সবাই আস্তে আস্তে রেডী হতে লাগলো এমবিবিএস স্টুডেন্ট বলে কথা একটু পার্সোনালিটি তোহ থাকতে হবে।

IMG_20230319_030751.jpg

দাদাদের সঙ্গে

মোটামুটি করে সবাই রেডী হয়ে বেরিয়ে পড়লাম। সিনিয়র দাদা রাও বেরিয়ে পড়লো। দিয়ে আমরা অডি এর দিকে রওয়ানা দিলাম।যেটা ছিল 6th ফ্লোর এ।লিফট এ করে আমরা সবাই পৌঁছে গেলাম 6th ফ্লোর।এবার অডি তে ঢুকার পালা।সবাই একসঙ্গে ঢুকে পড়লাম।

তখন সবাই নিজের সিট নিল। কেউ কেউ গান গাইছিল আবার কেউ কেউ ড্যান্স করছিল স্টেজ।আমরা সেটা দেখছিলাম। বেশ অনেকক্ষন হলো আমরা সেটাই বসে বসে দেখছিলাম। আর তার সঙ্গে পিক তুলছিলাম।তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম।

আসল মজা তো রাত্রে আছে। ব্যান্ড আসবে তার সঙ্গে সঙ্গে dj night তো আছেই।সেটা পরের পর্ব তে হবে।আজকের মত এই টুকুই।আপনারা সবাই ভালো থাকেন আর সুস্থ থাকবেন এই কামনা করি।

..... ধন্যবাদ.......

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলে আমরা যখন কলেজে পড়াশোনা করেছিলাম তখনও কিন্তু এভাবেই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আমরা যোগদান করেছিলাম।

আপনার পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনারা বেশ ভালই মজা করেছেন।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Loading...
 3 years ago 

ছাত্র জীবনের এমন আয়োজন আমরাও অনেকবার করেছিলাম। সময়গুলো সত্যিই অনেক আনন্দে ভরে উঠতো। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38