You are viewing a single comment's thread from:

RE: No murder can be perfect - কোনো হত্যাকাণ্ড নিখুঁত হতে পারে না!

in Incredible India2 years ago

সত্যি দিদি গল্পটি এক কথায় অনবদ্য ও গভীরভাবে শিক্ষণীয়। সত্য এবং ন্যায়ের প্রতি বিশ্বাস রেখে যে ধৈর্য ও অধ্যবসায় তদন্তকারী অফিসার দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। পাশাপাশি নারীর আত্মসম্মান এবং স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি এত সুন্দরভাবে তুলে ধরা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

দিদি আপনার লেখায় প্রতিটি শব্দই সচেতনতার বার্তা বহন করে, যা সমাজকে নতুন করে ভাবতে শিখায়। এমন মনোমুগ্ধকর ও মর্মস্পর্শী লেখা উপহার দেওয়ার জন্য দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আধুনিক পোশাক পড়লেই আধুনিক হওয়া যায় না!
যতক্ষণ মানসিকতা আধুনিক না হচ্ছে, ততক্ষণ সমাজের বহু সোহেলী এইভাবে হত্যার শিকার হতে থাকবে।

নিজেদের পায়ে দাঁড়ানোর পাশাপশি সমান বাক স্বাধীনতা সহ সম্মান এই শিক্ষা দিয়ে প্রতিটি মেয়েকে বড় করা উচিত।

পরের ঘরে চলে গেলে, নিজের বাবার বাড়িতে একটি মেয়ে পর হয়ে যাবে এই মানসিকতা যারা বহন করেন, তাদের সাথে এরকমটা হবে ভবিষ্যতেও।

কেনো আগে সুশিক্ষা সহ নিজের পায় দাঁড়াবার প্রবণতা থাকবে না? সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘাড়ের বোঝা নামাবার প্রয়াসের ফল ভোগ করতে হয় সহেলীর মত মেয়েদের।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38