আমার মা অনেকদিন ধরে অসুস্থ:
" বিসমিল্লাহির রাহমানির রাহিম "
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তা দয়ায় ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার মা অনেক দিন ধরে অনেক অসুস্থ সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো।
ছবির উৎস
বন্ধুরা শুরুতে বলি আমার যেই রোগ টা হয়েছে ঠিক একই রোগ হয়েছিলো আমার নানির আর আমার নানি এই রোগ এর কারণে ১ বছর আগে আমাদের ছেড়ে চলে যায় । আর আমার নানি আমাকে এতো ভালো বাসতো যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমি ও আমার নানিকে অনেক ভালো বাসতাম কিন্তু কি করার এই পৃথিবীর সকল মানুষ কে একদিন মৃত্যুর সাধ গ্ৰহন করতে হবে । আমার নানির আর আমার মা এর রোগ এর ধরন এক তাই আমি অনেক চিন্তা আছি সৃষ্টিকর্তা যেন ও আমার মা কে এতো তাড়াতাড়ি আমাদের কাছ থেকে নেয় না । আর আমার মা এর রোগ টি হলো মানুষের কালো জাদু । আমার মা কে বরিশাল এর সব থেকে বড় বড় ডাক্তার দেখাই ছি কিন্তু তাতে কোন ও রোগ ধরা পড়ে না । সব রিপোর্ট আসে পজেটিভ কিন্তু আমার মা এত অসুস্থ থাকে যা আপনাদের না দেখালে হয় তো বুঝবেন না।
ছবির উৎস
আমার নানির সাথে ও ঠিক একই জিনিস হয়েছিল। আমার নানি কে বাংলাদেশের এমন কোন ও বড় ডাক্তার নেই যাকে দেখাই নি কিন্তু তার পরে ও আমাদের থেকে দূরে দেশ পরকাল এ চলে গেছে । আর আমার মা কে যেন ও সৃষ্টিকর্তা সুস্থ করে সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা সারাদিন কিছু খেতে চায় না সুদু দুপুরে একটু ভাত খায় । আর আমার মা এর এই রোগ টা এমন যে একটু খেলে বমি করে । আর ঔষধ খেলে তার বিপরীত একশন হয় । আর কোন ও যায়গায় বেশি সময় ধরে থাকতে পারে না। আর মা এর জন্য বাসায় অনেক কিছু এনে রাখছে আমার ভাই কিছু সে তা খায় না ।
ছবির উৎস
২ দিন আগে আবার জ্বর ও উঠে গায় আর তার পরে আবার ডাক্তার এর কাছে নিয়ে যাই আর সে একটি ঔষধ বাড়িয়ে দেয় এবং আগের গুলোর পাওয়ার বাড়িয়ে দেয়। তার পরেও কিছু হয় না তার পরে কি করবো বুঝতে পারি না কিছু। এর পরে আমরা একটা হুজুর দেখানো সিদ্ধান্ত নি আর খোঁজ করতে করতে একটা হুজুর এর সন্ধান পাই। আর কালকে সেই হুজুরের কাছে মা কে নিয়ে যাই । আর হুজুর এর নাম ছিলো অন্ধ হুজুর । তাকে দেখানোর পরে সে গুনে দেখার পরে সব সমস্যার কথা বলে । আর আমার মা এর সাথে এই সব সমস্যা মিলেও যায়। তার পরে হুজুর কে জিজ্ঞেস করলাম যে এখন আমাদের কি করতে হবে হুজুর। আর সে যা বলো তা শুনে আমাদের অবস্থা পুরাই শেষ।
ছবির উৎস
কারন সে বলে এটার জন্য দেন এ বসতে হবে আর ১৫০০০ হাজার টাকা লাগবে । কিন্তু আমাদের কাছে যে টাকা ছিলো সব শেষ হয়ে গেছে ডাক্তার দেখাতে দেখাতে। তার পরে আমরা চিন্তা ময় চেহারা নিয়ে বাসায় চলে আসি। তার পরে আমার মা বলে এখন দেখাতে হবে না । কিন্তু আমার ভাই বলে দেখাবো । আমার মা বলে টাকা কোথায় পাবি তার পরে আমরা ভাই কিছু আর বলে না । বন্ধুরা আপনারা সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আমি এই পোস্ট টি লেখার সময় অনেক খারাপ লাগছিলো । আমার মা এর কিছু হলে আমরা কোথায় যাবো।
বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবাই এই পোস্ট টি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।
This post has been upvoted through Steemcurator09.
Team Newcomer- Curation Guidelines For July 2023
Curated by - @heriadi
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
আপনার লেখাটি পড়ে খুব খারাপ লেগেছে। কারন আমার মা-ও গত কয়েক মাস খুব অসুস্থ ছিল।হসপিটালে ছিলো অনেকদিন। ৮তারিখ মারা গেছে।দোয়া করবেন তার জন্য। আমিও দোয়া করবো আপনার মায়ের জন্য। ভালো থাকবেন সবসময়
আপনার মা কে সৃষ্টিকর্তা ভালো রাখুক।আর আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।