শসার স্বাস্থ্য গুন

in Incredible India3 years ago
IMG20231106103737.jpgপ্লেটে সাজানো শসা

হ্যালো বন্ধুরা

সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং দুর্দান্ত ভাবেই কাটাচ্ছেন আপনাদের দিন।সেই আশাবাদ ব্যক্ত করে ই আমি আমার আজকের ব্লগ টি শুরু করছি।

শীর্ষক দেখে হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন আজকের বিষয়বস্তু টি কি? হ্যাঁ আপনাদের
ধারনা এক দম ই সঠিক।আমি আজ শেয়ার করার চেষ্টা করছি শসার স্বাস্থ্য গত কিছু গুন ।শসা অতিপরিচিত একটি সবজি।

IMG20231106101125.jpg

একটা সময় ছিল যে শুধু শীতের সময় ই এই সবজি পাওয়া যেত।এখন কৃষি বিজ্ঞানের উন্নতির ফলে প্রায় সারা বছর জুড়েই পাওয়া যায় এটি।

শুধু সবজি বললেই হবে না এই শসা দিয়ে নানা ধরনের সালাদ ও বানানো হয়। খাবারের রুচি বহুগুণে বৃদ্ধি করে সালাদ। আজ ঐদিকে যাব না। অন্য এক সময় ঐ বিষয় নিয়ে আপনাদের সাথে না হয় শেয়ার করার চেষ্টা করব।

IMG20231106102228.jpg

এখন আসি মূল পর্বে। যেহেতু শসার কি কি স্বাস্থ্য গত
গুন রেয়েছে তা নিয়ে ই ভাবছি কিছু বলবো তাই
প্রথমেই বলছি এর উপকারি দিক গুলো।এই শসা
মানব দেহের জন্য কতটুকু উপকারী তা পয়েন্ট আকারে লিখার চেষ্টা করছি।

শসার উপকারীতা

IMG20231106102037.jpg
  • শসা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। শুধু শসা নয় ,শসার খোসা ও ডায়বেটিসের মহা ঔষধ।
  • শসাতে রয়েছে মিনারেল।যা দাঁত ও দাঁতের মাড়ির যন্তে যথেস্ট উপকারী।

  • শসা অ্যালসারের জন্য ও ভালো কাজে দেয়।

  • ইউরিক অ্যাসিড এর জন্য যে ব্যথা হর তা গাজরের রস ও শসার রস একসঙ্গে মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়।

  • ওবেসিটি নিয়ন্ত্রণে ও এটি ভালো কাজ দেয়।

  • শরীরের অতিরিক্ত চর্বি কমাতে শসার বেশ কদর রয়েছে।

  • চোখের নিচের কালো দাগ দূর করতে শসার জুড়ি নেই।

  • ত্বকের উজ্জ্বলতা বাড়াতে শসার রস অধিক কার্যকর।

শসার অপকারিতা

IMG20231106102125.jpg

এখন এর অপকারিতা সম্পর্কে ও কিছু বলি। শুধু এর
উপকারিতা শুনে ঝাঁপিয়ে পড়লে তো আর চলবেনা।
এর যে সমস্ত ক্ষতিকর দিক রয়েছে তা সম্পর্কে জেনে
রাখা ও ভালো। একটি জন্য খেয়ে আবার নতুন কোন সমস্যার সম্মুখীন যেন না হন।

  • শসা যেহেতু লো ক্যালোরি যুক্ত সবজি তাই। শরীরের ওজন কমাতে গিয়ে সারাক্ষণ শুধু শসা খাওয়া যাবে না।এতে করে ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে
    যেতে পারে। শরীরে‌র পুস্টির ঘাটতি জনিত সমস্যা দেখা দিতে পারে। তাই মাত্রা অতিরিক্ত শসা খাওয়া মোটেও উচিত নয়।

তো আমার পরামর্শ হলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শসা খাওয়া উচিত। এবং সঠিক পরিমাণে
শসা খাওয়া উচিত বলে আমি মনে করি। আমি নিজেও খুব বেশি শসা খাই।কারন আমার অনেক পছন্দের একটি সবজি এই শসা।এটিকে অনেকে ক্ষিরা বা ক্ষিরাই বলেও ডাকে। আমি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করছি।আপনাদের কাছে যদি আর কোন তথ্য জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কিন্তূ বন্ধুরা।এতে করে আমার জানার পরিধি টা ও বাড়বে এবং অন্য রা ও উপকৃত হবে।এই
আর কি।

যাই হোক শসা খাবেন তো মাত্রাতিরিক্ত না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপরি মনের যত্ন নিবেন কেমন।মন ভালো তো সব ভালো।

আমার ব্লগ টি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

বিদায় বন্ধুরা

Sort:  
Loading...
 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ শসা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। শসার উপকারিতা এবং কিছু অপকারিতা খুব সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। নতুন অনেক কিছু জানা হলো আপনার ব্লোগটি পড়ে। আশারাখবো এমন সব তথ্যবহুল লিখনি আমাদের উপহার দেবেন। শুভকামনা রইলো আপনার প্রতি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার সম্পূর্ণ পোস্ট টি পরিদর্শন করে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

শসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি শসার উপকারিতা নিয়ে খুবই বিস্তারিত লিখেছেন এবং একই সাথে আপনি শসার অপকারিতা নিয়েও কিছু লিখেছেন। আপনার সম্পূর্ণ পোস্টটি পড়লাম, আমার খুবই ভালো লাগলো আপনার এই শিক্ষনীয় পোস্টটি পড়ে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন।

 3 years ago 

আমার পোস্ট পড়ে আপনি কিছু শিখতে পেরেছেন তা জেনে আমারও খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

You are most welcome 🤗

 3 years ago 

Thank you

 3 years ago 

শশার অনেক অনে গুনাগুন জানতে পেরে ভালো লাগছে। যদিও আমি শশা বেশি খাই না, কারণ শুনেছি শশা খেলে মানুষ চিকন হয়ে যায়।

 3 years ago (edited)

তাই ,চিকন হতে চান না আপনি। তাহলে একদম ই খাবেন না।তো রূপচর্চায় ব্যবহার করতে পারেন। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শসা 90 ভাগই পানিতে পরিপূর্ণ ।এটি শরীরের জন্য খুবই উপকারী। ওজন কমাতে হোক আর রূপচর্চায় হোক সর্বক্ষেত্রে শসার জয়জয়কার।

খুব সুন্দর ভাবে আপনি শসার পুষ্টিগুণ বর্ণনা করেছেন। সাথে ছোট করে একটু ক্ষতিকর দিক ও দেখিয়েছেন। খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।ভাল থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

প্রথমেই অপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।হে আপনি ঠিক বলেছেন শসার অনেক গুন। ভালো থাকবেন সবসময় আপু।

 3 years ago 

আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

Thank you so much for your nice comments.

 3 years ago 

খুবই কম ক্যালরিযুক্ত এই খাবারটি পুষ্টিগুনে ভরপুর। চমৎকার এই সব্জিটি নিয়ে এতো চমৎকার একটা লেখা উপহার দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো মাঠের মধ্যে

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু। আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট টি পড়ে এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সবসময়।

আপনি আজকে শসা স্বাস্থ্য গুন সম্পর্কে আলোচনা করেছেন ৷ আসলে শসা সালাদ এবং সবজী হিসেবে অনেক সুস্বাদু ৷ তাছাড়াও শসাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারি ৷ আপনি ইতিমধ্যে শসার বেশ কিছু উপকারিতা সম্পর্কে তুলে ধরেছেন যেগুলো পড়ে খুবই ভালো লাগলো ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট টি পড়ে এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।হে আপনি ঠিক বলেছেন।শসার সালাদ ও খুব মজার হয়। এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে থাকে এই সালাদ। খুব ভালো লাগলো আপনার মন্তব্য টি।
ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

শসার স্বাস্থ্য গুনাগুণ সম্পর্কে আপনি আমাদের সাথে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।আর আমার দেখে ভালো লাগলো আপনি শসা গুলো অনেক সুন্দর ভাবে কেটে সাজিয়ে একটা ফটো তুলেছেন।শসা বিশেষ করে স্বাস্থ্য কমাতে অনেক ভূমিকা পালন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার ও খুব ভালো লাগলো জেনে যে, আমার সাজিয়ে তোলা শসার ছবি গুলো দেখে আপনার ভালো লেগেছে তা শুনে। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

শসা এমন একটি সবজি যা রান্না করেও খাওয়া যায় আবার ছালাত বানিয়ে খাওয়া যায়।

শসার পুষ্টি গুণ সম্পর্কে আগে থেকে কিছুটা ধারণা ছিল আজকে আপনার লেখাটা পড়ে আরো অনেক ধারণা পেলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য বিষয়ক একটি আর্টিকেল আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। আমার পোস্টটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার পর এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62553.97
ETH 1769.55
USDT 1.00
SBD 0.38