শোল মাছ দিয়ে বেগুন রান্নার রেসিপি।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

Hello dear, Friend's
I'm @sahidfarabee from #Bangladesh.

🤗হ্যালো বন্ধুরা **

সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা মেয়েরা রান্না করতে একটু বেশি পছন্দ করে কারণ পরিবারের সবাইকে রান্না করে খাওয়ার মাঝে অন্যরকম একটা আনন্দ অনুভব করতে পারে তাই আমি মাঝে মাঝে পরিবারের সকলের জন্য রান্না করতে রান্না ঘরে চলে যায়। আমরা বিভিন্ন রকমের রান্নাই করে থাকি শোল মাছ আমাদের সবারই পরিচিত একটি মাছ এই মাছটি খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতে হবে সুন্দর দেখায়। শোল মাছ বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় এই মাছের মধ্যে অনেক পুষ্টি রয়েছে আজকে আমার ছোট ভাই ছোট একটি শোল মাছ ধরে এই মাছের ভিতরে কিছু ডিম হয়েছিল তাই আমি ছাদ বাগানে গিয়ে দেখি আমার বেগুন গাছে দুইটি বেগুন ধরেছে বেগুন দুটি আমি নিয়ে আসি শোলমাছ দিয়ে রান্না করার জন্য।


রেসিপি চূড়ান্ত চেহারা

IMG20250624124223.jpg


রেসিপি এর প্রয়োজনীয় উপকরণ

শোল মাছ
বেগুন
পেঁয়াজ
কাঁচামরিচ
রসুন বাটা
হলুদ গুড়ো
মরিচ গুড়ো
সয়াবিন তেল
লবণ
ধনিয়া পাতা


ধাপ -১


রান্নার জন্য আমি মাছটাকে কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিলাম ও তার সাথে বেগুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিলাম।

IMG20250624120137.jpg

ধাপ -২


এবার আমি ফাতিল এর ভিতরে তেল দিয়ে তেল গরম হলে তার ভিতরে কে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব।

IMG20250624120842.jpg


ধাপ -৩


এবার এখানে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে তার সাথে সকল গুড়া মসলা ও বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব

IMG20250624121126.jpg


ধাপ -৪


এবার আমি এই মসলার ভিতরে কেটে রাখা মাছের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
IMG20250624121152.jpg

ধাপ -৫


এবার আমি ফাতিল থেকে মাছগুলো তুলে কেটে দেখাবে কোনগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব

IMG20250624121729.jpgIMG20250624121942.jpg


ধাপ -৬


রান্নাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি অল্প পরিমানে একটু পানি দিয়ে দেব।
IMG20250624122523.jpg

শেষ ধাপ


সবার শেষে, মাছের পানি গুলো শুকিয়ে এলে এখানে আমি অন্য একটি পরিষ্কার পাতিলে মাছ ও বেগুনের তরকারি টি নামিয়ে নেব।
IMG20250624124218.jpg
তো বন্ধুরা, আপনাদের মাঝে আমার খুবই পছন্দের একটি খাবার রান্নার রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে।


আজকের জন্য বিদায়

Sort:  
Loading...
 last year 

বাঙালিরা মাছের ঝোল ভাত খেতে ভীষণ পছন্দ করে ।মাছ ছাড়া আমাদের এক মুহূর্ত চলেনা। তবে শোল মাছ কখনো খাওয়া হয়নি। এই মাছের সাজ সম্পর্কে কিছুই বলতে পারব না। শোল মাছ দিয়ে বেগুনের সুন্দর রেসিপি শেয়ার করেছেন। প্রত্যেকটি উপকরণ ও ছবিসহ রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করেছেন সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61185.27
ETH 1644.21
USDT 1.00
SBD 0.38