রুই মাছের ঝোল রান্নার রেসিপি ।
Hello dear, Friend's
I'm @sahidfarabee from #Bangladesh.
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সকলের মাঝে রান্নার রেসিপি শেয়ার করতে আমার বেশ ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে মধ্যে রান্নার পোস্ট নিয়ে আসি।
রান্না করতে আমার বেশ ভালো লাগে তাই আমি প্রতিদিনই নানা রকম রান্না করে থাকি। আমরা অনেকে আছি রান্না করতে পছন্দ করি। আজকে আমাদের পুকুরের ভিতর থেকে মাছ ধরেছিল অনেক রকমের মাছ পেয়েছে তার মধ্যে বড় একটি রুই মাছও ছিল । পুকুরের তাজা রুই মাছ দেখে আমার অনেক ভালো লাগলো তাই আমি পরিকল্পনা করি এই রুই মাছটির ঝোল রান্না করবো। রুই মাছ এমনিতে যেভাবে রান্না করা হোক না কেন এটি খেতে বেশ ভালো লাগে তবে তাজা এই মাছের ঝোল রান্না করা হলে এই মাছটি খেতে অনেক বেশি মজার হয়। বিশেষ করে নিজের পুকুরের মাছ এমনিতে আমার খুবই ভালো লাগে তাই আমি আজকে এই রুই মাছের ঝোল রান্না করব ও এই রান্নার রেসিপি আপনাদের সবার মাঝে তুলে ধরলাম।
রেসিপি চূড়ান্ত চেহারা
রেসিপি এর প্রয়োজনীয় উপকরণ
রুই মাছ
পেঁয়াজ
কাঁচামরিচ
রসুনবাটা
হলুদ গুড়ো
মরিচ গুড়ো
ধনিয়া গুলো
সয়াবিন তেল
ধনেপাতা
লবণ
ধাপ -১
প্রথমে আমি মাছটিকে বড় বড় করে টুকরো করে কেটে ধুয়ে নেব।
ধাপ -২
এবার আমি কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ বেছে নেব।
ধাপ -৩
ভাজা পেঁয়াজের ভিতরে আমি রসুন বাটা ও লবন দিয়ে দেবো তার সাথে একটি টমেটো দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব।
ধাপ -৪
এবার আমি এক এক করে হলুদ গুঁড়ো ,মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব।
ধাপ -৫
এবার আমি মসলাতে অল্প একটু পানি দিয়ে পানি গুলো ফুটানো পর্যন্ত অপেক্ষা করব।
ধাপ -৬
এবার মসলাগুলো যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি পরিষ্কার করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব।
ধাপ -৭
এবার আমি মসলা ও মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব যাতে মসলা গুলো মাছের গায়ে সাথে লেগে যায়।
ধাপ -৮
মসলাগুলো যখন একেবারে কষানো হয়ে যাবে তখন এখানে আমি আরো অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব ও কয়টা গোটা মরিচ ভেঙে দিয়ে দেব।
শেষ ধাপ
সবার শেষে, রান্নাটা হয়ে গেলে ধনেপাতার কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব।
বন্ধুরা, আজকে আমার রান্না করার রেসিপি এর প্রতিটি ধাপ আপনাদের সবার মাঝে তুলে ধরলাম আশা করি সবার ভালো লাগবে।
আমি রুই মাছ খেতে ভীষণ পছন্দ করি। আমার মত প্রত্যেক বাঙালিরা হয়তো রুই মাছ খেতে খুব ভালোবাসে। তবে আজকে আপনার মাছ রান্নার পদ্ধতিটা দেখে খুব ভালো লাগলো কারণ এই রকম পদ্ধতিতে আমার শাশুড়ি মা মাছ রান্না করে খেতে ভীষণ পছন্দ করে মাঝে মাঝে ওনাকে দেখি ঠিক এইভাবে মাছ রান্না করে নিজে নিজে খেয়ে নেয়। প্রত্যেকটা উপকরণ ছবিসহ সুন্দর ধাপে ধাপে রুই মাছ রান্নার পদ্ধতি শেয়ার করেছেন। সুন্দর পদ্ধতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Thank you so much 🙏
রুই মাছ খেতে আমরা সবাই কমবেশি ভালো বাসি। আপনি আজকে সেই রুই মাছ রান্না করার চমৎকার একটা রেসিপি আমাদের সবার মাঝে তুলে ধরেছেন। এতে করে যারা রান্না করতে ভালোবাসেন তারা সবাই উপকৃত হবেন।
ভবিষ্যতে আপনার কাছ থেকে এমন আরো অনেক রেসিপি পাবো বলে আশায় রইলাম।