ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ফাইনাল ম্যাচ ২০২৩:
Source: Mobile Camera
১৯/১১/২০২৩, রবিবার, এদিন অন্য দিনগুলোর থেকে দিনটা আলাদা ভাবে শুরু হয়েছিল। কারণ সব জল্পনা কল্পনার অবসান যে এদিন হতে চলেছে।এক মাস আমরা অফিসে বসে খেলা দেখতাম আর কলিগদের সাথে যার যার সাপোর্টেড টীম নিয়ে আলোচনা করতাম।আমরা এমনভাবে আলোচনা করতাম যেন আমরা একেকজন ক্রিকেট বোদ্ধা! ক্রিকেট বোদ্ধা না হলেও আমরা এবারের বিশ্বকাপ ম্যাচগুলো দেখে অনেক মজা পেয়েছি। বাড়িতে হয়তো শুয়ে বসে ক্রিকেট ম্যাচ দেখায় যায় কিন্তু সবাই মিলে যখন দেখা হয় তখন ভালো লাগাটা অন্যরকম হয়ে যায়।
সাপ্তাহিক শুরুর দিন হওয়ায় অফিসে মোটামুটি ভিড়ই ছিল বলা যায়।সবাই খুব দ্রুত কাজ শেষ করে খেলা দেখার চেষ্টায় ছিল।প্রিয় দল ভারতের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ এটা।আমরা মনে প্রাণে চেয়েছিলাম যেন ভারত বিশ্বকাপটা এবার জিতে যায়।আগের দশটা ম্যাচ যে দাপটের সাথে খেলেছে তাতে এরকম দিন আসতে পারে তা স্বপ্নেও ভাবিনি।
Source: Screenshot during the game.
ফাইনাল ম্যাচে ৬ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪০ রান করে রোহিত শর্মার দল। কিন্তু, জবাবে টিম অস্ট্রেলিয়ার শুরুটা খারাপ হলেও ট্র্যাভিস হেড এককভাবে ম্যাচটি তুলে নেয়। তার সেঞ্চুরির সুবাদে এই ম্যাচে জয় পেয়েছে ক্যাঙ্গারুরা।
এবারের ক্রিকেট বিশ্বকাপে হেরেছে ভারতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে হেরে ১.৩ বিলিয়ন মানুষের হৃদয় ভেঙে গেছে। শুধু ভারতের নিজের দেশের সমর্থক নয়,বাংলাদেশসহ সারা বিশ্বে রয়েছে তাদের ফ্যান। টানা ১০ ম্যাচ জিতলেও ভারতীয় ক্রিকেট দলের জয়ের রথ থেমে গেছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে জিতলেই তৃতীয়বারের মতো ক্রিকেট বিশ্বকাপ জিততে পারত টিম ইন্ডিয়া।
Source: Screenshot during the game.
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পারেন রাতে স্টেডিয়ামে শিশির পড়বে, তখন বল করতে যথেষ্ট ঝামেলা হবে। যেটা আমরা ভারতের বোলিং এর সময় দেখেছি, টিম ইন্ডিয়ার পেসাররা শুরুতে কয়েকটি উইকেট নিলেও, ম্যাচ যত এগিয়েছে, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের শক্তি ততই বেড়েছে। আর সেই সঙ্গে ম্যাচটাও ভারতের হাত থেকে বেরিয়ে গেছে।
Source: Mobile camera
এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছে। ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ৪৭ রানে আউট হন। রোহিত শর্মা যতক্ষণ ব্যাটিং করেছেন ততক্ষণ মনে হচ্ছিল আজও রান ৩৫০ এর বেশি হতে চলেছে। বিরাট কোহলি ৫৪ রান করে অনাকাঙ্ক্ষিত আউটের শিকার হন।পুরো টুর্নামেন্টে বিরাট কোহলি ছিলেন বিরাট খেলোয়াড়। কেএল রাহুল অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এদিন, তিনি করেন ৬৬ রান। কিন্তু তা টিম ইন্ডিয়ার জয়ে খুব একটা সাহায্য করতে পারেনি। আর তেমন কোনো ব্যাটসম্যান ভাল স্কোর গড়ে তুলতে পারেনি। যার ফলে ভারত ২৪০ রানেই গুটিয়ে গেছে।
Source: Screenshot during the game.
এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতীয় পেসাররা শুরুতে ভালো বোলিং করছিল। মোহাম্মদ সামি একটি ও জসপ্রিত বুমরাহ একটি জোড়া উইকেট নেন। এরপর ট্রভিস হেড আর লাবুশেনের ব্যাটিং নৈপুণ্যে ভারত হারের দিকে একটু একটু করে এগিয়ে গেছে।অস্ট্রেলিয়ার যখন ৫০ রান বাকি জিততে তখনও মনে হচ্ছিল কিছু মিরাকল হবে আজ।টিম ইন্ডিয়া এভাবে হারতে পারে না! কিন্তু বিধি বাম, টুর্নামেন্টের সবচেয়ে যোগ্য দল হেরে গেল।আজ টিম ইন্ডিয়ার স্রেফ একটা বাজে দিন গেল। এত মন খারাপ ছিল যে রাতে খাবার পর্যন্ত খেতে পারিনি!! তবে ইন্ডিয়া এবছর দুর্দান্ত টিম ছিল।আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
বিশ্বকাপ ওয়ার্ল্ড এর শেষ ম্যাচ সম্পর্কে আজকে আপনি আমাদের সাথে আলোচনা করেছেন। যদিও আমি সরাসরি এই ম্যাচ দেখতে পারি নাই। তবে হাইলাইট দেখেছিলাম পরবর্তীতে। এবং এত বেশি খারাপ লেগেছিল যেটা হয়তোবা বলে বোঝানো সম্ভব না।
আমি আশাবাদী ছিলাম হয়তোবা ইন্ডিয়া এবার বিশ্বকাপ জিতে নেবে। কিন্তু এত বাজেভাবে হেরে যাবে, সেটা বুঝতে পারিনি। অনেক খারাপ লেগেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বিশ্বকাপ খেলার রিভিউ এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যর জন্য। আমরা আমাদের সাপোর্টেড টীমের জন্য শুভ কামনা করতে পারি যেন পরবর্তীতে তারা জিতে যায়।
টিম ঈন্ডিয়ার জন্যে খারাপ লাগছে, সব থেকে ভালো দল হয়েও ফাইনালে জয় না পাওয়া টা আসলে দুর্ভাগ্য।
আমার এতটাই খারাপ লেগেছে যে ভাষায় প্রকাশ করার মতো না।সামনের ওয়ার্ল্ডকাপ জিতবে এই আশায় রইলাম।
সামনে চ্যাম্পিয়নস ট্রফিতেই ঘুরে দাঁড়াবে
আমিও সেটা মনে প্রাণে বিশ্বাস করি।তবে ওয়ার্ল্ডকাপ টা কোহলি ও রোহিত শর্মার জন্য হলেও জিতলে ভালো লাগত।
এবার হয় নি চ্যাম্পিয়নস ট্রফি তে হবে
সত্যি কথা বলতে ভারত হেরে যাবে তা কখনও ভাবি নি প্রতিটি ম্যাচে তারা ভালো খেলেছে ৷ ফাইনাল ম্যাচ ও অনেক আশা করেছি ভারত জিতবে কিন্তু দূর্ভাগ্যবশত ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে যায় ৷ খেলার মধ্যে হার জিত থাকবেই ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
যারা টীম ইন্ডিয়ার সমর্থক ছিল এবং তারা যে দুর্দান্ত ভাবে এবার খেলছিল তাতে কোনো ভাবেই মনে হয়নি ইন্ডিয়া হেরে যাবে। কি আর করা,হার জিত খেলারই অংশ। পরবর্তী ওয়ার্ল্ডকাপ অবশ্যই ইন্ডিয়া জিতবে।
ভারতের সবগুলো খেলায় অনেক ভালো হয়েছিল কিন্তু ফাইনাল এসে তারা অনেকটা খারাপ খেলা উপহার দিয়েছে দর্শকদের।।
মাত্র ২৪১ রান করেছিল ভারত আর কিছু রান করলে ভালো হতো এইটুকু আর নিয়ে অস্ট্রেলিয়া কোন চাপ নেয়নি দেখে শুনে খেলে ফাইনালের কাপটা হাতিয়ে নিয়েছে তারা।।
আসলে পিচ নাকি মন্থর ছিল,তাই ইন্ডিয়া ভালো ব্যাটিং করতে পারেনি।আবার সময়ের সাথে সাথে পিচ নাকি ব্যাটিং এর উপযুক্ত হয়ে গেছিল,যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে।আসলে ভাগ্য দেবী সহায় ছিল না এদিন।ভবিষ্যতে ভালো খেলবে টীম ইন্ডিয়া।
জি ভাই আর প্রতিটি ম্যাচ সে ভালো খেলতে পারবে এমনও কিন্তু নয়।।
একদম সত্য কথা বলেছেন।গতকালও দেখেন সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টুয়েন্টিতে ২০০+ রান চেজ করে জিতল।কিন্তু ঐদিন আসলে সব এলোমেলো হয়ে গেছিল
যেদিন যার খেলা হয় সেদিন সে দলের জিতে যায়।। এরকম অনেক রেকর্ড আছে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত অনেক জিতেছে।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ফাইনাল ম্যাচ ২০২৩ এই খেলা টা আমিও দেখেছি কিন্তু তেমন মজা পাইনি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।
আপনার মূল্যবান মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ। তবে মন্তব্য পড়ে একটা জিনিস বোঝা গেল যে আপনিও আমার মতো অভাগা সাপোর্টার!!
পাশাপাশি যদি থাকে ভারত টিম, তাহলে আর কোনো কথা হবে না। শেষ ফলাফলটা আমার একদমই প্রত্যাশিত ছিল না। শেষে মনে হচ্ছিল, আজ যদি ধ্বনি থাকতো!
তবে অস্ট্রেলিয়ার হেডের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।
হ্যাঁ, আপনি সঠিক বলেছেন।অস্ট্রেলিয়ার এক হেড এর কাছেই ইন্ডিয়া হেরে গেছে।খারাপ এখনও লাগছে,তবুও একটাই আশা নেক্সট কাপ টা ইন্ডিয়া নিবে।