সাইক্লিং - এক আশ্চর্য শরীরচর্চা :
অনেকেই সাইকেল চালাতে পছন্দ করেন। এর স্বাস্থ্য উপকারিতা অনেক। সাইকেল চালানো আসলে এক ধরনের ব্যায়াম। যা শারীরিক স্বাস্থ্যে বিশেষ অবদান রাখে। সাইকেল চালানোকে মাঝারি থেকে হালকা তীব্রতার ওয়ার্কআউট হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এই ফিটনেস নির্ভর করে আপনি প্রতিদিন কতটা সময় সাইকেল চালান তার উপর।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১৫ মিনিটের জন্য সাইকেল চালানো আপনাকে খুব বেশি ক্লান্ত করবে না তবে প্রচুর ক্যালোরি পোড়াবে। সাইকেল চালানোর সবচেয়ে বড় সুবিধা হল অন্য ধরনের ব্যায়ামের চেয়ে এটা তুলনামূলক সহজ আর উপভোগ্য।
এ ছাড়া কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সাইকেলের অনেক সুবিধা রয়েছে। দূষণের হাত থেকে পরিবেশ বাঁচানোর পাশাপাশি যানবাহন চলাচলের খরচও বাঁচায় সাইকেল। বিশ্বের অনেক দেশেই এখন সাইকেল চালানোর জনপ্রিয়তা বেড়েছে।
কিছু দেশে সাইকেল চালানোর জন্য বিশেষ লেন এবং রাস্তা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সাইকেল চালালে শরীরে ঠিক কী হয়-
ওজন কমাতে সাহায্য করে:
নিয়মিত সাইকেল চালানো ওজন কমাতে সাহায্য করে। সাইকেল চালানো একটি কার্ডিও ওয়ার্কআউটের মধ্যে পড়ে। এর মাধ্যমে আপনি প্রতি ১৫ মিনিটে ১৫০-২০০ ক্যালোরি বার্ন করতে পারেন।
কোমর, নিতম্ব, পায়ের রানের অতিরিক্ত মেদ কমানোর জন্য সাইকেল চালানো সবচেয়ে কার্যকর ওয়ার্কআউট। শুধুমাত্র সাইকেল চালানোর সময়ই নয়,এর পরেও ক্যালোরি বার্ন হবে, যা সত্যিই অবিশ্বাস্য।।
পায়ের পেশী শক্তিশালী হয়:
অনেকেরই ভুল ধারণা আছে যে খুব বেশি সাইকেল চালানো জয়েন্ট এবং হাঁটুতে বিরূপ প্রভাব ফেলতে পারে। বিপরীতে, সাইকেল চালানো কখনই আপনার জয়েন্ট বা হাঁটুতে চাপ দেয় না।বরং সাইকেল চালানোর সময় যে চাপ অনুভূত হয় তা পায়ের পেশীকে শক্তিশালী করে।
মৃত্যুর ঝুঁকি হ্রাস করে:
বিভিন্ন গবেষণায় দেখা যায় যে নিয়মিত সাইকেল চালানো মৃত্যুর ঝুঁকি ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। আরেকটি গবেষণা প্রমাণ করে যে সাইকেল চালানো ক্যান্সারের ঝুঁকি ৪৫ শতাংশ পর্যন্ত কমায়।
মানসিক স্বাস্থ্য ভালো রাখে:
সাইকেল চালানো মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে। সাইকেল চালানোর সময়, মস্তিষ্ক বেশি অক্সিজেন গ্রহণ করে যা চিন্তার গতি, মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি উন্নত করে।
হার্ট ভালো থাকে:
নিয়মিত সাইকেল চালানোও হার্টকে সুস্থ রাখতে পারে। সাইকেল চালানো হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যার সমাধান করে।
বিশেষজ্ঞরা হার্টের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন কিছু সময় সাইকেল চালানোর পরামর্শ দেন। কারণ এতে হৃদস্পন্দন বৃদ্ধি পায় এবং রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
মেরুদণ্ড শক্ত হয়:
নিয়মিত সাইকেল চালানো মেরুদণ্ডকে শক্তিশালী করে এবং সোজা হয়ে বসার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। এই অভ্যাসটি আপনাকে পরবর্তীতে কুঁজো এবং পিঠে ব্যথার সমস্যা এড়াতে সাহায্য করবে।
এগুলো ছাড়াও সাইকেল চালানোর নানাবিধ উপকারী দিক রয়েছে।অল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে আমাদের সাইকেলের মতো পরিবহন ব্যবহার করা উচিৎ। আশা করি আমাদের শুভ বুদ্ধির উদয় খুব দ্রুতই হবে এবং সাইকেলের মতো পরিবহনকে গুরুত্ব দিয়ে পরিবেশের উন্নতি ঘটাবো।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
সাইকেল এমন একটি জিনিস যা আমার মতো ছেলেদের কাছে এটা একটা আবেগ। সাইকেল যেমন একজন মানুষকে শারীরিকভাবে ফিট রাখে, তেমনি এটি একটি পরিবেশ বান্ধব পরিবহন ও বটে। সাইকেলের দ্বারা পরিবেশের ক্ষতি তো হওয়া সম্ভব এই না বরং এটির ব্যবহারে পরিবেশ থেকে বায়ু এবং শব্দ দূষণ কমে আসে।খুবই সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যর জন্য। আপনি যথার্থই বলেছেন। সাইকেল পরিবেশ বান্ধব এবং এর দ্বারা পরিবেশের ক্ষতি হওয়া সম্ভব নয়।এটা বরং আমাদের ফিট রাখতে সাহায্য করে।
We are most welcome brother.
আজকে আপনি সাইকেল চালানোর বেশ উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন।। সাইকেল চালালে আমাদের শরীরের কি কি উপকার হয় সেগুলো আপনি খুব সুন্দর ভাবে উল্লেখ করেছেন।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য।।