দেখতে দেখতে ভুট্টা গাছের ফুল এসে গেছে
আজ দেখতে দেখতে ভুট্টার গাছগুলো কত বড় হয়ে গেছে প্রতিটি গাছে ফুল এসে গেছে।। রোপন করা থেকে শুরু করে মাঝে মাঝে ভুট্টা গাছের আপডেট আপনাদের জানানো হয়েছিল আর এখন ফলন আসা শুরু হয়ে গেছে ।। কোথায় আছে পরিশ্রম কখনো বৃথা যায় না,, ছোট থেকে শুরু করে এই ভুট্টা গাছগুলোর অনেক যত্ন করা হয়েছে আর এখন তার সুফল দেখা যাচ্ছে।।
একজন কৃষকের সার্থকতা তখনই, যখন তার জমিতে সঠিক ফলন দেখতে পাওয়া যায়।। আর সেই ফলন দেখে একজন কৃষক সকল পরিশ্রম ভুলে যায়।। যেমন একজন মা অনেক কষ্ট করে সন্তান জন্ম দিয়ে থাকে আর যখন সেই সন্তানের মুখ দেখে সকল কষ্ট ভুলে যায়।। ঠিক তেমনি কৃষকের ফলন যখন ভালো হয় আর সেই ফলন দেখে সকল পরিশ্রম মুহূর্তের মধ্যেই ভুলে যায়।।
আমি ছোট থেকেই দেখতাম আমার দাদু ও বাবারা জমিতে ফসল ফেলাতো আর সেই ফসল বাসায় নিয়ে আসা পর্যন্ত অনেক পরিশ্রম করত।। আর যখন বাসায় নিয়ে আসতো তখন তাদের মধ্যে একটা আনন্দ দেখতে পেতাম।। কিন্তু তখন সেইভাবে বুঝতে পারতাম না কি জন্য তাদের মনে আনন্দ।। কিন্তু এখন অনেকটা বুঝতে পারি কারণ মাঝে মাঝে জমিতে যায় এবং কিছুটা যত্ন করার চেষ্টা করি।।
প্রতিবছরের মত এ বছরে বেশ কিছু জমিতে ভুট্টা রোপন করা হয়েছে।। সর্বপ্রথম আমরা এই জমিতে ভুট্টা রোপন করেছি আর সবার আগে এই জমিতে ফলন আসা শুরু হয়ে গেছে। আশা করছি প্রতিবছরের চেয়ে এ বছরে ফলন ভালো আসবে কারণ যত্ন যথাযথ করা হয়েছে।। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে ফলন অনেক ভালো পাবো।। প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের জন্য ফসলের কিছুটা ক্ষতি হয়ে থাকে তাই আশা করছি যদি এ বছরে প্রাকৃতিক দুর্যোগ না হয়ে থাকে তাহলে অনেক বেশি ফলন পাবো।।
একটা সময় দেখতাম আমাদের এই দিকে প্রতিটি মানুষ গম রোপন করতো।। যখন মানুষের মধ্যে ভুট্টা চলে আসলো তখনই গম যেন চির বিদায় নিয়েছে আমাদের মাঝখান থেকে।। কারণ বর্তমান সময়ে গম দেখতে পাওয়া যায় না বললেই চলে।। তার পর কিছু কিছু জেলায় এখনো গম রোপন করা হয় কিন্তু খুবই সীমিত।। প্রতিটি মানুষ ভুট্টার রোপন করার আগ্রহ বেশি দেখাই।। আর ভোটটা রোপনে পরিশ্রম যেমন কম সেই সাথে লাভবান বেশি।।
প্রতিটি মানুষ চায় কম খরচে অধিক ফসল রোপন করতে।। তাই এই কথা চিন্তা করে মানুষ ভুট্টা রোপন করার কাজে বেশি আগ্রহ দেখায়।। কারণ এখানে সীমিত অর্থ খরচে অধিক অর্থ পাওয়া যায়।। আমরা একটা সময় কিছু জমিতে ভুট্টা রোপন করতাম আর কিছু জমিতে ধান।। কিন্তু বর্তমান সময়ে প্রতিটি জমিতেই ভুট্টা রোপন করে থাকি।।
এখন প্রায় বারো মাসই ভুট্টা চাষ করে বিভিন্ন জায়গায়। ভুট্টা চাষে লাভ একটু বেশি হয়। আমার বড় ভাই ও গত কয়েক বছর ধরে জমিতে ভুট্টা চাষ করেন বেশ লাভ হয়। ভুট্টার ফুলগুলো দেখলে অনেক ভালো লাগে। বিশেষ করে যখন ভুট্টার মোচা তৈরি হয় তখন দেখতে আর বেশি ভালো লাগে।
এটা সত্য যে কৃষক যখন তার ফসল দেখেন তখন সকল পরিশ্রম ভুলে যান। ফসলই যেন তার মুখে হাসি ফুটিয়ে তোলে।
অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রতিটা কাজের জন্যই পরিশ্রম করতে হয় আপনারা অনেকদিন ধরেই ভুট্টা গাছ রোপন করা থেকে শুরু করে ভুট্টা জমির মধ্যে পানি দেওয়া সবকিছুই আপনার সঠিকভাবে সম্পন্ন করছেন। আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে আপনাদের ভোটটা গাছের মধ্যে এখন ফুল দেখা শুরু হয়েছে ইনশাআল্লাহ কিছুদিন পরে ফল শুরু হয়ে যাবে এভাবেই পরিশ্রমের পর হয়তোবা সফলতা পাওয়া যায় ধন্যবাদ চমৎকার ভোটটা ফুলের ফটোগ্রাফি এবং ভোটটা জমি সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য ভালো থাকবেন।
প্রতিটা কাজের জন্যই পরিশ্রম করতে হয় আপনারা অনেকদিন ধরেই ভুট্টা গাছ রোপন করা থেকে শুরু করে ভুট্টা জমির মধ্যে পানি দেওয়া সবকিছুই আপনার সঠিকভাবে সম্পন্ন করছেন। আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে আপনাদের ভোটটা গাছের মধ্যে এখন ফুল দেখা শুরু হয়েছে ইনশাআল্লাহ কিছুদিন পরে ফল শুরু হয়ে যাবে এভাবেই পরিশ্রমের পর হয়তোবা সফলতা পাওয়া যায় ধন্যবাদ চমৎকার ভোটটা ফুলের ফটোগ্রাফি এবং ভোটটা জমি সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য ভালো থাকবেন।
পরিশ্রম কখনো বৃথা যায় না অনেক পরিশ্রম করার পর সুফল দেখে সত্যি অনেক ভালো লাগে।। ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
আমরা মনে করি আমাদের কষ্ট আমাদের পরিশ্রম কখনোই সফল হবে না এটা যারা চিন্তা করে একেবারেই বোকার মত কাজ করে প্রতিনিয়ত একটা মানুষ যদি একটা কাজের প্রতি আগ্রহ প্রকাশ করে সেই কাজ করতে থাকে হয়তোবা সফলতা আসবে কিছুটা দেরি হয় তবে অবশ্যই যেটা আসে সেটা আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসে। আমি মনে করি প্রতিটা মানুষের প্রচুর পরিমাণে পরিশ্রম করা উচিত আপনি ঠিকই বলেছেন পরিশ্রম করার পরে যখন সফল হই তখন বেশ ভালই লাগে।
যারা এরকম মনে করবে যে আমার পরিশ্রম কখনো সফলতা বয়ে আনবে না যে মানুষগুলো কখনো ভাল কিছু করতে পারবে না।। যেকোনো কিছু করার জন্য সাহসের প্রয়োজন।।
তারা ঘুমিয়ে স্বপ্ন দেখে তারা চিন্তা করে তারা ঘুমিয়ে থাকলে তাদের জীবনে অনেক কিছু চলে আসবে কিন্তু এটা কখনোই সম্ভব না একটা মানুষ দিনের পর দিন পরিশ্রম করেই কিন্তু তার জীবনে সফলতা নিয়ে আসে যেমন আপনারা আপনাদের ভোটটার জমির মধ্যে অনেকদিন ধরে পরিশ্রম করছেন বলেই কিন্তু এখন ফুল দেখা দিয়েছে দেখা দিয়েছে কিছুদিন পরে আবার ফল আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এটাই হচ্ছে সফলতা।