"আমাদের ছোট একটি সবজির বাগান "

in Incredible Indialast year
IMG_20250126_145906.jpg
IMG_20250126_145930.jpg

উপরে একটা ফুল দেখতে পাচ্ছেন,, দেখে কি চেনা যাচ্ছে এটা কি ফুল?? হয়তো অনেকেই দেখে চিনতে পারছেন আবার অনেকেই নয়। এটি হল পিঁয়াজের ফুল, দেখতে একদম অন্যরকম লাগে। প্রতিবছরই শীতের সময়ে মানুষ রসুন পিঁয়াজ রোপন করে থাকে বিশেষ করে শীতের দিনে। আর আমরাও যতটুকু পারি পেঁয়াজ রসুন রোপন করি আর এ বছরও রোপন করেছি।

IMG_20250126_145957.jpg

আর এই পেঁয়াজের ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগে, আর হ্যাঁ এই ফুল থেকেই বীজ রোপন হয়। সৃষ্টিকর্তার কি রহমত একটি গাছের ফুলের মাধ্যমে বীজ তৈরি হয়। যাই হোক পিঁয়াজ গুলো প্রতি বছরের চেয়ে এ বছর বেশ ভালো হয়েছে। এখনো উঠানোর সময় হয়নি আরো কিছুদিন গেলে উঠানোর সময় হবে বিশেষ করে যখন এর পাতাগুলো শুকিয়ে যাবে।। প্রতিবছরই আমরা পিঁয়াজ রোপন করি তাই আমাদের বাজার থেকে আর পিঁয়াজ কিনতে হয় না।

IMG_20250126_150032.jpg

আর হ্যাঁ পিঁয়াজের পাশাপাশি আমরা রসুনও রোপন করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এর আগেরবারের চাইতে এ বছরে একটু বেশি লাগিয়ে। রসুন গুলো উড়ানোর খুব বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি উঠানোর সময় হবে।

IMG_20250126_150233.jpg
IMG_20250126_150207.jpg

যাই হোক প্রতিবছরের মত এবছরও রসুন ও পিঁয়াজের পাশাপাশি টমেটো লাগানো হয়েছে।। যেটা কিনা শীতকালের সবচাইতে প্রিয় একটি সবজি। যদিও বর্তমান সময়ে প্রায় সারা বছরই টমেটো পাওয়া যায় তারপরও শীতকালের মত হয় না।। আর টমেটো এমন একটি সবজি যেটা দিয়ে মানুষ সবকিছুই তৈরি করতে পারে, সালাত থেকে শুরু করে ভর্তা পর্যন্ত সব করা যায়। যদিও আমার টমেটো খুব বেশি পছন্দ না কিন্তু আমাদের বাসার বাকি সদস্যদের অনেক প্রিয়, বিশেষ করে সালাত হিসাবে খাওয়ার জন্য। হয়তো আপনাদেরও অনেক পছন্দের একটি সবজি হল টমেটো।।

IMG_20250126_150122.jpg

আর টমেটোর পাশাপাশি সেখানে কিছু পাতা কপি লাগানো হয়েছে। যদিও বেশ দেরি করে লাগানো হয়েছে। কিছু দিন আগে একটা পাতাকপি 30 টাকা করে বিক্রি হতো আর বর্তমান সময়ে ১০ থেকে ১৫ টাকা করে, প্রায় সব সবজির দাম অনেক কম।

IMG_20250126_150252.jpg

তার পাশাপাশি পালন শাক ও লাগানো হয়েছে, আমার বোনের অনেক পছন্দের একটি শাক হল পালন শাক। বিশেষ করে ছোট মাছ দিয়ে যখন রান্না করা হয় তখন অনেক বেশি সুস্বাদু লাগে। বোন বাসায় আসলেই পালন শাকের কথা বলে। যদিও সারা বছর পালন‌ শাক পাওয়া যায় না। কিন্তু আমার পালন শাক খেতে একটু অস্বস্তি লাগে। আমার অস্বস্তি লাগে বলে সবার লাগবে এরকম কোন কথা না।।

IMG_20250126_150318.jpg

আর হ্যাঁ আরও একটি সবজি লাগানো হয়েছে সেটা হল বেগুন। বর্তমান সময়ে বেগুন অনেক পরিমাণে এসেছে যদিও বর্তমান সময়ে বাজারে এর মূল্য খুবই কম। যখন মূল্য বেশি ছিল তখন যত্ন করেও ফলন বাড়ানো যায়নি আর এখন যত্ন ছাড়াই অনেক বেশি ফলন এসেছে।

যাই হোক এই ছিল আমাদের সবজির ছোট একটি বাগান। তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...
 last year 

আপনার ছোট একটি সবজি বাগান দেখে খুব ভালোই লাগলো ভাই। পেঁয়াজের ফুল কখনো আমি দেখিনি আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পারলাম। আপনার সবজির বাগানটিও দেখতে অনেক সুন্দর, বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন আপনি। এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 last year 

আপনি কখনো পিয়াজের ফুল দেখেননি শুনি একটু আশ্চর্য হলাম হয়তো অনেকেই দেখেনি কিন্তু গ্রামে যারা থাকে সকলেই এগুলোর সাথে পরিচিত।। ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

 last year 

আপনার বাগানের সবজি চাষ সত্যিই সুন্দর। পিঁয়াজ, রসুন, টমেটো, পাতাকপি, পালং শাক, এবং বেগুনের ফলন দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। পরিবারে সবার পছন্দ অনুযায়ী সবজি চাষ করে আপনি অনেক উপকার পাচ্ছেন, আল্লাহ যেন আরও ভালো ফলন দেয়।

 last year 

বাসায় কিছু জমি পড়ে থাকে তাই সেগুলো তে যতটুকু সময় পাই সবজি লাগানোর চেষ্টা করি যদিও আমি লাগাই না বাবা লাগায় সাথে থাকা হয় আর কি।। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

আপনার সবজী বাগান টা দেখে অনেক ভালো লাগলো একই সাথে বেশ কিছু সবজী চাষ করেছেন তবে মজার বিষয় হলো পিয়াজের ফুল গুলো আমার কাছে অসাধারণ লাগলো ৷

আমি পেয়াজের ফুলের ফটোগ্রাফি করবো বলে অনেক জায়গায় খুজে বেড়াচ্ছি কিন্তু এখনো পেয়াজের ফুল চোখে পড়ে না ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

যারা একটু অগ্রিম পেঁয়াজ রপন করেছে তাদের পিঁয়াজের ফুল এসেছে।। আর হ্যাঁ আপনি বরাবরই খুবই চমৎকার ভাবে যে কোন ফটোগ্রাফি করতে পারেন যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।।

ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।

 last year 

আমরা মাছে ভাতে বাঙালি কিন্তু তারপরেও আমাদের সবজির প্রয়োজন হয় তবে আমরা যদি নিজেদের প্রয়োজনীয় সবজি নিজেরাই রোপন করতে পারি তাহলে কিন্তু বাজার থেকে কিনে খেতে হয় না অন্ততপক্ষে আর্থিকভাবে কিছুটা লাভবান হওয়া যায় আপনারা আপনাদের ছোট্ট সবজি বাগানে অনেক ধরনের সবজি লাগিয়েছেন যেটা দেখে বেশ ভালো লাগলো বিশেষ করে কাচা টমেটো দেখতে অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে এগুলো দিয়ে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু বেশ মজা লাগবে অসংখ্য ধন্যবাদ সবজি বাগান সম্পর্কে আলোচনা করার জন্য ভালো থাকবেন।

 last year 

একদমই তাই আমরা যদি বাসায় ছোটখাটো সবজির বাগান লাগাই এতে করে বাজার থেকে অন্ততপক্ষ সবজি কিনতে হবে না।। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

 last year 

আসলে বাজারের সবজি বাগানের দাম অনেক বেশি বৃদ্ধি পায় তখন কিন্তু আপনি যদি বাসায় ছোটখাটো ভাবে সবজি বাগান করতে পারেন এতে করে আপনার সবজি কেনার টাকা বেঁচে যায় এবং আপনি তাজা সবজি খেতে পারেন আমাদের প্রত্যেকের উচিত নিজেদের যদি একটু জায়গা থাকে সেখানে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে সবজি বাগান করা আর নিজে থেকে কোন কিছু উদ্যোগ নিলে সেটা কিন্তু সঠিকভাবে সম্পন্ন হয়।

 last year 

আপনি আজ সবজি বাগানের অসাধারণ ফটোগ্রাফি তুলে ধরেছেন। আমাদের বাড়িডেও সবজি চাষ করা হয় এবং সেগুলো আপনাদের মাঝে বহুবার তুলে ধরেছি। পিঁয়াজ, টমেটো, বাঁধাকপি, বেগুন সব রকম সবজির চাষ করেছেন। বেগুনগুলো দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65845.39
ETH 1771.23
USDT 1.00
SBD 0.44