যখন বাবা নিজের সন্তানকে, ১৫ হাজার টাকায় বিক্রি করে দেয় তখন মায়ের অবস্থা
আমরা জানি পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে মা-বাবা, সন্তানের ভালোর জন্য মা-বাবা সব কিছু ত্যাগ করে। একজন সন্তানকে ভালো রাখার জন্য, বাবা মা সব সময় চেষ্টা করে কিন্তু এই বাবা যদি তার সন্তানকে বিক্রি করে দেয়, তাহলে সে কেমন বাবা হতে পারে। ঠিক এমন একটি ঘটনা ঘটেছে আমাদের বাড়ির কাছে। আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।
প্রায় ১০ দিন আগের কথা একটি মেয়ে একটি শিশুর জন্ম দেয় কিন্তু জন্ম দেওয়ার পরেই মা শিশুকে তার কোলে দেখতে পায় না। তখনই শুরু হয় গুঞ্জন সবাই এটি দেখে হতভম্ব হয়ে যায় কিন্তু কেউ জানতোই না শিশুটি গর্ভে থাকতে তাকে বিক্রি করা হয়েছে। একটু পরে তার বাবা সবাইকে বলে আমার সন্তানকে আমি বিক্রি করে দিয়েছি আর যার কাছে বিক্রি করেছি সেই সন্তান নিয়ে চলে গেছে।
পৃথিবীতে আমরা অনেক দেখেছি ছোট বাচ্চাদের বিক্রি করে দেওয়া হয়। কিন্তু আমি এটা কখনোই শুনিনি গর্ভে থাকতে বাবা তার সন্তানকে বিক্রি করে দেয়, তাও আবার মাত্র ১৫ হাজার টাকায়। আপনারা এবার ভাবুন একজন বাবা কতটা জঘন্য হলে এরকম একটি কাজ করতে পারে।
আমাদের বাড়ির থেকে একটু দূরে মেয়েটার বাড়ি, তাকে বিয়ে দিয়েছে প্রায় দুই বছর হয়। মেয়েটির শ্বশুর বাড়ি ও আরো আত্মীয়-স্বজন সবাইকে আমি চিনি, সেই মেয়েটিকে যার সাথে বিয়ে দিয়েছে সে একটু নেশা করতো। টাকার অভাবে পড়ে মূলত তার সন্তানকে বিক্রি করে দিয়েছে। টাকার তো সবারই প্রয়োজন তাই বলে কি নিজের সন্তানকে কেউ গর্বে থাকা অবস্থায় বিক্রি করে দেই, কি মর্মান্তিক একটি ঘটনা, আমার ভাবতে ঘৃণা লাগে এমন বাবার প্রতি।
এবার আসুন যে বাচ্চাটা কিনেছে তার সম্পর্কে কিছু কথা বলা যাক:-
যে বাচ্চাটা কিনেছে সে একজন সুনামধন্য মানুষ এবং সমাজে তার অনেক মূল্য আছে। সে একজন গ্রাম্য বড় ডাক্তার। তার অনেক বড় একটি ফার্মেসি আছে এবং সে অনেক বড় বড় মানুষের সাথে চলাফেরা করে তার ক্ষমতার জোরে সে এই কাজটি করতে একটু ভাবেনি।
বাচ্চাটি যখন নয় মাস গর্বে ছিল, ঠিক তখনই সে বাচ্চাটিকে কিনে নেয়। সে বাচ্চাটিকে নিজে লালন পালন করার জন্য কেনে কারণ তার স্ত্রীর কোন বাচ্চা হয় না, এই জন্যই সে এই বাচ্চাটি কিনেছে। কিন্তু এটাই প্রথম নয় এর আগেও একটি মেয়ে বাচ্চা কিনেছিল তার বয়স এখন পাঁচ বছর। এখন সে একটি ছেলে বাচ্চা খুজতেছিল পরে সে এই সন্তানদের খোঁজ পায় পরে সে বাচ্চাটাকে কিনে নেই।
এই ডাক্তার অত্যন্ত চালাক একজন মানুষ, সে বাচ্চাটি কে আইনের মাধ্যমে কিনেছিল। এই কারণে মূলত মেয়ের বাড়ির মানুষজন বাচ্চাকে আর ফিরে পাচ্ছে না। এখন পর্যন্ত বাচ্চা ফিরে আনার জন্য অনেক কিছু করতেছে কিন্তু কিছুতেই একটি কাজ হচ্ছে না। বাচ্চাটি এমনভাবে বিক্রি করা হয়েছে যদি সে নিচ থেকে দিতে না চায় তাহলে কেউ সে বাচ্চা জোর করে ফিরে আনতে পারবে না।
বর্তমানে সেই বাচ্চার মায়ের অবস্থা
একটি বাচ্চা জন্ম দেয়ার পর যদি মা তার সন্তানের মুখ না দেখতে পারে তাহলে, সেই মায়ের অবস্থাটা কি হতে পারে একটু ভেবে দেখুন। যখনই মা শুনতে পেরেছে তার সন্তানকে বিক্রি করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে মা জ্ঞান হারিয়েছে এবং একদিন পর্যন্ত সে জ্ঞান হারা অবস্থায় ছিল।
বর্তমানে সেই মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মেয়েটির একটি কথা আমার সন্তানকে যদি কেউ ফিরে না দিতে পারে তাহলে আমাকে মেরে ফেলো, আমি এ জীবন রাখবো না। সে মাকে কেউ সান্ত্বনা দিতে পারছে না আর সান্ত্বনা দেওয়ার মত কোনো কিছু নেই। এমন জঘন্য একটি কাজ করেছে সেটি আমাদের কারো জন্যই মঙ্গল নয়।
আমার মনে হয় যদি সন্তানটিকে তার মা না পায় হয়তো বা সে বাঁচবে না, তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। একটু পর পর চিৎকার করে ওঠে আর বলে আমার সন্তান কোথাই। যে গর্ভধারণ করে সেই বুঝে সন্তান কি সন্তানের জন্য তার মন কতটা সটপট করে।
এমন জঘন্য কাজ কখনো একটা সমাজে মঙ্গল বয়ে আনে না, এটি জাতির জন্য একটু লজ্জা জনক ঘটনা। আমাদের অঞ্চলের যে ঘটনাটি ঘটেছে এটি আমাদের জন্য অনেক লজ্জার একটি বিষয়। মানুষ কখনো আমাদের এলাকার মানুষদেরকে ভালো চোখে দেখবে না। আমরা সবাই এর জন্য অনেক বেশি লজ্জিত ।
আমরা এরকম বাবা দেরকে ধিক্কার জানাই যারা তাদের সন্তানকে গর্ব থাকা অবস্থায় বিক্রি করে দেয়। আমি আমার জীবনে ফার্স্ট এরকম একটি ঘটনা চোখের সামনে দেখতে পেলাম। আমার এখনও এটি বিশ্বাস হয় না যে বাবা তার সন্তানকে বিক্রি করে দিয়েছে।
সবাই সেই মা টার জন্য দোয়া করবেন, সৃষ্টি কর্তা যেন তাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করে এবং তাকে সুস্থ করে দেন। এই কামনা করে আজকের মত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
এমন ঘটনা আমাদের এখানেও একটি ঘটেছিল কিন্তু তার বাবা তাকে বিক্রি করেনি তাদের সৎ ভাই বোন জন্ম নেওয়ার আগে বাচ্চাটি বিক্রি করে দেয়া হয়েছিল এমন একটি ঘটনা আসলে খুবই দুঃখ জনক একটি ঘটনা, আমি মনে করেছিলাম শুধু আমাদের এখানে এই ঘটনাটি ঘটেছে কিন্তু আজ আপনার পোস্টে জানতে পারলাম আরো অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে আসলে আমাদের বিবেকের অভাব বলে আমরা এমন ধরনের কাজ করে থাকি।
বাংলাদেশে অনেক জায়গায় এরকম হচ্ছে ভাই মানুষ দিন দিন অমানুষের মত কাজ করে যাচ্ছে।
আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ
ভাই দুঃখজনক হলো যে এটাই সন্তান বিক্রি করার মত ঘটনা দেখতে পাচ্ছি এখন এই সোশ্যাল মিডিয়া মাধ্যমিক। নিজের সন্তানকে কিভাবে বিক্রি করে আসলে এটা আমার বোধগম্য নয়। যারা নেশা এবং জুয়া খেলে তাদের কাছে এটা সম্ভব যেমনটা আমিও উল্লেখ করলেন। নেশার টাকার অভাবে সন্তানকে বিক্রি করে দিয়েছে একটি মায়ের বুক খালি করে। এমন বাবাকে সমাজ থেকে বিতাড়িত করা উচিত।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মর্মান্তিক একটি কথা উল্লেখ করছেন।
আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে জানাই ধন্যবাদ।
গর্ভে থাকাকালীন অবস্থায় কোন বাবা তার সন্তানকে মায়ের অমতে বিক্রি করতে পারবেন এমন কোন আইন এর কথা আমার জানা নেই।এমন আইন শুধু বাংলাদেশ কেন পৃথিবীর কোথাওই থাকার কথা না।আপনার এলাকায় হলে প্রশাসন এবং সোশাল মিডিয়ার সাহায্য নিন সেই হতভাগ্য মাকে তার সন্তান ফেরত পেতে।ভালো থাকবেন সবসময়।
আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য।
খুবই মর্মান্তিক ঘটনা। পৃথিবীতে এমন বাবাও আছে মানুষ নেশাগ্রস্ত হলে কতটা নিছে নামতে পারে তার উদাহরণ বাচ্চাটার বাবা। আল্লাহ তাকে হেদায়েত দান করুক।
জি ভাই,, শেষ জামানায় আমরা আরো কত কি দেখতে পাবো আল্লাহ ভাল জানে।
ধন্যবাদ আপনার মতামতের জন্য
ভাই পোস্ট টি পড়ে সত্যি চোখের কোনে জল চলে আসছে।ভাই কতটা খারাপ হলে মাএ ১৫ হাজার টাকায় নিজের সন্তান কে বিক্রি করে দেয়।আর অবশ্যই তার জন্য দোয়া রইল আল্লাহ তায়ালা যেন ও তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়।
ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
এটা আমাদের জন্য সত্যি অনেক দুঃখজনক একটি ঘটনা।
আপনাকে ধন্যবাদ জানাই, আপনি অনেক সুন্দর একটা মতামত করেছেন সেজন্য।
খুব খারাপ লাগলো পোস্ট টি পরে আজকের সমাজে এখন ও এমন জঘন্ন মানুষ থাকে, ভাবতেই অবাক লাগে ,যে মা এতো কষ্ট করে নয় মাস পেটে ধারন করল , সে মা বাচ্চাটিকে দেখতে ও পারলনা, খুব বেদনাদায়ক ,আল্লাহ সেই মা টিকে ধৈর্য ধারন করার ক্ষমতা দেক।
আমরা এই সমাজে আরো কত কি দেখব সৃষ্টিকর্তাই ভালো জানে।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
@sabus
সৃষ্টিকর্তা না চাইলে কোন দম্পতি মা-বাবা হতে পারেনা ।একটি সন্তানের জন্য কত বাবা-মা হাহাকার করেন । একজন অসাধু বাবা শুধু মাত্র নেশার টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিতে পারে ।। এই সব বাবাদের ধিক্কার জানাই সাথে সাথে মাধক নিয়ন্ত্রনে সরকারকে সাহায্য করি ।একটি সন্তান প্রশব কালিন বেদনা শুধু মা বলতে পারে । মায়ের দেহের মধ্যে ১০ মাস ধরে একটু একটু করে বেরে ওঠা শিশুটি যখন তাকে মা ডাকতে পারেনা সেই কষ্টো মা সারা জীবন বয়েবেরায় । আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
@muktaseo
আপনার মূল্যবান মতামত আমার অনেক পছন্দ হয়েছে সত্যি আমরা এরকম বাবাকে ধিক্কার জানাই।
আপনার এত সুন্দর একটা মতামতের জন্য ধন্যবাদ।
আল্লাহ আমাদের সবাইকে ভালো মন্দ বুঝতে পারার তৌফিক দান করুন।
সন্তান হারা মা যেন সু বিচার পায় আর আল্লাহ যেন সেই মাকে ধৈর্য দেন।
নিজের সন্তান বিক্রি করা একটি অতি ঘৃন্য ও জঘন্য কাজ। এদের কে খুব তাড়াতাড়ি চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেওয়া উচিৎ। সমাজ ও সরকারের প্রত্যেক শিশুদের প্রতি নজর রাখা উচিৎ ও সুরক্ষা দেওয়া উচিৎ।