You are viewing a single comment's thread from:

RE: পরীক্ষার দিনগুলো

in Incredible Indialast year

আপনার কথার সাথে আমিও সহমত পোষণ করছি ছোটবেলায় পরীক্ষা মানেই ছিল অনেক বড় একটা ভয় কিভাবে পরীক্ষা দেব এটা ভেবেই অনেক কান্না করতাম বিশেষ করে আমি নিজে প্রথম যখন ক্লাস ওয়ানে পরীক্ষা দিতে যাচ্ছিলাম তখন আমি কান্না করতে করতে পরীক্ষা দিতে গিয়েছিলাম কারণ আমার ভয় ছিল আমি কিভাবে পরীক্ষা দেব তখন আমার আম্মু আমাকে সাহস দিয়েছিল বলেছিল তেমন কিছুই নয়।

শুধুমাত্র নিজের পড়ার বিষয় অনুযায়ী আমাদেরকে প্রশ্ন করা হবে সেই বিষয়ে আমাদের উত্তর দিতে হবে বড় হওয়ার পর পর এই বিষয়টা আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে গেছে এখন আর পরীক্ষা নিয়ে তেমন একটা টেনশন করতে হয় না আপনার পরীক্ষার দিনগুলো অনেক বেশি ব্যস্ততা এবং অনেক টেনশনের মধ্যে কেটে গেছে।

দুপুর ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আপনাকে পরীক্ষা দিতে হয়েছে তবে সঠিকভাবে পরীক্ষা গুলো সম্পন্ন করেছেন যেটা জানতে পেরে ভালো লাগছে বর্তমান সময়ে আপনি পরীক্ষার আগে বন্ধুদের সাথে দার্জিলিং ঘুরতে গিয়েছেন এটা দেখেও আরো বেশি ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59542.99
ETH 1584.74
USDT 1.00
SBD 0.41