You are viewing a single comment's thread from:

RE: মনোযোগ নাকি অভিযোগ?Attention or complaints?

in Incredible Indialast year

চমৎকার একটা লেখা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ।এখান থেকে আমরা বুঝতে পারি আমরা যদি কোন কাজের প্রতি সঠিকভাবে মনোযোগ দিতে পারি। তাহলে কিন্তু আমরা সেই কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারি। ছোটবেলা থেকেই বাবা-মা আমাদেরকে শিখিয়েছেন, পড়াশোনা করতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মনোযোগ দিয়ে কোন কাজ করলে সেখানে সফলতা অবশ্যই আসে।

আমরা যখন কোন কাজের মধ্যে মনোযোগ দেই না, তখন কিন্তু আমরা সেখানে অসফল হই। সঠিকভাবে আমরা সেই কাজ সম্পন্ন করতে পারি না। তখন আমাদের অভিযোগের শেষ থাকে না। আমার কাছে মনে হয় কোন কিছুর উপর অভিযোগ করার আগে, নিজের মনোযোগ সঠিকভাবে দেয়া হয়েছে কিনা সেই জিনিসটা যাচাই করা অনেক বেশি প্রয়োজন। ধন্যবাদ চমৎকার লেখা আমাদের সাথে তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 62530.78
ETH 1673.29
USDT 1.00
SBD 0.42