You are viewing a single comment's thread from:

RE: সৃষ্টিকর্তার ভ্যালেন্টাইন দিবস!Creator's Valentine's Day!

in Incredible Indialast year

কারণ, এই মাসে আমি ব্যক্তিগত জীবনে সবচাইতে প্রিয় এবং আত্মিক সম্পর্ক হারিয়েছি।
গতকাল বেশ কয়েকবার অশ্রু সিক্ত আঁখিতে তাঁকে প্রশ্ন করেছি, আর কত? কেনো আমি?
ইত্যাদি।

আসলে সম্পর্ক গুলো যখন হারিয়ে যায়। তখন কোন মাসে হারিয়ে যাচ্ছে এটার উপর ভিত্তি করে না, হারিয়ে যাওয়া সময় হলে চলে যায়। তবে কিছু মানুষ চলে যাওয়ার পরে খুব খারাপ লাগে। তারপরেও কিছু করার থাকে না। আপনার মত করে আমি নিজেও মনের অজান্তে বারবার অশ্রু সিক্ত হই ,বারবার নিজেকে প্রশ্ন করি আমি কি আমাকে দিয়ে হবে আমি পারবো, আর কত? কিন্তু এর কোন উত্তর আমি আজ পর্যন্ত পাইনি।

আপনি ঠিকই বলেছেন অনেক বৃদ্ধ মানুষ বিছানায় বছরের পর বছর পড়ে আছে! তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন তাদেরকে নিয়ে যায় এই পৃথিবী থেকে, কিন্তু তাদের ইচ্ছাটা পূরণ হয় না! কারণ সৃষ্টিকর্তার যখন ইচ্ছা হবে তখনই তিনি যাকে ইচ্ছা তাকে এই পৃথিবী থেকে উঠিয়ে নেবে! কিন্তু এটার সাক্ষী আমি নিজেও কিছুদিন আগেই তো একজন মানুষকে হারালাম! যার সাথে আগের দিনও কথা হয়েছিল, কিন্তু পরের দিন তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন এটা কখনো কল্পনা করিনি।

উপরিউক্ত কথাগুলো কল্পনার ভেলায় বসে লেখা, অনেকেই লেখাটিকে হাস্যকর মনে করতে পারেন, তবে যারা আপনজন হারিয়েছেন এই ভালোবাসার মাসে, অথবা যেকোনো সময় তারাই হয়তো এই লেখায় ব্যবহৃত শব্দের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারবেন।

বাস্তবতার নিরিখে আপনি এই কথাগুলো লিখেছেন, এখানে হাস্যকর কোন কিছু নেই! কল্পনা হোক বা বাস্তব সবকিছু সাথে কিন্তু মিল রয়েছে! আমরা চাইলেও এগুলো ভুলে থাকতে পারবো না। যার হারিয়ে যায় সেই একমাত্র বুঝতে পারে, অন্যরা তো শুধু গল্প খোঁজে! অনেকের ক্ষেত্রে এমনটা দেখেছি, তবে সৃষ্টিকর্তা সব সময় শুধু একজনের কাছ থেকে তার প্রিয়জন কেড়ে নেয় না! এই পৃথিবীতে অনেক মানুষ আছে বিশেষ করে সব ধরনের মানুষের কাছ থেকে প্রিয় জনকে কেড়ে নেয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ মনের অনুভূতি মনের কষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য! আশা করি আপনি নিজেকে অনেক বেশি হালকা করতে পেরেছেন, ভালো থাকবেন।

Sort:  
 last year 

@rubina203 অনেক ধন্যবাদ আপনাকে আমার লেখা পড়ে নিজের অনুভূতি এবং অভিজ্ঞতা ভাগ করে নেবার জন্য।

একেবারেই সত্যি, যার যায় সেই অনুভব করতে পারে হারানোর যন্ত্রণা।
বাইরে থেকে মন্তব্য করা আর একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে একই অভিজ্ঞতা উপলব্ধি করবার মধ্যে বিস্তর পার্থক্য।
কিছু সম্পর্ক শুধু সম্পর্কের নামের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার অনেক ঊর্ধ্বে উঠে আত্মার সাথে মিলিত হয়ে যায়, তাই চাইলেও অনেক কিছুই ভুলে থাকা সম্ভব হয় না। তাছাড়া আমি এমনিতেও ভুলতে পারিনা অনেক কিছুই।

TEAM 6

Congratulations!

Your comment has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, Original quality comments anywhere, and any tags


1000048570.png

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38