You are viewing a single comment's thread from:

RE: রেনডম ফুলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

বরাবরের মতোই বলবো ফুল আমরা অনেক বেশি পছন্দ করি আর যেহেতু শীতের সময়টা একটু শেষ হয়ে এসেছে ফাল্গুন মাসের সময় ঘনিয়ে এসেছে এখন চারপাশে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাওয়া যাবে বিশেষ করে ঘাসফুল এবং যেসব ফুল গাছ রয়েছে সেগুলোর মধ্যে অনেক ধরনের ফুল দেখা যাবে আপনি আজকে আমাদের সাথে বেশ কয়েক ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Sort:  
 last year 
  • একদমই তাই বসন্ত উঁকি মারছে বলে, ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত আসবেই তাই নাকি? ফুল পছন্দ করে নাও বা ভালোবাসা না এমন লোক পাওয়া মুশকিল। আপনার মত আমারও ফুল খুব ভালো লাগে। খুব ভালো লাগলো মন্তব্যটি পড়ে ধন্যবাদ।
 last year 

শীতের সময় টা একটু একটু করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বসন্ত উঁকি দিচ্ছে কোকিলের ডাক শোনা যাবে কিছুদিন পরেই। এজন্যই তো কবি বলেছে ফুল ফুটুক বা না ফুটুক এসে গেছে বসন্ত তবে বসন্তকালে প্রচুর পরিমাণে ফুল দেখা যায় বিভিন্ন গাছে ঘাসফুল অনেক বেশি সুন্দর লাগে।

 last year 
  • একদমই তাই কোকিলের কুহু কুহু ডাক আর হরেক রকমের ফুল আমাদের বুঝিয়ে দিবে যে বসন্ত এসে গেছে। শীতের চাদরে লুকিয়ে থাকা প্রকৃতি তার সৌন্দর্য বিলিয়ে দিবে। ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত আসবেই, প্রতিটি মানুষের জীবনে বসন্ত আসুক সেই দোয়া করি।
 last year 

শীতের চাদর অনেকটাই লুকিয়ে গেছে কুয়াশার চাদর এখনো আছে সকালবেলা ঘুম থেকে উঠলে কুয়াশা টিপটিপ বৃষ্টির মতো ঝরতে থাকে চারপাশ অন্ধকার কিছুই দেখা যায় না তবে চারপাশের ফুলগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে বসন্ত খুব কাছাকাছি এসে গেছে কিছুদিন পরেই হয়তো বা কোকিলের কুহু কুহু ডাকে চারপাশের পরিবেশটা আরো মধুময় হয়ে উঠবে।

 last year 
  • বসন্তের আগমনে শিব গাদাকা দিয়েছে তবে আমার এখানে মোটামুটি এখনো শীত রয়েছে। তাছাড়া ফুল গুলো খুব সুন্দর ছিল আমি খুব মিস করি শীতের দিনটাকে এভাবে এক রকমের ফুলের জন্য।
 last year 

শীত গা ঢাকা দিয়েছে এটা ঠিক তবে কুয়াশার পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আজকে সকালে যে পরিমাণে কুয়াশা পড়েছে সকাল ৯ঃ০০ টায় আমি কাজ করতে করতে যখন হয়রান হয়ে গেলাম তখন এক হাত সামনে কি আছে সেটাই দেখতে পাচ্ছি না এত পরিমাণে কুয়াশা। দোয়া করি আপনার জীবনটাও ফুলের মত সুন্দর হয়ে উঠুক বেঁচে থাকুন আরো অনেক বছর।

 last year 
  • আমার এখানে ভিন্ন, কুয়াশা নেই তবে প্রচন্ড বাতাস। এত করে শীতের তীব্রতা বেড়েছে। তবে খুব বেশিদিন থাকবে বলে মনে হয় না যেহেতু ফেব্রুয়ারি মাস চলে এসেছে বসন্তের আগমন বার্তা বইছে চতুর্দিকে।
 last year 

আসলে এক এক দিকের আবহাওয়া এক এক রকম তবে বাংলাদেশের মোটামুটি শীতের পরিমাণটা অনেকটাই কমে গেছে যেহেতু ফেব্রুয়ারি মাস চলে এসেছে আর এই মাসের শীতের পরিমাণটা কমে গিয়ে কিন্তু বসন্তের আগমন শুরু হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61075.41
ETH 1631.91
USDT 1.00
SBD 0.42