You are viewing a single comment's thread from:

RE: ""মানুষ কেন অমানুষ""

in Incredible Indialast year

কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে অর্থাৎ যদি আমাদের সঙ্গী ভালো হয় তাহলে কিন্তু আমরা ভালো কাজ করি আর যদি আমাদের সঙ্গী খারাপ হয় তাহলে আমরা খারাপ কাজে লিপ্ত হই তবে আমি মনে করি নিজের বন্ধু কিংবা পথ চলার সঙ্গী নির্বাচন করার আগে তার সম্পর্কে বিস্তারিত জানা এবং তার বিষয়ে আশাগুলো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা অনেক বেশি প্রয়োজন।

মানুষের বিবেক থাকা সত্ত্বেও মানুষ বর্তমান সময়ে বিবেকহীন মানুষের মত কাজ করে অনেকেই বলে পাগলের কোন বিচার নেই কিন্তু একজন সুস্থ মানুষ পাগলের চাইতেও বাজে আচরণ করে আপনি পশুর কথা এখানে তুলে ধরেছেন আপনি একটা কুকুরকে খাবার দেন তাকে একটু যত্ন করেন দেখবেন সে আপনার পিছু ছাড়তে চাইবে না কিন্তু সেই ক্ষেত্রেই আপনি একজন মানুষকে খুব যত্ন সহকারে নিজের সঙ্গে রাখেন দেখবেন তার স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে ছুড়ে ফেলে দেবে।

আমাদের সমাজ আমাদের বর্তমান অবস্থান সব কিছুই পরিবর্তন করতে হবে দেশে প্রতিনিয়ত নির্যাতন এবং বিভিন্ন ধরনের সমস্যা বেড়েই যাচ্ছে এ সমস্যাগুলো যত বেড়ে যাবে দেশের পরিস্থিতি ততটাই করুন হয়ে যাবে বিবেকহীন মানুষ যারা সমাজে চলাফেরা করে তারা এ বিষয়গুলোর প্রতি ততটা গুরুত্ব দেয় না তারা মনে করে তারা ভালো আছে অন্যরা ভালো থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না অসংখ্য ধন্যবাদ উপরোক্ত বিষয়গুলো আলোচনা করার জন্য ভালো থাকবেন।

Sort:  
 last year 

আমাদের চলার সাথে যদি ভাল হয় তাহলে আমরাও ভালো হবে আর চলার সাথী যদি খারাপ হয় তাহলে আমরাও খারাপ হবে।। এটা একদম সঠিক আপনি কোন প্রাণীকে খাবার দিলে সে আপনার কথা বুঝবে কিন্তু কিছু কিছু অমানুষ আছে তাদের যতই বোঝেন না কেন তারা কখনো বুঝবে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61075.41
ETH 1631.91
USDT 1.00
SBD 0.42