You are viewing a single comment's thread from:

RE: "The weekly job I concluded being a Co-Admin"

in Incredible Indialast year

আমরা যেটা কল্পনা করি সেটা আমাদের সাথে ঘটে না আর যেটা আমাদের সাথে ঘটবে সেটা আগে থেকেই সৃষ্টিকর্তা ঠিক করে রাখে। আসলে বছরের প্রথম দিনটা আপনারা এভাবে কাটাবেন সেটা আমরাও কল্পনা করিনি। তবে যেটা হয়ে গেছে সেটা আমরা পরিবর্তন করতে পারবো না। আশা করি বর্তমান সময়ে আপনার শশুর মশাই ভালো আছে।

বছরের শেষ দিন চেষ্টা করেছিলাম সবার সাথে একটু আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু অনেকেই সেখানে উপস্থিত ছিল না এটা দেখে আরো বেশি খারাপ লাগলো। আসলে একটা জিনিস বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। যারা বলে যে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। দিনশেষে দেখা যায় মাঝপথে তাদেরকে আর পাওয়া যায় না। এটা একেবারেই বাস্তব।

নিজের সংসারের পাশাপাশি শ্বশুর মশাইয়ের দেখাশোনা, তার উপরে আবার কমিউনিটির দায়িত্ব গুলো আপনি খুব সুন্দর ভাবেই পালন করেছেন। আপনার আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হোক, আপনার জীবনের সমস্যাগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাক। এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59571.00
ETH 1563.34
USDT 1.00
SBD 0.42