You are viewing a single comment's thread from:

RE: স্বপ্নবাজ

in Incredible India2 years ago

সমাজের উন্নয়নমূলক কাজে যে মানুষগুলো সাহায্য করে। তাদের পেছনে শত্রু থাকে প্রচুর পরিমাণে। এটা আমি শুধু আপনার অপু ভাইয়ের ক্ষেত্রে বলছি না। যারা বর্তমান সময়ে সমাজের মানুষের কাজে এগিয়ে যায় এবং ভালো কিছু করার চেষ্টা করে। তাদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়, সেই চিন্তা করে ক্ষমতাধর মানুষগুলো।

নির্বাচন একটি শান্তিপ্রিয় অনুষ্ঠান। যেখানে আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী একজন ব্যক্তিকে নির্বাচন করতে পারি। কিন্তু বাংলাদেশে দেখা যায় রাজতন্ত্র নয়, সেটা হচ্ছে গণতন্ত্র তাও নয়। সেটা হচ্ছে একনায়কতন্ত্র। যেখানে শুধুমাত্র একজন শাসন করবে আর কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমি ঠিক জানিনা এই সমস্যাগুলো কবে সমাধান হবে।

আমি এটাও জানি না, আপনার এলাকার অপু ভাই ওই ভাইদের কে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে কিনা। যারা কিনা ক্ষমতার দাপটে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে, মারপিট করছেন। ক্ষমতার বড়াই করা মোটেও ঠিক না। সকালে ক্ষমতা থাকলে বিকেলে নাও থাকতে পারে। কথাটা অবশ্যই সবার মাথায় রাখা উচিত। ধন্যবাদ আপনাকে উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 64892.59
ETH 1765.07
USDT 1.00
SBD 0.42