You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest December #2|My gifts from Santa.

in Incredible India3 years ago

আজকে প্রথম আবার পোস্ট পরিদর্শন করে উপহার শব্দের বিশ্লেষণ জানতে পারলাম। একটা শব্দের মধ্যে এতটা গভীরতা লুকিয়ে আছে সেটা আমার জানা ছিল না। আসলেই আমাদের জীবনে কেউ থাকুক বা না থাকুক। সৃষ্টিকর্তা সর্বদাই আমাদের সাথে থাকেন। আমি আমাদের কোরআনের মধ্যে একটা শব্দ পেয়েছিলাম। যেখানে বলা হয়েছিল, তোমাদের মা তোমাদের কাছ থেকে দূরে। কিন্তু আমি সৃষ্টিকর্তা তোমাদের কণ্ঠনালীর খুব কাছাকাছি। এই কথা থেকে আমি বুঝতে পেরেছি। আমাদের আত্মীয়-স্বজন সবাই দূরে থাকলেও। সৃষ্টিকর্তা কখনোই আমাদের দূরে থাকেন না।

আপনি ঠিকই বলেছেন টাকা-পয়সার ধনী হয়তোবা এই পৃথিবীতে অভাব নেই। কিন্তু মনের দিক থেকে ধনী হওয়া অনেক বেশি উত্তম। এ পৃথিবীতে টাকা পয়সার মূল্য ঠিক ততক্ষণ। যতক্ষণ আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন। যখনই আপনি প্রাণের মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। তখন আপনাকে সবকিছু ছেড়ে দিতে হবে। পরকালে এই পৃথিবী টাকা দিয়ে কোন কিছুই কিনতে পারবেন না। যতটুকু কিনতে পারবেন মনের ধনী হওয়ার পর। আপনি মানুষের জন্য যা যা করেছেন তা দিয়ে। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর বিশ্লেষণ করার জন্য। অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এবং মনের দিক থেকে মানুষকে একটু ভালোবাসা উচিত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39