RE: আগামীর বিশ্ব হোক আমাদের কন্যাদের জন্যে নিরাপদ-আন্তর্জাতিক কন্যা শিশু দিবস এর শুভেচ্ছা
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর ভাবে নারী দিবস সম্পর্কে আমাদের সাথে বিশ্লেষণ করেছেন। আসলে ঠিক বলেছেন 2022 সালে এসে গ্রাম অঞ্চলে অনেক তফাৎ আমি দেখেছি। বিশেষ করে একটা ঘরে যখন একটা ছেলে জন্ম নেয় এবং একটা মেয়ে জন্ম নেয়। তখন তাদের মায়েদের খাবার থেকে শুরু করে, জামার কাপড় প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি বৈষম্য দেখেছি।
অনেকেই বলে মেয়েদের কোন মূল্য নেই, নারীরা কি পানির মত সস্তা। কিন্তু কখনো কি একবার ভেবে দেখেছেন। এই নারী ছাড়া আপনার সংসার কিভাবে সম্পূর্ণ হয়। এই কথা ভাবার মত বর্তমান সমাজে কোন পুরুষের সময় নেই।
তবে আজকে আপনার পোস্ট করে আমি অনেক বেশি আনন্দিত। কেননা আপনি নারীকে সম্মান করে নারী দিবস সম্পর্কে, খুব সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন। সৃষ্টিকর্তা অবশ্যই আপনার সহায় হবেন।
আমার পোস্ট পড়ে আওনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। ইনশাআল্লাহ সামনে আরো নতুন টপিক নিয়ে হাজির হবো।