You are viewing a single comment's thread from:

RE: মানুষের জীবন বড়ই কঠিন হয়ে থাকে

in Incredible India3 years ago

বাস্তবতা হোক বা আমাদের জীবন দুইটাই বড় কঠিন। আমরা যখন বিপদে পড়ি,,, তখন আমাদের প্রিয় মানুষগুলোর আসল রূপ বের হয়ে আসে। কিছু কিছু সময় দেখবেন। আপনার সুসময়ে যে মানুষগুলো আপনার কাঁধে হাত রেখে কথা বলতো। আপনার দুঃখের সময় সে মানুষগুলো আপনার কাছ থেকে দূরত্ব বজায় রেখে কথা বলবে। মাঝে মাঝে এমন কথা বলবে,,, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না।

আপন হোক বা পর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর। কারণ নিজের স্বার্থের জন্য ষোলো আনা বুঝে নিতে পারে। কিন্তু অন্য মানুষটা কেমন আছে। সেই খোঁজ নেয়ার মত সুযোগ বা সময়,,, আমাদের কখনো হয়ে ওঠে না।

জীবন কঠিন বাস্তবতাকে আঁকড়ে ধরে একটু একটু করে এগিয়ে যেতে হবে। এছাড়া আর কোন পথ আমি খুঁজে পাচ্ছি না। হয়তো বা কিছুটা সময় দুঃখ কিছুটা সময় সুখ। এটাই আমাদের জীবন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, মূল্যবান টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63032.57
ETH 1660.64
USDT 1.00
SBD 0.42