You are viewing a single comment's thread from:

RE: আমাদের দেশের পরিপ্রেক্ষিতে লিঙ্গ বৈষম্য।

in Incredible India3 years ago

এটাকে এক প্রকার নির্যাতন ও বলা যেতে পারে। শারীরিক নির্যাতনের থেকে ও ক্ষতিকর প্রভাব পড়ে এটিতে। একটি মেয়ে তার স্বাধীনতা হারায়। আমি মনে করি পরাধীন মানুষ আর জড় পদার্থ একই রকম।

আপনার পোষ্টের এই লাইনগুলোর সাথে আমি সহমত পোষণ করছি। এটা এক প্রকার নির্যাতন। যখন পরিবারের কাছ থেকে ধীরে ধীরে তাদের স্বাধীনতার সম্মান হারিয়ে ফেলে। নিজেরা যখন বুঝতে পারে। তাদের কোন সম্মান নেই। তখন তারা মানসিকভাবে ভেঙে পড়ে।

প্রথমেই আমাদের পরিবারের ওপর এটার দায়ভার পড়বে। পরিবার থেকেই একটা মেয়ে অনুভব করে যে তাঁর কোনো মূল্য নেই, কোনো স্বাধীনতা নেই।

মেয়েদের বয়স যখনই 14 বা 15 তে পা দেয়। তখনই পরিবার থেকে তাদেরকে বোঝানো হয়। তাদেরকে পরের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। সেখানে গিয়ে কাজ করতে হবে। রান্নাবান্না করতে হবে, তাই তারা পরিবারের মায়ের সাথে যেন, রান্নাটা ভালোভাবে শিখে নেয়।

তাদেরকে বলা হয় তাদের কোন স্বাধীনতা নেই।তাদের যতটুকু স্বাধীনতা আছে, সেটা শুধু ঘরের ভেতরে। তারা কখনো একা বাহিরে বের হতে পারবে না।

আসলে আপনার পোষ্টের প্রত্যেকটা ওয়ার্ডই মূল্যবান। যদিও আগের তুলনায় সমাজ একটু এগিয়েছে। কিন্তু গ্রাম অঞ্চলে এখনো এই সমস্যা গুলোর কোন সমাধান হয়নি। প্রতিনিয়ত কোন না কোন মেয়ে তার পরিবারের কাছ থেকে। এ সকল নির্যাতন মাথা নত করে স্বীকার করে নিচ্ছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই লিঙ্গের বৈষম্য নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সাথে আলোচনা করার জন্য। প্রত্যেকটা মানুষের এই জিনিসগুলো জানা প্রয়োজন।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,ভালো থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64238.38
ETH 1792.25
USDT 1.00
SBD 0.39