You are viewing a single comment's thread from:

RE: আমার আদরের ছোট বোনের বিয়ে নিয়ে কিছু কথা।

in Incredible India3 years ago

আসলে ভাই বোনের সম্পর্ক খুবই মূল্যবান একটা সম্পর্ক। যে সম্পর্কের বিস্তারিত আলোচনা হয়তো বা আমি এখানে করে শেষ করতে পারবো না। তবে বাস্তবতাকে আমাদেরকে মেনে নিতেই হবে।

বোন বড় হলে সেই বোনকে পরের বাড়ি পাঠাতে হবে। অন্যের হাতে তুলে দিতে হবে, এটাই চরম বাস্তবতা।

আর যাই হোক বিয়ে মানে আনন্দ আপনার ছোট বোনের বিয়েতে দেখছি আপনার বেশ ভালোই আনন্দ করছেন, সবাই মিলে। বিশেষ করে তার হাজবেন্ডের জন্য যে গেট তৈরি করা হয়েছে। এ ধরনের গেট আমি আসলে আগে কখনো দেখিনি। এই প্রথম আমি এ ধরনের গেট দেখতেছি। আমাদের এদিকে আসলে অন্যভাবে তৈরি করা হয়। যাই হোক আপনার ফটোগ্রাফিতে নতুন এক গেটের সন্ধান পেলাম, এবং দেখলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনি এত সুন্দর ভাবে আমার পোস্টটি পড়ে সুন্দর ভাবে মন্তব্য করার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাই আমার বোনের শুভ কামনা করার জন্য।

আর আপনি আরেকটি কথা বলেছেন আমাদের এলাকায় বিয়ের গেট নিয়ে আমাদের এলাকায় সাধারণত বরকে বরণ করে নেওয়ার জন্য এরকম একটা আয়োজন করা হয়ে থাকে। এটি একটি আমাদের এলাকার রীতি বলা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62952.14
ETH 1665.57
USDT 1.00
SBD 0.42