You are viewing a single comment's thread from:

RE: আমার ও আমার ছেলের প্রিয় লালশাকের রেসিপি

in Incredible India3 years ago

গত কয়েকদিন আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করতে পারেননি। সেজন্য আপনি আন্তরিকভাবে দুঃখিত। আসলে মানুষের জীবনটা সবসময় একরকম থাকে না। সমস্যা আছে তার সমাধান আছে। হয়তোবা কোন কারনে আপনি পোস্ট করতে পারেননি।এতে দুঃখিত হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না।

যাইহোক আজকে আপনি নতুন করে আবার লেখা শুরু করেছেন। আমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলেন।আসলেই বিশেষ করে আমিও লালশাক ভাজা অনেক বেশি পছন্দ করি। লাল শাক ভাজি আর পাতলা ডাল হলে আমার আর কিছুই লাগে না।

আপনার রেসিপিটা পড়ে খুবই ভালো লাগলো। আপনি প্রত্যেকটা স্টেপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আর দোয়া করি আল্লাহতালা খুব তাড়াতাড়ি আপনার ছেলেটাকে সুস্থ করে দিক। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি, আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62902.07
ETH 1770.10
USDT 1.00
SBD 0.39