You are viewing a single comment's thread from:

RE: বাল্যবিবাহ একটি অভিশাপ স্বরূপ।

in Incredible India3 years ago

আসলেই আপনি আমাদের সমাজের খুবই মূল্যবান একটা বিষয় তুলে ধরেছেন। বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে এই বাল্যবিবাহের দিকটা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি।

আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি। আমাদের সমাজে যারা খুব প্রভাবশালী ব্যক্তি রয়েছে। তারা কিন্তু এই বিষয়টা নিয়ে তেমন একটা কাজ করছে না। যার ফলে গ্রাম অঞ্চলে এই বাল্যবিবাহ অনেক বেশি হয়ে থাকে। আর যার কারণেই গ্রামের মেয়েদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়।

আমাদের প্রত্যেকেরই উচিত এই বাল্যবিবাহের বিরুদ্ধে যে আইনগুলো রয়েছে ।সেগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়া। যে মানুষগুলো এই বাল্যবিবাহ সম্পর্কে জানেনা, তাদেরকে জানিয়ে দেয়া। তাহলে হয়তো বা আমাদের গ্রাম অঞ্চলের এই মেয়েগুলো তাদের বাল্যবিবাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। এবং সমাজের খুব সুন্দর একটা আইন প্রতিষ্ঠিত হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63220.79
ETH 1775.69
USDT 1.00
SBD 0.39