ফটোগ্রাফি//ছাদের উপর লেবু চাষ পদ্ধতি এবং তার পরিচর্যা

in Incredible India3 years ago (edited)
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
  • আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম

কি অবস্থা সবার কেমন আছেন। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

ফটোগ্রাফি//ছাদের উপর লেবু চাষ পদ্ধতি এবং তার পরিচর্যা
  • তার সাথে লেবু ফুলের ফটোগ্রাফি
IMG_20230217_150839_022.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203

আসলে আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও। আমার খুব ইচ্ছে ছাদে বাগান করব আর সেজন্য আমি যেটা করি ছাদের মধ্যে ফল এবং ফুলের বাগান করি। যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কয়েকদিন আগে আমি আমার ছাদে একজন লোক দিয়ে। ইট এবং বালু সিমেন্ট দিয়ে একটা গাছ রোপন করার পাত্র তৈরি করেছিলাম। যেটার মধ্যে মাটি এবং জৈব সার ব্যবহার করে আমি লেবু গাছ রোপন করেছিলাম।

IMG_20230217_150841_604.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203

আজকে আমি আপনাদেরকে সেই লেবু গাছের ফুলের ফটোগ্রাফি এবং একটা লেবু ধরেছে সেই লেবুর ফটোগ্রাফি শেয়ার করব। তার সাথে আমি শেয়ার করব আপনার কিভাবে খুব সহজে। আপনাদের ছাদে কিংবা টবে লেবু গাছ রোপন করতে পারেন সে বিষয় নিয়ে।

আপনি যদি মনে করেন। যে আপনি খুবই সীমিত জায়গায় অনেকগুলো গাছ রোপন করবেন। তাহলে কিন্তু আপনি পাত্রের মধ্যে লেবু গাছ রোপন করতে পারেন। আমি যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে জাস্ট একটা লেবু গাছ রোপণ করেছে। সেজন্য আমার জায়গা অনেক বেশি হয়েছে এবং লেবু গাছ খুব তাড়াতাড়ি বড় হয়েছে, ফল দেওয়া শুরু করেছে।

IMG_20230217_150858_851.jpg
IMG_20230217_150856_566.jpg
IMG_20230217_150844_385.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203

পাত্রে লেবু গাছ রোপন করার আগে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আমরা মাটিতে গাছ রোপন করলে গাছ কিন্তু অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এবং ফল দেয়া শুরু করে।আপনি যখন টবের মধ্যে গাছ রোপন করবেন। তখন কিন্তু গাছ অতটা বাড়বে না।

তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছ
আপনাকে অবশ্যই একটা ভাল জাত নির্বাচন করতে হবে। লেবুর মধ্যেও কিন্তু খারাপ জাত এবং ভালো জাত রয়েছে। আপনি ভাল জাত নির্বাচন করে টবের মধ্যে রোপন করতে পারেন।

এবার ধরুন আপনি একটা পাত্রে কিংবা ছাদের মধ্যে যে কোন একটা আকৃতি তৈরি করে। একটা লেবু গাছ রোপণ করলেন। আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই পাত্র বা আকৃতি যেন কোনোভাবেই শুকিয়ে না যায়। প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে পানি আপনাকে লেবু গাছের গোড়ায় দিতে হবে। যদি আপনার পাত্রের মাটি শুকিয়ে যায়। তাহলে কিন্তু আপনার লেবু গাছের পাতা ঝরা শুরু হয়ে যাবে। অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন।

IMG_20230217_150908_048.jpg
IMG_20230217_150905_647.jpg
IMG_20230217_150903_081.jpg
IMG_20230217_150901_521.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203

আমরা সাধারণত জানি আমরা যখন মাটিতে লেবু গাছ রোপন করি। তখন কিন্তু মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে পানি শোষণ করে। এবং মাটির যেই জৈব সার রয়েছে সেটা কিন্তু গাছ শোষণ করে নিতে পারে। কিন্তু আমরা যখন ছাদের বা কোনো টবে গাছ রোপন করি। সে ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পানি বা অতিরিক্ত পুষ্টিগুণ সম্পন্ন যে উপাদান গুলো রয়েছে সেগুলো কিন্তু গাছ, খুব সহজে শোষণ করতে পারে না। সেজন্য আপনাকে অবশ্যই লেবু গাছে যে সার ব্যবহার করা হয়। আপনি সেই সার অবশ্যই পর্যাপ্ত পরিমাণে লেবু গাছের ব্যবহার করবেন। এতে করে যেটা হবে লেবু গাছের পুষ্টি বৃদ্ধি পাবে ।এবং লেবু গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ফলন দেয়া শুরু করবে।

আমরা কম বেশি সবাই জানি যে কোন গাছ রোপন করার পরে সে গেছে পর্যাপ্ত পরিমাণ আদ্রতার প্রয়োজন। তাই আমাদেরকে লেবু গাছটা এমন একটা জায়গায় রোপন করতে হবে।যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যায় যাতে করে গাছের কোন সমস্যা না হয়।

  • বিশেষ নজরদারি
IMG_20230217_150914_868.jpg
IMG_20230217_150912_917.jpg
IMG_20230217_150910_055.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203

লেবু গাছ পাত্র হোক কিংবা ছাদে কোন আকৃতি তৈরি টবে যেখানেই হোক না। কেন লেবু গাছে যখন একটা জায়গায় বাড়তে থাকে, তখন কিন্তু গাছের প্রতি খুবই অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। যার জন্য আপনাকে অবশ্যই লেবু গাছের পরিচর্যা করার, পাশাপাশি লেবু গাছের প্রতি আপনাকে বিশেষ নজরদারি রাখতে হবে। সাবধানে থাকতে হবে।

আপনি যখন টবে লেবু গাছ রোপন করবেন। তখন লেবু গাছ যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু লেবু গাছের গোড়ায় যে রসালো পুষ্টিকর জিনিসগুলো রয়েছে। গাছে যখন প্রসাখা বৃদ্ধি পাবে। তখন কিন্তু গাছ খুব তাড়াতাড়ি এই পুষ্টি উপাদান এর জিনিস গুলো চুষে ফেলবে। সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে।

আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে টবের গাছ বেশি ঠান্ডা কিংবা বেশি কুয়াশা বেশি রোদ সহ্য করতে পারে না। এ ক্ষেত্রে গাছের খুবই ক্ষতি হয় আপনাকে অবশ্যই এমন একটা জায়গায় গাছ রোপন করতে হবে। যেখানে বেশি ঠান্ডা না আবার বেশি গরমও না।

আপনারা দেখে থাকবো হয়তো যারা মাটিতে লেবু গাছ রোপন করে। সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাটি রয়েছে। যার থেকে লেবু গাছ খুব তাড়াতাড়ি ঠান্ডা এবং সামান্য হিম সংরক্ষণ করতে পারে। কিন্তু যখন একটা টবের লেবু গাছ রোপন করা হয়। সেক্ষেত্রে কিন্তু গাছের কোন কিছু শোষণ করার ক্ষমতা থাকে না। আপনারা তবে পর্যাপ্ত পরিমাণে মাটি রয়েছে সেখান থেকে যখন গাছ পানি শোষণ করে নিয়ে যায়। এর পরবর্তীতে কিন্তু আর কোন পনি থাকে না। অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে কিনা।

IMG_20230217_150922_220.jpg
IMG_20230217_150918_923.jpg
IMG_20230217_150916_772.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203

আপনি যদি উপরোক্ত জিনিসগুলো একটু একটু করে খেয়াল করে। আপনার গাছ রোপণ করতে পারেন পরিচর্যা করতে পারেন। তাহলে কিন্তু আপনি খুব সহজেই লেবু গাছ থেকে ফল গ্রহণ করতে পারবেন। যেমনটা আমি গত কয়েকদিন করেছি এবং তার ফল আমি পেয়ে গেছি।

আমি আমার লেবু গাছের ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনার কাছে ভালো লাগবে।

IMG_20230217_150924_536.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203

আপনার মূল্যবান সময় ব্যয় করে, আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

সবাইকে ধন্যবাদ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি অনেকটাই কষ্ট করেছেন আপনার লেবু গাছের প্রতি তাইতো এত সুন্দর সুন্দর ফুল এবং ফল ধরেছে আসলে যে কোন জিনিসের প্রতি মনোযোগ সহকারে তার যত্ন নিলে অবশ্যই শেষের টাই অনেক মধুর হয়।

ধন্যবাদ আপু আপনি আপনার পোস্টে অনেক মূল্যবান কিছু কথা বলেছেন এবং আপনার পোস্টটি পড়ে শিখলাম কিভাবে ছাদের উপরে লেবু গাছ লাগানো যায়।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া চেষ্টা করি যে কাজ গুলো করবো ঠিক ভালোভাবে করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য।

Loading...

খুবই সুন্দর ছিল আপনার ছাদে লাগানো টবে লেবু গাছ লাগিয়েছেন ৷ আর আমি মনে করি লেবু ফল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ৷যদিও বর্তমান সময়ে জায়গা কম তাই টবে করে হলেও লাগানো উচিত ৷

ঠিক যেমনটা আপনি করছেন ৷ অনেক ভালো লাগলো আপনার এমন সুন্দর একটি পোস্ট দেখে ৷

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ

Que hermosos cultivos las flores se ven muy elegantes

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65300.97
ETH 1723.05
USDT 1.00
SBD 0.42