কাকামাচি বা ফুটি বেগুন গাছের উপকারিতা এবং এর ভেষজ গুণা গুন

in Incredible India3 years ago
20230407_133744_0000.png

ছবিটি এডিট করা হয়েছে canva apps দিয়ে

আমরাযদি একটু লক্ষ্য করি। তাহলে কিন্তু আমরা দেখতে পাই। আমাদের চারপাশে অনেক ধরনের গাছ রয়েছে। যেগুলো আমরা অনেকেই আবর্জনা মনে করি। আবার অনেকেই মনে করি আগাছা, কেউবা মনে করি ছোট ছোট উদ্ভিদ। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন। এই ছোট ছোট উদ্ভিদের কতগুলো ভেষজ উপকারিতা হয়েছে

আজকে আমি তেমনি একটা ছোট্ট উদ্ভিদের ফুলের ফটোগ্রাফি, এবং এর উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে, আলোচনা করার জন্য চলে এসেছি।

আমি এই কাকামাচি বা ফুটি বেগুন গাছের উপকারিতা সম্পর্কে সামান্য পরিমাণে আলোচনা করব। আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা এখান থেকে একটু হলেও উপকৃত হবেন।

এই গুল্ম জাতীয় ফলের কিন্তু অনেক ভেষজ গুণাগুণ রয়েছে। আমি আজকে আপনাদের সাথে সামান্য আলোচনা করছি।
তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।

কাকামাচি বা ফুটি বেগুন গাছের উপকারিতা এবং এর ভেষজ গুণা গুন

IMG_20230407_132127_086.jpg
IMG_20230407_132124_156.jpg

এই গাছটা খুবই ছোট, এই গাছে যে ফলগুলো ধরে থাকে। সেগুলো অনেকটা দেখতে টমেটোর মত গুল্ম জাতীয়।

এই কাকামাচি র দুই রকম হয়ে থাকে। একটি হচ্ছে স্বাদু আর আরেকটি হচ্ছে তেতো বা তিক্ত। কবিরাজি চিকিৎসা বিদ্রা এই স্বাদু তাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে

আবার আমি এমনও শুনেছি, দক্ষিণ কলকাতায় নাকি এই গাছের ফল বিক্রি করা হয়, আবার ওখানকার অনেকেই এই গাছের পাতা শাক হিসেবে রান্না করে খেতে খুবই পছন্দ করে। যাদের প্রচুর পরিমাণে লিভারের সমস্যা রয়েছে। তারা লিভার ভালো রাখার জন্য, এই গাছের পাতাকে শাক হিসেবে রান্না খায়।

IMG_20230407_132122_180.jpg
IMG_20230407_132119_490.jpg
  • যাদের প্রমেহ রোগের সমস্যা রয়েছে, তারা যদি এই কাকা মাচি উদ্ভিদের পাতা রস বানিয়ে। সকাল বেলা এক চা চামচ খায় এবং বিকেলবেলা এক চা চামচ খায়। তাহলে কিন্তু তাদের প্রমেহ রোগ অনেকটা কমে যায়। এই ভেষজ উদ্ভিদ ব্যবহার করে, কিন্তু তারা খুব সহজেই এই কঠিন রোগ থেকে, নিজেদেরকে রক্ষা করতে পারে।

  • বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেকের দেখা যায় চোখের মধ্যে পিছুটি পড়ে। অথবা এটাকে আমরা চোখের নেত্রনালীর সমস্যাও বলতে পারি। আমি বলব যাদের এই চোখের নেত্রনালী সমস্যা রয়েছে।

তারা যদি এই গাছের মধ্যে যে ফলগুলো হয়, ফুটি বেগুন। সেগুলোকে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে। একটা পাতিলের মধ্যে আগুন দিয়ে এবং সেই আগুনের মধ্যে এই ফুটি বেগুন গুলো দিয়ে, চোখের মধ্যে কাপড় বেঁধে। ওখান থেকে যে ধোঁয়া উঠবে। সেই ধোঁয়া যদি চোখে লাগাতে পারে, এক সপ্তাহ। তাহলে কিন্তু তাদের চোখের নেত্রনালীর ,এই সমস্যাটা সমাধান হয়ে যাবে।

IMG_20230407_132112_755.jpg
IMG_20230407_132109_373.jpg
  • অনেকের আবার চুলকানির সমস্যা রয়েছে। যদি আপনাদের চুলকানির সমস্যা থাকে। তাহলে আপনারা এই গাছের পাতা ভালো করে শিল পাটার মধ্যে পিষে নিয়ে।সেখান থেকে রস বের করে রসটা খেয়ে ফেলবেন। যদি পারেন তাহলে রসটাকে গরম পানি দিয়ে সেদ্ধ করে খেয়ে নেবেন। আর আরো ভালো হয়, যদি আপনি এই গাছের পাতা শাক হিসেবে রান্না করে খেতে পারেন।

তাহলে আপনার শরীরের যে চুলকানি রয়েছে। সেগুলো থেকে আপনি অনায়াসে মুক্তি পেতে পারেন।

এই ফুটি বেগুন গাছের অনেক ভেষজ গুনাগুন রয়েছে। যেগুলো আপনারা অনায়াসে ব্যবহার করে, আপনাদের দৈনন্দিন জীবনের অনেক রোগের সমাধান করতে পারেন

আমি যতটুকু জানি, ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনারা উপকৃত হবেন।

IMG_20230407_132117_049.jpg
IMG_20230407_132114_847.jpg

সতর্কতা:- ঘরে তৈরি যে সকল ভেষজ ঔষধ রয়েছে সেগুলো অবশ্যই নিজ দায়িত্বে ব্যবহার করবেন।

আজ আর লিখছি না, আবারও নতুন কোন টপিক নিয়ে অবশ্যই হাজির হব, আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম।

@rubina203
Incredible India COMMUNITY DISCORD LINK:-
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 3 years ago 

এই গাছটা খুবই ছোট, এই গাছে যে ফলগুলো ধরে থাকে। সেগুলো অনেকটা দেখতে টমেটোর মত গুল্ম জাতীয়।

আসলে এই কাজটি আমি আগে কখনো দেখিনি হয়তোবা চোখের সামনে পড়েছে কিন্তু সেই ভাবে খেয়াল করা হয়ে ওঠেনি যাই হোক আপনি এই গাছের এবং ফুলের বর্ণনা খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন পাশাপাশি তার অনেক উপকারিতা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

#miwcc

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59866.06
ETH 1573.69
USDT 1.00
SBD 0.42