"আখেরাত............!"
আমরা জন্মগ্রহণ যখন করেছি তখন এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। জন্মিলে মরিতে হবে এমনটাই বলেছিলেন কবিগুরু। তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন। যত মাখলুকাত এই পৃথিবীতে এসেছে। প্রতিটা মাখলুকাতের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা একটা পোকা মাকড় থেকে শুরু করে সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যেও কিন্তু পড়ে। পৃথিবীতে শুধুমাত্র পোকামাকড় পশুপাখি নয় বরং জিন পরী যারা রয়েছে। সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। প্রশ্নের উত্তর আমাদের জানা কিন্তু তারপরেও আমরা ভুল প্রশ্নের উত্তর দিতে প্রতিনিয়ত পছন্দ করি।
প্রশ্নগুলো আমাদের কাছে আগে থেকেই যাওয়া হয়েছে। যার উত্তর আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম থেকে শুরু করে আমাদের যত অলি-আওলিয়া রয়েছে। সবাই কিন্তু এই প্রশ্নের উত্তর প্রতিনিয়ত আমাদের সামনে উপস্থাপন করছে। যত হুজুর রয়েছে সবাই কিন্তু প্রতিনিয়ত আমরা আখেরাতে কিভাবে থাকবো আমাদের কবরে কি প্রশ্ন করা হবে, কোন প্রশ্নের উত্তর কি সবকিছুই বলে দিচ্ছে। তারপরেও আমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে থাকতে পারছি না। প্রতিনিয়ত নামাজ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, কিন্তু অন্যের পেছনে বদনাম করা অন্যের নামে সমালোচনা করা অন্য মানুষের কিভাবে ক্ষতি করা যায়। সেই বিষয়ে প্রতি আমাদের তীক্ষ্ণ বুদ্ধি কাজ করে।
তবে মরনের পরে যে আখেরাতে যেতে হবে আল্লাহর কাছে গিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দিতে পারলেই আমরা কবরের আজাব থেকে মুক্তি পাব। সেই বিষয়গুলো আমরা ভুলে যাই। আমরা প্রতিনিয়ত হাজারবার ফেসবুকে প্রবেশ করি, হাজার বার youtube এ প্রবেশ করি হাজার বার বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে ঘুরে বেড়াই। কিন্তু একটাবারও আমরা মৃত্যুর কথা চিন্তা করি না। তবে আমি আপনি হয়তোবা ভুলে গেছি মৃত্যু প্রতিনিয়ত আমাদের পেছনে ঘুরে বেড়ায়। যে কোন মুহূর্তে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। একটা কথা মনে রাখবেন আপনার মৃত্যুর পরে যদি এই পৃথিবী স্বর্ণের তৈরি হয়ে যায়, তাতেও আপনার কিছু যায় আসে না।
আপনি যতদিন এই পৃথিবীতে আছেন আখেরাতের জন্য ভালো কিছু করে যান। আমরা হয়তোবা মনে করি গরিব মানুষ খাবার কম খায়। ভালো খাবার খেতে পারে না। তবে আমাদের কোরআনের মধ্যে রয়েছে বড়লোকের পাঁচশত বছর আগে গরিব জান্নাতে যাবে। অর্থাৎ গরিবের মূল্যটা আল্লাহতালা অনেক বেশি দিয়েছেন। আমাদের মত যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ রয়েছি, তাদের জন্য কিন্তু এটা খুবই খুশির সংবাদ। সবকিছুতে বেশি থাকতে হবে এমনটা নয়। আপনাকে আখেরাতের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। মৃত্যুর পরের জীবন আপনাকে অবশ্যই বরণ করতে হবে। একজন মুসলমান মুমিনের জন্য মৃত্যুর পরের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। কারণ তারা চিন্তা করে তারা পৃথিবীতে যে কাজগুলো করেছে সেগুলো ছিল ভাল কাজ। শুধুমাত্র মৃত্যুর মাধ্যমে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে।
আর যারা এই পৃথিবীতে প্রতিনিয়ত মানুষের ক্ষতি করে যাচ্ছে। তারা কখনোই আখেরাতে ভালো থাকতে পারবে না। আখেরাতের বীজ বপন করতে হবে এই পৃথিবীতে। তাহলেই তো আপনি সেই গাছের ছায়াতলে থাকতে পারবেন। যে প্রশ্নগুলো কবরে আমাদের করা হবে সেগুলোর উত্তর শিখে যেতে হবে। আমরা উত্তর জানার পরেও ভুলে যাই। সবাই আখেরাতের দিকে একটু নজর করি। আপনি আমি এই পৃথিবীতে অনেক কিছুই করেছি আখেরাতের জন্য কি করেছি। প্রশ্নটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অবশ্যই করবেন। তাহলে নিজের উত্তর নিজে পেয়ে যাবেন। আসুন আমরা সবাই দুনিয়া নিয়ে পাগল না হয়ে, আখেরাতের দিকেও একটু নজর দেই এবং সেই জীবনের জন্য কিছু পুঁজি নিজের জীবনে সময় দিয়ে করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
এত সুন্দর একটা টপিক নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ও ওই টপিক বিস্তারিতভাবে আমাদের সাথে তুলেও ধরেছেন, আপনি মাঝেমধ্যে এত সুন্দর পোস্ট নিয়ে হাজির হন পড়ে খুব ভালো লাগে, এ অল্প দিনের দুনিয়া জন্য আমরা কত সময় অপচয় করছি কিন্তু আমাদের মৃত্যুর পরে যে জীবন শুরু আছে শেষ নাই সে জীবনের জন্য আমরা কিছুই করছি না।
আমরা দুনিয়ার পিছনে ছুটছি এর মধ্যে যতটুকু সময় কাজ ছাড়া সময় অপচয় করি সেই সময়টুকু যদি আমরা এবাদত করতে পারতাম তাহলে আমাদের আখিরাত নিয়ে এতটা চিন্তত থাকা লাগতো না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে আমাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য।
আমরা দুনিয়ার পেছনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আখেরাতের কথা আমরা ভুলে গেছি। তাছাড়া তেমন একটা জিনিস সেখানে আমাদের অনন্তকালের জন্য থাকতে হবে অথচ আমরা সামান্য দুনিয়ার পেছনে অনেক বেশি ব্যস্ত আমাদের প্রত্যেকেরই উচিত দুনিয়ার সমস্ত কাজ করার পরেও যতটুকু সময় পাই তা যেন আল্লাহর পথে যাওয়ার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ভালো থাকবেন।